ভারতে পাচার হওয়া ২৮ শিশুকে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ
বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার হওয়া বাংলাদেশি ২৮ শিশুকে বেনাপোল দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ এসব শিশুদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। এদের মধ্যে ৮ জন মেয়ে ও ২০ জন ছেলে রয়েছে।