
কিংবদন্তি অভিনেতা আনোয়ার হোসেনকে হারানোর ১৩ বছর
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তিনি ছিলেন এক অনন্য প্রতিভা। শক্তিমান অভিনয়, ব্যক্তিত্বপূর্ণ উপস্থিতি আর চরিত্রকে জীবন্ত করে তোলার অসাধারণ দক্ষতায় দর্শকের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছিলেন অভিনেতা আনোয়ার হোসেন।

কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের নবম মৃত্যুবার্ষিকী আজ
‘সালাম সালাম হাজার সালাম’, ‘জয় বাংলা বাংলার জয়’সহ অসংখ্য কালজয়ী গানের শিল্পী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা আব্দুল জব্বারের নবম মৃত্যুবার্ষিকী আজ (রোববার, ৩০ আগস্ট)। ২০১৭ সালের এই দিনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কিংবদন্তি এই শিল্পী।

নজরুল চর্চা অগ্রগামী করতে কাজ করছে সরকার: সংস্কৃতি প্রতিমন্ত্রী
কাজী নজরুল ইসলাম যার কলমে একসঙ্গে উচ্চারিত হয়েছে বিদ্রোহ, প্রেম আর সাম্যের কথা। পরাধীনতার শৃঙ্খল ভাঙার আহ্বান জানানো এই কবির ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে এবারও শ্রদ্ধায় স্মরণ করেছেন বিভিন্ন শ্রেনীর মানুষ। আর নজরুল চর্চা অগ্রগামী করতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে নজরুল বিচরণ করেননি: রিজভী
সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে নজরুল বিচরণ করেননি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) সকালে কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে এসে এ কথা বলেন তিনি।

‘কফি হাউজ’ গানের গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের মৃত্যুবার্ষিকী আজ
‘কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই’ এমন বহু কালজয়ী গানের গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের মৃত্যুবার্ষিকী আজ। পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগরে জন্ম নেয়া এই গীতিকবির পৈতৃক ভিটায় কালের প্রবাহে ধ্বংস হয়েছে তার সবটুকু স্মৃতিচিহ্ন। এই গীতিকবির স্মৃতি ধরে রাখতে সংগ্রহশালা গড়ে তোলার দাবি স্থানীয়দের।

শেরে বাংলা ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী আগামীকাল
অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী আগামীকাল। মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে: মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ এবং আলোচনা সভা।

আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ (শনিবার, ২৪ জানুয়ারি) রাজধানীর বনানীতে তার কবরে শ্রদ্ধা নিবেদনসহ একাধিক কর্মসূচি পালন করছে দলটি।

মজলুম জননেতা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর এই দিনে ঢাকার পিজি হাসপাতালে (বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

আবরার হত্যায় এখনও শোকাহত কুষ্টিয়াবাসী, স্মৃতি আঁকড়ে আছে পরিবার
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যা এখনও তাড়িয়ে বেড়ায় কুষ্টিয়াবাসীকে। মৃত্যুবার্ষিকীর দিনে তাই স্মৃতিচারণসহ নানা আয়োজন। আর স্মৃতি আঁকড়ে পড়ে আছে পরিবার।

প্রিন্স হ্যারি যুক্তরাজ্যে ফিরলেও চার্লস ও উইলিয়ামের সঙ্গে দেখা অনিশ্চিত
প্রিন্স হ্যারি যুক্তরাজ্যে ফিরলেও বাবা চার্লসের সঙ্গে দেখা করবেন কি না, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। প্রায় ২০ মাস আগে বাবার সঙ্গে শেষ দেখা হয়েছিল তার। স্থানীয় সময় গতকাল (সোমবার, ৮ সেপ্টেম্বর) তার দাদি রানি এলিজাবেথের তৃতীয় মৃত্যুবার্ষিকীর একটি অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্যে ফেরেন। তবে বড় ভাই উইলিয়ামের সঙ্গেও দেখা করার সম্ভাবনা নেই তার। ২০২০ সালে ব্রিটিশ রাজপরিবার ছেড়ে সস্ত্রীক যুক্তরাষ্ট্রে পাড়ি জমান প্রিন্স হ্যারি।

পাকিস্তানে সমাবেশে বোমা বিস্ফোরণে নিহত ১৯, আহত ৩৫
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় এক সমাবেশে বোমা বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছনে আরো অন্তত ৩৫ জন।

প্রখ্যাত চিত্রশিল্পী অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী
আজ শিল্পী অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী। বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা-পরবর্তী সময়ে কোন চিত্রশিল্পী হিসেবে প্রথম একক প্রদর্শনী করেছিলেন এই গুণী শিল্পী। যৌবনেই নানা চিত্রকর্ম আর লেখনী দিয়ে এই শিল্পী জায়গা করে নিয়েছিলেন শিল্প সমঝদারদের হৃদয়ে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সমাদৃত হয়েছে তার অনেক চিত্রকর্ম। ২০১৮ সালের এই দিনে ৭৪ বছর বয়সে নিভৃতচারী ও প্রচারবিমুখ এই মহান শিল্পী চিরনিদ্রায় শায়িত হন।