বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী এবং ৯ বারের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদকে তার গ্রামের বাড়িতে বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। আজ (মঙ্গলবার, ২ জুন) বিকেলে ভোলার সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।