
নীলফামারীতে জ্বালানি সংকট; খোলা বাজারে বিক্রি ও মজুতের অভিযোগ
নীলফামারীতে ফুয়েল স্টেশনগুলোতে স্বাভাবিক সময়ে যে তেল ৩ দিনে শেষ হতো, এখন সেটা ৩ থেকে ৬ ঘণ্টায় শেষ হচ্ছে। অভিযোগ উঠেছে, পাম্প থেকে তেল নিয়ে বাড়িতে মজুত করছেন অনেকে। খোলা বাজারে বেশি দামে বিক্রির অভিযোগও আছে। ফুয়েল কার্ড চালু হলে এ সমস্যার কিছুটা সমাধান হবে বলছেন ফুয়েল পাম্প কর্তৃপক্ষ। তবে, প্রশাসনের অবহেলাকেও দায়ী করছেন অনেকে।

দেড় মাসেও স্বাভাবিক হয়নি জ্বালানি সরবরাহ; বন্ধ রাজধানীর একাধিক পাম্প
দেড় মাসেও স্বাভাবিক হয়নি জ্বালানি তেলের সরবারাহ। বরাদ্দ না পাওয়ায় বন্ধ রাজধানীর একাধিক পাম্প। এতে দিনের পর দিন অপেক্ষা করেও তেল না পাওয়ার অভিযোগ চালকদের। এছাড়া ফুয়েল পাশ কিংবা রেশনিং পদ্ধতির ব্যবস্থাপনায় ঘাটতি থাকায় ফুয়েল স্টেশনগুলোতে মাঝে মধ্যেই ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা।

২০ জেলায় তীব্র জ্বালানি সংকট; চাহিদা-সরবরাহের অসামঞ্জস্যতায় ভোগান্তি
সিরাজগঞ্জের বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ করায় উত্তরাঞ্চল ও ময়মনসিংহ বিভাগের ২০ জেলায় তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। জেলা প্রশাসক জানিয়েছে, অবৈধ মজুত রোধে পাম্পগুলোর চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছে না। তবে ডিপোর এ রেশনিং সিদ্ধান্তের কারণে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় অনেক পাম্প বন্ধ রাখতে হচ্ছে।

পেট্রোল, অকটেন ও ডিজেলে বড় সুখবর: তুলে নেয়া হলো সব বিধিনিষেধ
আসন্ন ঈদুল ফিতর ও বোরো মৌসুমে কৃষকদের চাহিদার কথা বিবেচনা করে জ্বালানি তেল (Fuel oil) বিক্রিতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে এতদিন ধরে চালু থাকা রেশনিং ব্যবস্থা (Rationing system) সহ সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। আজ (রবিবার, ১৫ মার্চ) সচিবালয়ে এক ব্রিফিংয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই ঘোষণা দেন।

জ্বালানি তেল ক্রয়ে রেশনিং পদ্ধতি তুলে নিচ্ছে সরকার
পেট্রোল, অকটেনসহ সব ধরনের জ্বালানি তেল কেনার ক্ষেত্রে দেশে চালু করা রেশনিং পদ্ধতি তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে সব ধরনের যানবাহনের জন্য তেল কেনায় আর কোনো নির্দিষ্ট সীমা বা বাধ্যবাধকতা থাকবে না।