জমির মৌজার মূল্য নির্ধারণের জন্য নতুন কমিটি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

মীর শাহে আলম
মীর শাহে আলম | ছবি: এখন টিভি
0

জমির মৌজার সঠিক মূল্য নির্ধারণের জন্য নতুন কমিটি করা হচ্ছে বলে মন্তব্য করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) এলজিইডি ভবনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উন্নয়ন মূলক কর্মকাণ্ডের ওপর আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সারা দেশের জেলা ও উপজেলা ইঞ্জিনিয়াররা অংশগ্রহণ করেন।

ইট ব্যবহার কমিয়ে ইউনিব্লক, সিসি ব্লক দিয়ে কাজ করে পরিবেশ দূষণ রোধ করার আহ্বান জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘নিজের ঘরে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করে অতিরিক্ত থাকলে তা জাতীয় গ্রিডে সরবরাহ করলে সরকার ১০.৫০ টাকা করে দেবে।

মীর শাহে আলম বলেন, ‘প্রধানমন্ত্রীর বাসভবন, সচিবালয়, সংসদসহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠান সৌর বিদ্যুতের আওতায় আসছে।’

সভায় ভিন্নতা ঘাস চাষের ওপর গুরুত্ব দেন তিনি।

এসএস