
রেলওয়েতে দৃশ্যমান পরিবর্তন এনে আধুনিক রেল ব্যবস্থা নিশ্চিতের আশ্বাস রেলমন্ত্রীর
বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার ভ্রমণে রেলপথে যুক্ত হলো নতুন পালক। আগের দুই জোড়া ট্রেনে সঙ্গে জনপ্রিয় মহানগর এক্সপ্রেসকেও সম্প্রসারণ করা হয়েছে কক্সবাজার পর্যন্ত। আগামীতে আরও চার জোড়া ট্রেন যুক্ত করার পরিকল্পনা জানিয়েছেন রেলমন্ত্রী। একইসঙ্গে আগামী দুই থেকে আড়াই বছরে মধ্যে রেলওয়েতে দৃশ্যমান পরিবর্তন এনে আধুনিক রেল ব্যবস্থা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী।

ভারত থেকে আজ বাংলাদেশে ঢুকবে ১৮ নতুন কোচ
বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০ ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহের চুক্তির আওতায় প্রথম চালানে ১৮ কোচ পাঠিয়েছে ভারতীয় রেলওয়ে। ভারতের পাঞ্জাবের কাপুরথালায় রেল কোচ ফ্যাক্টরি থেকে কোচগুলো বাংলাদেশে ঢুকবে।

পাকশী রেলওয়েতে এক বছরে পৌনে ৪ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, গ্রেপ্তার ৮৯
গত বছরের ২০ জুলাই থেকে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত এক বছরে বিভিন্ন অভিযানে বিপুল মাদকসহ ৩ কোটি ৭৪ লাখ টাকারও বেশি মূল্যের অবৈধ দ্রব্য জব্দ করেছে পাকশী রেলওয়ে জেলা পুলিশ। এসব অভিযানে ৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ট্রেনের ছাদ থেকে নামার সময় দুই বগির মাঝে পড়ে যুবক নিহত
নরসিংদী রেলস্টেশনে তিতাস কমিউটার ট্রেনের ছাদ থেকে নামার সময় দুই বগির মাঝে পড়ে আমীর হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ (শুক্রবার, ১৪ আগস্ট) দুপুরে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে রেলওয়ে পুলিশ। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

ঢাকা-ময়মনসিংহ রেলপথে লাইনচ্যুতির সাড়ে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
ঢাকা-ময়মনসিংহ রেলপথে লাইনচ্যুত হওয়া ট্রেনের ৪টি বগি সাড়ে ৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ।

রাবি শিক্ষার্থীদের রেল অবরোধে ৩৫ লাখ টাকার রাজস্ব ক্ষতি: বাংলাদেশ রেলওয়ে
রাজশাহীতে গত মঙ্গলবারের (২১ জুলাই) ৯ ঘণ্টা রেল অবরোধে ১০টি আন্তঃনগরসহ ১৯টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে এবং দু’টি আন্তঃনগরসহ ৬টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়। এতে স্টেশন ও ট্রেনে অবস্থান করা ২০ হাজার যাত্রী ভোগান্তির শিকার হন এবং সরকারের ৩৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

ইউক্রেন ও রাশিয়ার পাল্টাপাল্টি ড্রোন হামলা; দগ্ধ তেল শোধনাগার
ইউক্রেন ও রাশিয়া শুক্রবার ভোর পর্যন্ত একে অপরের ওপর বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে। কিয়েভ রাশিয়ার তেল শোধনাগার ও পেট্রোকেমিক্যাল কারখানাকে লক্ষ্যবস্তু করেছে। অন্যদিকে রাশিয়া ইউক্রেনের উত্তর অঞ্চলের রেলওয়ে স্টেশন ও বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা চালিয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাজবাড়ীতে রেলওয়ে ব্রিজের ধাক্কায় এক যুবক নিহত
রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর রেলওয়ে ব্রিজে ধাক্কা লেগে এক অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ২ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কালিকাপুর রেলসেতু সংলগ্ন এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদে অবস্থানরত ওই যুবক সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। এতে তার মাথা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

ঈদযাত্রা: ট্রেনে বাড়ি যেতে ‘শেষ ভরসা’ স্ট্যান্ডিং টিকিট পেতেও কাউন্টারে ভিড়
ঈদের অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়েছে আরও ১০ দিন আগে। তবে ট্রেন ছাড়ার ঠিক দুই ঘণ্টা আগে নন-এসি কোচের ২৫ শতাংশ ‘আসনবিহীন’ বা স্ট্যান্ডিং টিকিট বিক্রির একটি নিয়ম রয়েছে। শেষ মুহূর্তের সেই কাঙ্ক্ষিত টিকিটের আশায় দেশের প্রধান রেলওয়ে স্টেশনের কাউন্টারগুলোতে উপচে পড়া ভিড় জমিয়েছেন ঘরমুখো মানুষ।

ঈদযাত্রায় ট্রেনের টিকিট ক্রয় নিয়ে জরুরি সতর্কবার্তা
আসন্ন ঈদ উপলক্ষে ট্রেনে যাত্রী হয়রানি ও টিকিট সংগ্রহ সংক্রান্ত প্রতারণা এড়াতে বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত অ্যাপ (রেল সেবা) ব্যবহার করে যাত্রীদের টিকিট কেনার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ। আজ (বুধবার, ১৩ মে) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।

দ্বিগুণ খরচ, অর্ধেক আয়: মেগা প্রকল্পেও ঘুরছে না বাংলাদেশ রেলওয়ের ভাগ্যে
বিশ্বজুড়ে রেলওয়ে মানেই লাভজনক প্রতিষ্ঠান। ভারত থেকে শুরু করে চীন কিংবা জার্মানি, সবার মূলমন্ত্র একটাই; পণ্য পরিবহন থেকে লাভ করো, আর সেই লাভ দিয়ে যাত্রীসেবায় ভর্তুকি দাও। কিন্তু উল্টো পথে বাংলাদেশ রেলওয়ে। প্রতি ১০০ টাকা আয়ের বিপরীতে সংস্থাটি খরচ করছে ২০৯ টাকা! বিশাল সব মেগা প্রকল্প বাস্তবায়ন হলেও কেন রেলের ঝুলি শুধু লোকসানেই ভরছে?

দীর্ঘ সময়েও শেষ হয়নি চুয়াডাঙ্গার রেলওয়ে ওভারপাসের নির্মাণকাজ
চুয়াডাঙ্গায় রেলওয়ে ওভারপাস নির্মাণ যেন অনিশ্চয়তার এক দীর্ঘ গল্প। এক বছরের প্রকল্প, গড়িয়েছে আড়াই বছরেরও বেশি সময়। মাঝপথে কাজ ফেলে সরে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। অর্থ ছাড় না পাওয়ায় নতুন করে কাজ শুরুর সম্ভাবনাও অনিশ্চিত।