
অতিথি ভবন যমুনা ছেড়েছেন ড. ইউনূস
প্রায় দেড় বছর বসবাসের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়েছেন সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে তিনি ভবনটি ছেড়ে দেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ড. ইউনূসের নিরাপত্তার দায়িত্বে থাকা এসআই মিজানুর রহমান।

যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
দেশজুড়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্থাপিত অস্থায়ী পর্যবেক্ষণ কক্ষ থেকে ভোটদানের সার্বিক চিত্র পর্যবেক্ষণ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) যমুনায় তিনি সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।

ইইউর সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে ইউরোপীয় চেম্বার অব কমার্সের (ইউরোচেম) চেয়ারপারসন নুরিয়া লোপেজ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

তিন পার্বত্য জেলায় ই-লার্নিং কার্যক্রম উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
তিন পার্বত্য জেলায় ১২টি বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ভার্চুয়ালি তিনটি প্রাথমিক ও নয়টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সংযুক্ত হয়ে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা।

নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার
আগামী সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সব ধরনের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে সাইবার সুরক্ষা এজেন্সিকে নির্দেশ দিয়েছেন জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আগামী নির্বাচন পাঁচ বছরের আর গণভোট শত বছরের জন্য: প্রধান উপদেষ্টা
আগামী নির্বাচন ও গণভোট দুটিই জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন আগামী পাঁচ বছরের জন্য, আর গণভোট শত বছরের জন্য। আজ (বুধবার, ১০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচন প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা প্রদানকালে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

নির্বাচনের পরে আজারবাইজান ঢাকায় দূতাবাস খুলবে: রাষ্ট্রদূত এলচিন হুসেইনলি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ঢাকায় আজারবাইজানের একটি দূতাবাস খোলা হবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত এলচিন হুসেইনলি। গত নভেম্বর মাসে প্রধান উপদেষ্টার অনুরোধের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ঢাকায় দূতাবাস স্থাপন দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’

জাতীয় রূপান্তরের জন্য বিএনসিসি সম্প্রসারণ ও শক্তিশালী করার আহ্বান প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের তরুণ প্রজন্মকে নেতৃত্ব, শৃঙ্খলা ও জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) কার্যক্রমের গুণগত মান ও অন্তর্ভুক্তি বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

মাইলস্টোন দুর্ঘটনায় পাইলটের উড্ডয়নে ত্রুটি ছিল: তদন্ত কমিশন
বিমান বাহিনীর প্রশিক্ষণ ঢাকার বাইরে করার সিদ্ধান্ত
মাইলস্টোন দুর্ঘটনায় বিমানে নয় পাইলটের উড্ডয়নে ত্রুটি ছিল বলে জানিয়েছে তদন্ত কমিশন। প্রায় ৪ মাসের তদন্ত শেষ আজ (বুধবার, ৫ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিশন।

তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার (৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

ক্যানসার নিয়ে সর্বজনীন সচেতনতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সারাদেশে বিভিন্ন ক্যান্সার রোগের বিষয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ফ্যাটি লিভারজনিত ও স্তন ক্যান্সারের মতো মারাত্মক রোগ এখন দেশের মানুষের প্রাণহানির বড় কারণ হয়ে দাঁড়িয়েছে, অথচ অধিকাংশ ক্ষেত্রেই প্রতিরোধ সম্ভব।

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে নির্বাচনি প্রস্তুতি সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে নির্বাচনি প্রস্তুতি সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ২৯ অক্টোবর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।