
ভারতে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস, রেড অ্যালার্ট জারি
ফের বৈরী আবহাওয়ার কবলে ভারতের দিল্লি। গতকাল (বুধবার, ৫ আগস্ট) সকালে একটানা প্রবল বর্ষণের পর দিল্লি ও আশেপাশে আরও ভারী বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি কয়েকটি এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। একইসঙ্গে, উত্তরাখন্ড, ওড়িশা এবং আরও কয়েকটি রাজ্যে বজ্রসহ ভারী বৃষ্টির আশঙ্কার কথাও জানানো হয়।

ভারতে অতিবৃষ্টি-বন্যায় বাড়ছে প্রাণহানি, মেঘালয় ও অরুণাচলে রেড অ্যালার্ট
অতিবৃষ্টি-বন্যায় বিপর্যস্ত ভারতের উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চল। দীর্ঘস্থায়ী বন্যা থেকে এখনো ঘুরে দাঁড়াতে পারেনি আসাম। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮৭ জনে। এরইমধ্যে বন্যাকবলিত অঞ্চল পরিদর্শন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মেঘালয় ও অরুণাচলে জারি রয়েছে রেড অ্যালার্ট।

তাপপ্রবাহে পুড়ছে ইতালি, প্রায় সব বড় শহরে ‘রেড অ্যালার্ট’
নতুন তাপপ্রবাহে পুড়ছে ইতালি। এমন পরিস্থিতিতে দেশটির প্রায় সব বড় শহরে সর্বোচ্চ পর্যায়ের বা ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর থেকে দক্ষিণে ছড়িয়ে থাকা রাজধানী রোম, মিলান, ভেনিস ও নেপলসসহ ১৯টি শহরে এরই মধ্যে এই সতর্কতা জারি রয়েছে। আগামী সোমবারের মধ্যে মাত্র দুটি শহর বাদে সব শহরই রেড অ্যালার্টের আওতায় চলে আসবে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভারতে তীব্র বৃষ্টি-বন্যা: প্রাণ গেছে চারজনের, ৫ জেলায় রেড অ্যালার্ট
ভারতের গুজরাটে তীব্র বৃষ্টি-বন্যায় প্রাণ গেছে কমপক্ষে চারজনের। আজ (শনিবার, ১ আগস্ট) সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা রেড অ্যালার্ট জারি রয়েছে পাঁচ জেলায়।

বিপর্যয় শেষই হচ্ছে না ভারতের বিভিন্ন রাজ্যে, ১৩ জেলায় জারি রেড অ্যালার্ট
বর্ষায় বিপর্যয় শেষ হচ্ছে না ভারতের বিভিন্ন রাজ্যে। আসামে প্রায় দুই সপ্তাহের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ জনে। গুজরাটে ১৩ জেলায় জারি সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা রেড অ্যালার্ট।

ইতালিতে তীব্র তাপপ্রবাহে রেড অ্যালার্ট জারি
ঐতিহাসিক স্থাপত্য আর পর্যটনের দেশ ইতালিতে এখন যেন আগুনের হলকা। গ্রীষ্মের শুরু থেকেই দফায় দফায় ধেয়ে আসা তাপদাহ রূপ নিয়েছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে। উত্তর আফ্রিকা থেকে আসা শক্তিশালী তাপপ্রবাহের কারণে গোটা দেশ জুড়েই বিপর্যস্ত জীবনযাত্রা। রোম, নেপলস, পালেরমোসহ গুরুত্বপূর্ণ বড় শহরে রেড অ্যালার্ট জারি করেছে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়।

শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে ‘মন্থা’, ভারতের ৩ রাজ্যে সতর্কতা
বঙ্গোপসাগরে উদ্ভূত ঘূর্ণিঝড় ‘মন্থা’ ক্রমশ উপকূলের দিকে ধেয়ে আসছে। ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) গতকাল (সোমবার, ২৭ অক্টোবর) সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘মন্থা’ খুব সম্ভবত আজ (মঙ্গলবার, ২৮ অক্টোবর) সন্ধ্যা বা রাতের সময় ভারতের অন্ধ্রপ্রদেশের মচিলিপাটনাম থেকে কালিংগাপাটনমের মধ্যবর্তী কাকিনাড়ার কাছে আঘাত হানবে। শক্তিশালী এ ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ ১১০ কিমি/ঘণ্টা পর্যন্ত পৌঁছাতে পারে।

ইতিহাসের উষ্ণতম জুন মাস রেকর্ড; ইউরোপের দেশগুলোতে রেড অ্যালার্ট জারি
তীব্র গরমে দর্শনার্থীদের জন্য দু'দিন ধরে বন্ধ আইফেল টাওয়ার। তিন বছর আগে টিকিট কেটেও মিলছে না দর্শন। বন্ধ ফ্রান্সের প্রায় ১৪শ' স্কুলের সবগুলো। চলতি বছর ইতিহাসের উষ্ণতম জুন মাস রেকর্ড করেছে স্পেন ও ইংল্যান্ড। দেশগুলোতে জারি রেড অ্যালার্ট। চলমান দাবদাহের ঝুঁকি থেকে একজন মানুষও মুক্ত নয় বলে সতর্কতা জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা।

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত এশিয়া থেকে ইউরোপ, জনমনে শঙ্কা
ভয়াবহ বৃষ্টি-বন্যায় ভারতের হিমাচলে গেলো ক'দিনে প্রাণ গেছে কমপক্ষে ৩৯ জনের। জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বন্ধ ১২৯টি সড়ক ও রাজ্যের সব স্কুল। শিমলায় ধসে পড়েছে পাঁচতলা ভবন। বন্যার তাণ্ডব চলছে চীনে। অন্যদিকে, তাপমাত্রার পারদ ৪৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে স্পেনে। তীব্র দাবদাহের কবলে ইউরোপের বড় অংশ।

বর্ষার আগেই ভারতে নজিরবিহীন বৃষ্টি, তলিয়ে গেছে পাতাল রেলস্টেশন
বর্ষা শুরুর আগেই একদিনে ২৯৫ মিলিমিটার বৃষ্টির কবলে ভারতের মুম্বাই। ১০৭ বছরে এমন নজিরবিহীন বৃষ্টি এ সময়ে এটাই প্রথম। একটানা বৃষ্টিতে রানওয়ে তলিয়ে যাওয়ায় বিঘ্নিত হয়েছে শতাধিক ফ্লাইট। এমনকি তলিয়ে গেছে নতুন নবনির্মিত পাতাল রেলস্টেশনও। এদিকে, বৈরী আবহাওয়ায় দক্ষিণের বিভিন্ন রাজ্যেও রেড অ্যালার্ট জারি রয়েছে।

মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, চারজনের প্রাণহানি
মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের দিল্লি। প্রাণ গেছে তিন শিশু ও এক নারীসহ কমপক্ষে চারজনের। জারি করা হয়েছে সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা রেড অ্যালার্ট। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিলম্বিত ২শ'র বেশি ফ্লাইট।

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)। আজ (মঙ্গলবার, ২২ এপ্রিল) পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।