
সোনারগাঁয়ে অস্ত্রের মুখে নগদের ডিষ্ট্রিবিউটর অফিসে লুটের অভিযোগ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘নগদ’-এর ডিষ্ট্রিবিউটর অফিসে হামলা চালিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে অর্থ ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। আজ (শনিবার, ২ মে) সকালে উপজেলার জালাল টাওয়ারে নগদের ডিস্ট্রিবিউশন অফিসে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

নরসিংদীতে বিদ্যুৎ উপকেন্দ্রের যন্ত্রাংশ লুট
নরসিংদীতে বিদ্যুৎ উপকেন্দ্রের নিরাপত্তা প্রহরী ও লাইনম্যানকে অস্ত্রের মুখে জিম্মি করে তামার তার, ডিসকানেক্ট সুইচের ব্লেড, কন্ট্রোল প্যানেল ক্যাবল ও রাইজারের তার লুটের অভিযোগ উঠেছে।

হবিগঞ্জে চা-বাগানে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী, আটক ১
হবিগঞ্জের চা বাগানে ঘুরতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এসময় অভিযুক্তরা তরুণীর সঙ্গে থাকা স্বর্ণালঙ্কারও লুট করে বলে জানা যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জসিম মিয়া (৩৫) নামক এক যুবককে লুট হওয়া স্বর্ণালঙ্কারসহ আটক করেছে বলে নিশ্চিত করেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা।

আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির অভিযোগ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সিরাজুল ইসলাম নামে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। এসময় ডাকাতদল ঘরের দরজা ভেঙ্গে নগদ টাকা-স্বর্ণালঙ্কারসহ আসবাবপত্র লুট করে বলেও অভিযোগ করা হয়। গতকাল (শুক্রবার, ১৬ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে বলে জানা যায়।

প্রথম আলো–ডেইলি স্টারে হামলা: লুটের টাকায় টিভি–ফ্রিজ কিনেছিলেন গ্রেপ্তার নাইম
দৈনিক প্রথম আলো, দ্য ডেইলি স্টার এবং সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ও উদীচীর কার্যালয়ে হামলার ঘটনায় জড়িত সন্দেহে মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে রাকিব হোসেন ও মো. নাইম প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগে সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে ভিডিও ফুটেজে শনাক্ত হয়েছেন। গ্রেপ্তার নাইম লুট করা টাকা দিয়ে টিভি ও ফ্রিজ কিনেছিলেন। আজ (সোমবার, ২২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রামে ‘ডিবি’ পরিচয়ে বিয়ে বাড়িতে ডাকাতদল!
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ‘ডিবি পুলিশ’ পরিচয়ে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাতদল বিয়ে বাড়িতে ঢুকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ অক্টোবর) রাত দেড়টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শাহমীরপুর এলাকার মোহাম্মদ মিয়ার নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।

জেলা প্রশাসকের ঘোষণার একদিনের মধ্যে ১ লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন
সিলেট জেলা প্রশাসনের আহ্বানে স্বেচ্ছায় লুট হওয়া সাদা পাথর ফেরত দেয়ার উদ্যোগে একদিনের মধ্যে প্রায় ১ লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন করা হয়েছে। আজ (রোববার, ২৪ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক মো. সারোয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন।

সন্ত্রাসীদের ‘টর্চার সেলে’ থানা থেকে লুট হওয়া গুলি, গ্রেপ্তার ১১
চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় গতকাল (সোমবার, ২১ জুলাই) রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় র্যাব-পুলিশের যৌথ অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বেশ কিছু দেশি অস্ত্র, গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে থানা থেকে লুট হওয়া গুলি ও গুলির খোসা রয়েছে বলে জানিয়েছে র্যাব-পুলিশ। গতকাল রাতে নগরের চান্দগাঁও বহদ্দারহাট কাঁচাবাজার এলাকার একটি ভবনের তৃতীয় তলার একটি বাসায় অভিযান চালিয়ে এসব উদ্ধার হয়।

বিয়ের আগের রাতে মুখোশধারীদের হানা; অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার লুট
কুষ্টিয়ার খোকসায় বিয়েবাড়িতে রাতের আঁধারে সিনেমার কায়দায় ঢুকে পড়লো মুখোশধারী ডাকাত দল। অস্ত্রের মুখে জিম্মি করে লুট করে নিলো স্বর্ণালংকার ও নগদ টাকা। আর তাতেই বিয়ের আনন্দে ছেঁকে বসে আতঙ্ক।

বিএনপি নেতার কারখানায় ডাকাতির অভিযোগ; ৪০-৪৫ লাখ টাকার মালপত্র লুট
টাঙ্গাইলে বিএনপির এক নেতার ফার্নেস অয়েল কারখানায় ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। জেলার মধুপুর উপজেলার মহিষমারা গ্রামে ওই নেতার খামারবাড়ি সংলগ্ন কারখানায় গত শুক্রবার (২ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ সময় ৪০ থেকে ৪৫ লাখ টাকার মালপত্র লুট হয়েছে বলেও জানানো হয়।