মমতা বন্দ্যোপাধ্যায়
নয়াদিল্লিতে ৬ হাজার বিক্ষোভকারী আটক; সিইসির পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা

নয়াদিল্লিতে ৬ হাজার বিক্ষোভকারী আটক; সিইসির পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানী নয়াদিল্লিতে ডাকা বিক্ষোভকে কেন্দ্র করে অভূতপূর্ব কড়াকড়ি ও নজিরবিহীন ধরপাকড় চালানো হয়েছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত সাবেক একাধিক মুখ্যমন্ত্রী, রাজনৈতিক নেতা, অধিকারকর্মী ও শিক্ষার্থীসহ অন্তত ছয় হাজার মানুষকে আটক করেছে দিল্লি পুলিশ। তবে রাজধানী অচল করে বিপুলসংখ্যক মানুষকে আটকের পরও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভারতজুড়ে আন্দোলনের ঝড়; মোদি সরকারের পতন কি আসন্ন?

ভারতজুড়ে আন্দোলনের ঝড়; মোদি সরকারের পতন কি আসন্ন?

শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে গণবিক্ষোভে সরকারপ্রধানদের বিদায়ের পর এবার ভারতের দিকে নজর। ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্ক, তরুণদের আন্দোলন ও বিরোধী নেতাদের আটকে দিল্লিতে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থায় চাপ বাড়ছে নরেন্দ্র মোদি সরকারের ওপর। তবে এই আন্দোলন কি সত্যিই সরকার পতনের দিকে এগোচ্ছে, নাকি আপাতত রাজনৈতিক চ্যালেঞ্জেই সীমাবদ্ধ থাকবে?

নয়াদিল্লিতে বিরোধীদের কর্মসূচিতে যোগ দিতে গিয়ে আটক সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লিতে বিরোধীদের কর্মসূচিতে যোগ দিতে গিয়ে আটক সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে আটক হয়েছেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ (শনিবার, ১০ অক্টোবর) সকাল থেকেই তার বাসভবন ঘিরে রেখেছিল দিল্লি পুলিশ। বাড়ি থেকে বের হয়ে বিক্ষোভস্থলে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

নয়াদিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

নয়াদিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

ভারতের নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে গিয়ে পুলিশের বাধার মুখে ধর্নায় বসার পর আটক হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ (শনিবার, ১০ অক্টোবর) সাউথ অ্যাভিনিউয়ে ধর্নায় বসার পর পুলিশ তাকে আটক করে একটি প্রিজন ভ্যানে তোলে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পেলো নতুন নাম ও প্রতীক

মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পেলো নতুন নাম ও প্রতীক

বিভক্তির জেরে পশ্চিমবঙ্গে সাবেক মুখ্যমন্ত্রী মমতার দলের নতুন নাম ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’, দলীয় প্রতীক ‘ফুটবল খেলোয়াড়’। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভারতের নির্বাচন কমিশন এই নতুন নাম ও প্রতীক ঘোষণা করে। বিদ্রোহী তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দলের নাম দেয়া হয় ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’, দলীয় প্রতীক চিহ্ন ‘খাম’। এদিকে, জোড়াফুল প্রতীক হাতছাড়া হওয়ায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দারস্থ হলেন মমতা বন্দোপাধ্যায়।

কলকাতা হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ; মমতার বিরুদ্ধে পুলিশের মামলা

কলকাতা হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ; মমতার বিরুদ্ধে পুলিশের মামলা

কলকাতা হাইকোর্টের শর্ত লঙ্ঘনের অভিযোগে তৃণমূল কংগ্রেস প্রধান ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা (এফআইআর) করেছে কলকাতা পুলিশ। তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠাবার্ষিকীর এক সমাবেশে আদালতের বেঁধে দেয়া নির্দেশনা না মানার অভিযোগে স্বপ্রণোদিত হয়ে এ মামলা দায়ের করা হয়। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মমতার গাড়িবহরে হামলা, পুলিশকে নিরাপত্তা না দেয়ার অভিযোগ

মমতার গাড়িবহরে হামলা, পুলিশকে নিরাপত্তা না দেয়ার অভিযোগ

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা তার গাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছুড়েছে বলে দাবি করেছেন তিনি। তৃণমূল নেত্রীর দাবি, এই হামলায় তার প্রাণহানিও ঘটতে পারত। এদিকে রাজ্য বিজেপি এই ঘটনার নিন্দা জানিয়ে এতে তাদের কোনো যোগসূত্র নেই বলে দাবি করেছে। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা

আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা

আইনজীবীর পোশাক পড়ে কলকাতা হাইকোর্টে উপস্থিত রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী সহিংসতার মামলায় আজ ( বৃহস্পতিবার, ১৪ মে) তিনি সওয়াল করবেন প্রধান বিচারপতির এজলাসে।

বিশ্বস্ত সহযোগী থেকে চরম প্রতিদ্বন্দ্বী: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু

বিশ্বস্ত সহযোগী থেকে চরম প্রতিদ্বন্দ্বী: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু

পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অভূতপূর্ব পট পরিবর্তন ঘটেছে। যিনি এত দিন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী, সেই শুভেন্দু অধিকারীই এখন তার উত্তরসূরি হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আসনে বসলেন। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হয়ে তিনিআজ (শনিবার, ৯ মে) শপথ নিলেন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে

নিজের ‘পাতা ফাঁদেই’ হারলেন মমতা!

নিজের ‘পাতা ফাঁদেই’ হারলেন মমতা!

পশ্চিমবঙ্গে দীর্ঘ ১৫ বছরের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে বড় জয় পেয়েছে বিজেপি। ২৯৪টি আসনের মধ্যে ২০৬টিতে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে দলটি। অন্যদিকে, গত নির্বাচনে বিপুলভাবে জয়ী হওয়া তৃণমূল এবার মাত্র ৮১টি আসনে থিতু হয়েছে। ৪ মে ফল ঘোষণার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে এক নতুন রাজনৈতিক সমীকরণের সূচনা হলো। এনডিটিভির মতামত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তারেক রহমানকে ‘আমার ভাই’ সম্বোধন করে অভিনন্দন মমতার

তারেক রহমানকে ‘আমার ভাই’ সম্বোধন করে অভিনন্দন মমতার

বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জোরালো হচ্ছে মমতার পদত্যাগের দাবি

জোরালো হচ্ছে মমতার পদত্যাগের দাবি

দশ দিন পেরিয়ে গেলেও কলকাতার আর জি কর হাসপাতালে নারী চিকিৎসক হত্যা রহস্যের সুরাহা করতে পারেনি সিবিআই। সন্দেহের তীর উঠছে পুলিশের দিকে, অভিযোগ উঠেছে তদন্তে অবহেলারও। এ হত্যাকাণ্ড নিয়ে ধোঁয়াশা যত বাড়ছে, ততই জোরালো হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি। আদৌ কি ক্ষমতা ধরে রাখতে পারবেন মমতা? তাহলে কী ফুরিয়ে যাচ্ছে 'দিদি ম্যাজিক'?