
মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টা আঞ্চলিক সমর্থন ছাড়া সম্ভব নয়: এরদোয়ান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, আঞ্চলিক সমর্থন ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টা সফল হতে পারে না। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত চুক্তিকে ইসরাইলকে ‘বিস্ফোরিত’ করার সুযোগ দেয়া যাবে না বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের ওপর থেকে ৪ দশকের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার; পথ কতটা কঠিন?
গতকাল (সোমবার, ২২ জুন) ঘোষিত ৬০ দিনের মার্কিন ছাড়ের ফলে তেহরান কয়েক বিলিয়ন ডলারের সুবিধা পেতে যাচ্ছে। তবে চার দশকেরও বেশি সময় ধরে থাকা এসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা আইনি, রাজনৈতিক ও বাণিজ্যিক দিক থেকে এক বড় চ্যালেঞ্জ, যার সমাধানে কয়েক বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির বড় পরীক্ষা হবে জ্বালানি খাত: মোহসেন পাকনেজাদ
তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ভবিষ্যতে যেকোনো চুক্তির ক্ষেত্রে ইরানের তেল শিল্প একটি বড় পরীক্ষা হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী মোহসেন পাকনেজাদ। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় অনিশ্চয়তা: চাঙা ডলার, কমছে ইয়েনের মান
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় এশিয়ার বাজারে আজ (শুক্রবার, ১৯ জুন) ডলারের মান শক্তিশালী হয়েছে। বিপরীতে জাপানি মুদ্রা ইয়েনের মান চার দশকের সর্বনিম্নের কাছাকাছি পৌঁছে গেছে। ইয়েনের পতন ঠেকাতে আবারও বাজারে হস্তক্ষেপের প্রয়োজন হতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ শুরু; বিশ্ববাজারে আরও কমলো জ্বালানির দাম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির পর হরমুজ প্রণালি দিয়ে আবারও তেলবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। সরবরাহ বৃদ্ধির সম্ভাবনায় আজ (শুক্রবার, ১৯ জুন) বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। গ্রিনিচ মান সময় আজ (শুক্রবার, ১৯ জুন) ভোর ৩টা ২৮ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৪৩ সেন্ট বা শূন্য দশমিক ৫৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ৪২ ডলারে দাঁড়িয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জেনেভায় ইরানি প্রতিনিধিদের সঙ্গে শান্তি আলোচনায় যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট
ইরানের সঙ্গে স্বাক্ষরিত ১৪ দফার শান্তি চুক্তি বাস্তবায়নে শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় যাওয়ার কথা ছিল মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। তবে শেষ মুহূর্তে এই সফর বাতিল করেছেন তিনি। গতকাল (বৃহস্পতিবার, ১৮ জুন) রাতে হোয়াইট হাউসের একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। রয়টার্সে প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা: কৌশলগত বিপর্যয় বলছে ইসরাইল, শক্তিশালী হচ্ছে হিজবুল্লাহ
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও ইরানের প্রেসিডেন্টের মধ্যে স্বাক্ষরিত চুক্তিকে সমর্থকেরা ‘শতাব্দীর সেরা চুক্তি’ হিসেবে অভিহিত করছেন। তবে মধ্যপ্রাচ্যজুড়ে তেহরানের প্রতিদ্বন্দ্বী—ইসরাইল থেকে শুরু করে উপসাগরীয় দেশ এবং লেবাননের বিভিন্ন গোষ্ঠীর কাছে—এটি ‘শতাব্দীর সবচেয়ে বড় অভিশাপ’ হিসেবে বিবেচিত হচ্ছে। এই চুক্তি ইরানকে আরও নিরাপদ, বৈধ এবং প্রভাবশালী করে তুলতে পারে বলে আশঙ্কা তাদের।

লেবাননেও যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারো বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি লেবাননেও প্রযোজ্য হওয়া উচিত। ইউরোপের সর্বশেষ একজন কর্মকর্তা হিসেবে তিনি এই আহ্বান জানান। লেবাননে ইসরাইল প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।