
সৌদি–হুথি সংঘাত: বাঙ্কারসহ কড়া পাহারায় প্রাসাদে যাতায়াত করছেন যুবরাজ
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা জোরদার হওয়ার মধ্যে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) ভূগর্ভস্থ বাঙ্কারযুক্ত কড়া পাহারায় প্রাসাদগুলোর মধ্যে যাতায়াত করছেন। ৪১ বছর বয়সী এই যুবরাজ প্রায় এক সপ্তাহ ধরে জনসমক্ষে দেখা যাচ্ছে না। ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে এ তথ্য এসেছে।

রিয়াদে হুথির হামলা ঠেকাতে ব্যর্থ সৌদি, কারণ কী?
রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের সর্বশেষ হামলার পর প্রশ্ন উঠেছে, বিশ্বের অন্যতম আধুনিক সামরিক সরঞ্জামে সজ্জিত সৌদি আরব কেন ইয়েমেনের এই গোষ্ঠীটিকে ঠেকাতে পারছে না। গত শনিবার চালানো হামলায় অন্তত ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন। গত এক দশকে সৌদি ভূখণ্ডে এটিই সবচেয়ে ভয়াবহ হামলা। এতে সৌদি আরবকে নিরাপদ বিনিয়োগ গন্তব্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যও বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রিয়াদ বিমানবন্দর বন্ধের মেয়াদ বাড়লো শনিবার পর্যন্ত
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধের মেয়াদ আগামী শনিবার (১৭ অক্টোবর) পর্যন্ত বাড়ানো হয়েছে। বিমানবন্দরের সুযোগ-সুবিধার নিরাপত্তা নিশ্চিত ও সার্বিক প্রস্তুতি সম্পন্ন করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। রয়টার্সের প্রতিবেদন এ তথ্য উঠেছে।

রিয়াদ বিমানবন্দরে হামলা ‘ভয়াবহ’; হুথিবিরোধী অভিযানে যোগ দেয়ার ইঙ্গিত ট্রাম্পের
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হওয়া প্রাণঘাতী হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এটিকে ‘ভয়াবহ’ বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সৌদিতে হুথিদের হামলা বন্ধের তাগিদ যুক্তরাষ্ট্রের, মার্কিন নাগরিক নিহত নিশ্চিত
সৌদি আরবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানিয়ে এসব আক্রমণ অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সঙ্গে শনিবার রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলায় এক মার্কিন নাগরিক নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন তিনি। তবে এই হামলার দায় এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি হুথিরা। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এ তথ্য উঠে এসেছে।

রিয়াদ বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ; বাতিল একাধিক ফ্লাইট
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার এক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধির মধ্যেই এই ঘটনা ঘটলো।

রিয়াদ বিমানবন্দরের কাছে আগুন; বিপর্যস্ত ফ্লাইট চলাচল
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিমানবন্দর এলাকার জ্বালানি ডিপোর দিক থেকে ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা গেছে। এ ঘটনার পর সেখানে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে বিমান চলাচল।