
জাজিরায় ককটেল বিস্ফোরণ; আধিপত্যের জেরে অশান্ত বিলাশপুর, তদন্তে পুলিশ
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ (শনিবার, ১৩ জুন ) দুপুরে একটি নির্জন কলাবাগানে বিকট শব্দে এই বিস্ফোরণ ঘটে। এতে পুরো এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে নির্জন স্থানে ঘটনাটি ঘটায় কোনো হতাহত বা স্থাপনার ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

‘নারীকে সন্তানের সামনে ধর্ষণ-হত্যা’ দাবি করা ভিডিওটি ভুয়া— পুলিশের বিবৃতি
শরীয়তপুরের জাজিরায় ‘এক নারীকে তার শিশু সন্তানের সামনে ধর্ষণের পর হত্যা করা হয়েছে’ দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওটিকে অসত্য ও ভুয়া বলে জানিয়েছে পুলিশ। আজ (সোমবার, ১ জুন) বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ ব্যাপারে একটি বিবৃতি প্রকাশ করা হয়।

শরীয়তপুরের জাজিরায় যৌথ বাহিনীর অভিযানে ৪৫টি ককটেল উদ্ধার
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাশপুরে যৌথ বাহিনীর অভিযানে ককটেলের সাদৃশ্য ৪৫টি ককটেলসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উপকরণ উদ্ধার করা হয়েছে। আজ (সোমবার, ১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিলাশপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি ও চেরাগআলী ব্যাপারীকান্দি গ্রামে যৌথ বাহিনীর অভিযানে এগুলো উদ্ধার করা হয়েছে।

মেঘনার বুকে অর্থনৈতিক অঞ্চল; তিন বছরেও নেই দৃশ্যমান অগ্রগতি
প্রকৃতির অপার সৌন্দর্য আর সম্ভাবনা নিয়ে মেঘনায় নদীর বুকে জেগে উঠেছে বিশাল চর। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার এ চরেই সরকার গড়ে তুলতে চায় কৃষি ও মৎস্যভিত্তিক অর্থনৈতিক অঞ্চল। পরিকল্পনা বাস্তবায়িত হলে বদলে যেতে পারে পুরো অঞ্চলের অর্থনৈতিক চিত্র। তিন বছর আগে অর্থনৈতিক অঞ্চলের জন্য খাসজমি বরাদ্দ হলেও এলাকায় নেই নামফলক বা উন্নয়নকাজের কোনো চিহ্ন।

বিজয় দিবসে শরীয়তপুরে মুক্তিযোদ্ধার কবর জ্বালিয়ে দেয়ার চেষ্টা
মহান বিজয় দিবসের রাতে শরীয়তপুরে মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খানের কবরের ওপর আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কবরের ওপরের অংশ পুড়ে ছাই হয়ে যায় এবং ছাই-ভস্ম কবরজুড়ে ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (সোমবার, ১৫ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে এই ঘটনা ঘটে।

শরীয়তপুরে বিএনপি নেতার বিতর্কিত বক্তব্যে তোলপাড়, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের বিতর্কিত বক্তব্য নিয়ে এলাকায় সমালোচনা সৃষ্টি হয়েছে। ওই বক্তব্যে তিনি বলেন, ‘আপনারা ভোট দিলে বিএনপিকে দেবেন, না দিলে ঘরে শুয়ে থাকেন। কিন্তু আমি শান্তিতে থাকতে দেবো না।’ গত শনিবার (১৩ ডিসেম্বর) রাতে নড়িয়া বাংলাবাজার এলাকায় অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি প্রচারণায় তার এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে পরে এ অভিযোগ নাকচ একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি।

এখন টেলিভিশনের সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন
এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসাইন জিয়াদ ও চিত্র সাংবাদিক মো. পারভেজের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি করেছে পালন করা হয়েছে। আজ (সোমবার, ৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

শরীয়তপুরে অটোচালকের ওপর নৃশংস হামলা-কুপিয়ে জখম, আটক ২
শরীয়তপুরের জাজিরায় নৃশংস হামলার শিকার হয়েছেন রমজান মোল্লা নামে একজন অটোচালক। হামলাকারীরা যুবকের দুই চোখ উপড়ে ফেলে এবং তার হাত-পায়ের রগ কেটে কুপিয়ে জখম করেছে। আজ (শনিবার, ৬ সেপ্টেম্বর) দুপুরে রুপবাবুরহাট এলাকার একটি বাঁশঝাড় থেকে চোখ উপড়ানো অবস্থায় উদ্ধার করা হয় রমজান মোল্লাকে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

শরীয়তপুরে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে হত্যা, পরদিন আসামির মরদেহ উদ্ধার
শরীয়তপুরের জাজিরায় মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপি নেতা খবির সরদারকে হত্যার পরের দিন মামলার আসামির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শরীয়তপুরে বাজারে বেড়েছে ডিম ও মুরগির দাম
শরীয়তপুরের বাজারগুলোতে সব ধরনের ডিম ও মুরগির মাংসের দাম বৃদ্ধি পেয়েছে। উৎপাদন কমে যাওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

শরীয়তপুরে উদ্ধার করা ৬০টি বোমা ধ্বংস করেছে এটিইউ
শরীয়তপুরের নড়িয়ার পোড়াগাছায় উদ্ধার করা ৬০টি হাত বোমা গভীর রাতে ধ্বংস করেছে পুলিশের এন্টি টেরিজম ইউনিটের (এটিইউ) বোম্ব ডিসপোজাল ইউনিট। গতকাল (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে প্রথম ধাপে ২৪টি, দ্বিতীয় ধাপে বাকি ৩৬টি বোমা বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে বোম্ব ডিসপোজাল ইউনিট।

শরীয়তপুরে পদ্মার ভাঙনে নদীগর্ভে বিলীন বহু স্থাপনা
শরীয়তপুরের জাজিরায় আবারো ভয়াল রূপ ধারণ করেছে পদ্মা। ভাঙনের শিকার হয়ে নদীগর্ভে বিলীন হয়েছে গাছপালাসহ বহু স্থাপনা। স্থানীয়রা এ বিষয়ে জানায়, ভোর থেকেই নদীর ভাঙন তীব্র আকার ধারণ করে। আলমখা কান্দির জিরো পয়েন্ট এলাকায় পদ্মা সেতু প্রকল্পরক্ষা বাঁধের শেষ অংশ ভেঙে যায়। নিমিষেই পদ্মার গর্ভে তলিয়ে যায় গাছপালা। আলমখা কান্দি জামে মসজিদের দোতলা পাকা ভবনটি ভাঙনের শিকার হয়ে পদ্মা নদীতে ডুবে যায়।