১৯৬৪ সালে বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে গানের জগতে পদার্পণ করেন জিনাত রেহানা। ১৯৬৫ সালে টেলিভিশনের শিল্পী হিসেবে গান শুরু করেন তিনি। ১৯৬৮ সালে তার গাওয়া ‘সাগরের তীর থেকে’ গানটি বেতারে রেকর্ড করা হয় এবং এটি শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে দীর্ঘসময় কাজ করার কারণে মাঝে তাকে গানে কম দেখা যেত।
তার গাওয়া জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- ‘একটি ফুল আর একটি পাখি, বলতো কি নামে তোমায় ডাকি’, ‘আমি কাকন দিয়ে ডেকেছিলেম মুখে লজ্জা ছিল বলে’, ‘কপালে তো টিকলি পরবো না’, ‘আমি যার কথা ভাবছি মনে আনমনে’, ‘আমায় যদি ডাকো কাছে’, ‘কণ্ঠবীণা’, ‘মনে রেখো, স্মৃতি থেকে’। গুণী এই শিল্পী আধুনিক ও আধ্যাত্মিক গানের পাশাপাশি ছোটদের গানও করেছেন।
জিনাত রেহানার স্বামী ছিলেন প্রয়াত টেলিভিশন ব্যক্তিত্ব মোস্তফা কামাল সৈয়দ। তাদের সাংস্কৃতিক অবদান বাংলা সঙ্গীতাঙ্গনে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
জিনাত রেহানার মৃত্যুতে বাংলা সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
মৃত্যুকালে এই গুণী শিল্পীর বয়স হয়েছিল ৭৭ বছর। জোহরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে প্রথম ও চ্যানেল আই প্রাঙ্গণে বিকেল ৩টায় দ্বিতীয় জানাজার নামাজ শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



