Recent event

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে নির্বাচনি প্রস্তুতি সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টা ও নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত উচ্চ পর্যায়ের সদস্যরা
প্রধান উপদেষ্টা ও নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত উচ্চ পর্যায়ের সদস্যরা | ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ
0

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে নির্বাচনি প্রস্তুতি সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ২৯ অক্টোবর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কীভাবে অনুষ্ঠিত হবে তা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। এছাড়া উচ্চ পর্যায়ের এ বৈঠক আগামী নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সুষ্ঠু নির্বাচন প্রস্তুতি নিয়েও আলোচনা হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও, স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেনা বাহিনী পুলিশ রাব বিজিবিসহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে আলোচনার বিষয়বস্তু নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করবে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

এএইচ