মাদারীপুর
মাদারীপুরে মজুত করে বেশি দামে পেট্রোল বিক্রির অভিযোগ, মালিককে জরিমানা

মাদারীপুরে মজুত করে বেশি দামে পেট্রোল বিক্রির অভিযোগ, মালিককে জরিমানা

মাদারীপুরের শিবচরে পেট্রোল মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগে এক দোকান মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) দুপুরে থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান।

মাদারীপুরের নিখোঁজের ১০ দিন পর ধানখেতে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মাদারীপুরের নিখোঁজের ১০ দিন পর ধানখেতে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মাদারীপুরের কালকিনি উপজেলার ধানতেত থেকে অর্ধগলিত অবস্থায় এক পাট ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (সোমবার, ২৩ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

মাদারীপুরের শিবচরে বাজারে আগুন

মাদারীপুরের শিবচরে বাজারে আগুন

মাদারীপুরের শিবচরে একটি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছে।

তিন জেলায় নতুন পুলিশ সুপার

তিন জেলায় নতুন পুলিশ সুপার

খাগড়াছড়ি, মাগুরা ও মাদারীপুরে নতুন পুলিশ সুপার নিয়োগ দিয়েছে সরকার। আজ (সোমবার, ১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যার অভিযোগ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যার অভিযোগ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘবদ্ধ ভাবে হামলা চালিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠেছে।। এসময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে মাসুদ বেপারী নামে একজনকে আটক করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১০ মার্চ) সকাল সাড়ে ৭ টার দিকে পৌর শহরের নতুন মাদারীপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

শিবচর বাজার থেকে সাড়ে ৩২ কেজির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, পদ্মায় অবমুক্ত

শিবচর বাজার থেকে সাড়ে ৩২ কেজির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, পদ্মায় অবমুক্ত

মাদারীপুরের শিবচর বাজার থেকে ৩২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে মৎস বিভাগ। পরে উদ্ধারকৃত বৃহৎ আকৃতির এ কচ্ছপটিকে পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।

প্রার্থীদের আচরণ বদলালে স্থানীয় নির্বাচনে জনগণ জবাব দেবে: নুরুল হক নুর

প্রার্থীদের আচরণ বদলালে স্থানীয় নির্বাচনে জনগণ জবাব দেবে: নুরুল হক নুর

জাতীয় নির্বাচনে নির্বাচিত হওয়ার পর প্রার্থীদের আচরণ পরিবর্তন হলে স্থানীয় নির্বাচনে জনগণ পুনরায় একটা জবাব দেবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

মাদারীপুরে রাতে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

মাদারীপুরে রাতে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

মাদারীপুরে মস্তফাপুর ইউনিয়নের বালিয়া নওহাটা এলাকায় কথা কাটাকাটির জেরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে অর্ধ শতাধিক ককটেল বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে জানান স্থানীয়রা।

তিন বছরেও চালু হয়নি ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ট্রমা সেন্টার

তিন বছরেও চালু হয়নি ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ট্রমা সেন্টার

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় নির্মাণ করা হয় একটি ট্রমা সেন্টার। তবে উদ্বোধনের তিন বছরেও চালু হয়নি সেন্টারটি। প্রায় ১২ কোটি টাকায় নির্মিত কেন্দ্র বর্তমানে পরিত্যক্ত। চুরি হয়ে গেছে ভেতরের মূল্যবান যন্ত্রপাতি ও সরঞ্জাম।

নিখোঁজের তিন দিন পর কৃষিবিদ শহীদুলের মরদেহ উদ্ধার

নিখোঁজের তিন দিন পর কৃষিবিদ শহীদুলের মরদেহ উদ্ধার

নিখোঁজের তিন দিন পর মোহাম্মদ শহীদুল ইসলাম (৫২) নামে একজন কৃষিবিদের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুরের শিবচর উপজেলার সূর্যনগর বাজারসংলগ্ন হাইওয়ে এক্সপ্রেসওয়ের নিচের আন্ডারপাস এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ৬ জনের মৃত্যু

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ৬ জনের মৃত্যু

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আজ (রোববার, ১৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে সদর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ঘটকচর এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় ৩ ভ্যানযাত্রী নিহত, বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ

মাদারীপুরে কাভার্ডভ্যানের চাপায় ৩ ভ্যানযাত্রী নিহত, বিক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ

মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ভ্যানের দুই নারীসহ তিনজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। স্থানীয় বিক্ষুব্ধরা মহাসড়কে আগুন জ্বালিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক দুই ঘণ্টা বন্ধ করে বিক্ষোভ করেন। আজ (মঙ্গলবার, ১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মস্তফাপুর ইউনিয়নের তা‌তিবা‌ড়ি বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।