
মশা-মাছির যম এই ৬টি গাছ: কয়েল ছাড়াই ঘর রাখুন নিরাপদ ও সতেজ
গরম পড়ার সাথে সাথেই রাজধানীসহ সারাদেশে মশা-মাছির উপদ্রব (Mosquito and Fly Infestation) ভয়াবহভাবে বেড়ে গেছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে আমরা অনেকেই কয়েল বা কেমিক্যাল স্প্রে ব্যবহার করি, যা আমাদের ফুসফুস ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিশেষ করে শিশু ও শ্বাসকষ্টের রোগীদের জন্য এটি দীর্ঘমেয়াদী ঝুঁকির কারণ। এই সমস্যার এক চমৎকার প্রাকৃতিক সমাধান (Natural Solution) হতে পারে নির্দিষ্ট কিছু ইনডোর প্ল্যান্ট বা ইনডোর গাছ।

হাসপাতালে ভর্তি রুহুল কবির রিজভী
রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ঠাণ্ডা ও শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে তিনি ভর্তি হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কোভিড-১৯ এর নতুন ঢেউ: ভারতে ৫৯ ও থাইল্যান্ডে ৭০ জনের প্রাণহানি
কোভিড-১৯ এর নতুন ঢেউয়ে ভারতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জনে। থাইল্যান্ডে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭০ জন। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলেও কোভিড টিকার সবকটি ডোজ নেয়া ব্যক্তিরা ভাইরাসটি থেকে সুরক্ষিত বলে দাবি বিশেষজ্ঞদের।

বায়ুদূষণে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে বাংলাদেশ
বায়ুদূষণে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে বাংলাদেশ। বায়ুমান তিনশো'তেই বিপজ্জনক হলেও গেল ডিসেম্বরে ৪ দফা তা ৮শ' অতিক্রম করে। বক্ষব্যাধি জটিল আকার ধারণের পাশাপাশি দেশে বায়ুদূষণে মৃত্যুহার বাড়লেও নিয়ন্ত্রণে নেই তেমন কার্যকর উদ্যোগ। বাইরে মাস্ক পরা, ঘরে গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত ফুসফুসের ব্যায়ামের মাধ্যমে ব্যক্তি পর্যায়ে দূষণ রোধের পরামর্শ বিশেষজ্ঞদের।

কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না ভারতের বায়ুদূষণ
কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না ভারতের বায়ুদূষণ পরিস্থিতি। দিল্লির পাশাপাশি বিহার, হরিয়ানা, পাঞ্জাব, উত্তর প্রদেশ আর পশ্চিমবঙ্গের ৫৪ কোটি মানুষের বসতিতে জেঁকে বসেছে দূষণ। সুস্থ থাকতে দৈনন্দিন জীবনকে বদ্ধ ঘরে আটকে ফেলছেন এই বিপুলসংখ্যক মানুষ।

অক্টোবরে ডেঙ্গু রোগী বেড়েছে প্রায় দ্বিগুণ
রাজধানীর হাসপাতালগুলোতে অক্টোবরের মাঝামাঝিতেই সেপ্টেম্বরের চেয়ে ডেঙ্গু রোগী বেড়েছে প্রায় দ্বিগুণ। ফলে একদিকে সিট সংকট অন্যদিকে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে তাই হিমশিম অবস্থা চিকিৎসক এবং নার্সদের। শক সিনড্রোমে গিয়ে আইসিইউতে ভর্তি রোগীদেরই মৃত্যু বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে যেন আভাস মিলছে অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতির অবনতির।

চুয়াডাঙ্গায় ছড়িয়ে পড়েছে বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়াম
সবুজের মাঝেই লুকিয়ে রয়েছে মানবদেহ ফসল ও গবাদিপশুর জন্য বিষাক্ত উপাদান। চুয়াডাঙ্গায় রাস্তার দুইধারে, ফসলের মাঠের পাশে ছড়িয়ে পড়েছে বিষাক্ত উদ্ভিদ পার্থেনিয়াম। অথচ এর নাম বা ক্ষতিকর দিক সম্পর্কে জানে না সাধারণ মানুষ। ফলে রাস্তার দুইধারে নির্বিঘ্নে বেড়ে উঠছে মৃত্যুদূত পার্থেনিয়াম। যদিও কৃষি বিভাগের দাবি, এই আগাছা নিধন ও জনসচেতনতায় কাজ করছেন তারা।

ঢাকার বাইরেও বাড়ছে ডেঙ্গু সংক্রমণ
ঢাকার বাইরেও বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। মৌসুম শুরুর আগেই রাজধানীর আশপাশের জেলা থেকে রোগী আসছে ঢাকার হাসপাতালগুলোতে। স্থানীয় হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত চিকিৎসা না পাবার অভিযোগ তাদের।

বরগুনা থামছে না অবৈধ কয়লার চুল্লির দৌরাত্ম্য
বরগুনা বিষখালী নদীর তীরে অবৈধ কয়লা তৈরির চুল্লির কারণে বাড়ছে দূষণের মাত্রা। প্রশাসনের অভিযানেও মিলছে না কাঙ্ক্ষিত সমাধান। শুধু জরিমানা দিয়েই বেঁচে যাচ্ছে প্রভাবশালীরা। সচেতন মহল বলছেন, এর বিরুদ্ধে দ্রুতই পদক্ষেপ না নিলে হুমকিতে পড়বে পরিবেশ।