Recent event
ভোটকেন্দ্রে
ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশ, কোনো শঙ্কা নেই: গোলাম পরওয়ার

ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশ, কোনো শঙ্কা নেই: গোলাম পরওয়ার

জামায়াতের সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং কে দেশ পরিচালনা করবে, তা জনগণের রায়েই প্রতিফলিত হবে।

গোপালগঞ্জের ভোটকেন্দ্রগুলোয় ভোটার উপস্থিতি কম

গোপালগঞ্জের ভোটকেন্দ্রগুলোয় ভোটার উপস্থিতি কম

গোপালগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটার উপস্থিতি নেই বললেই চলে। অনেক কেন্দ্রে ধানের শীষ ছাড়া অন্য প্রার্থীর এজেন্ট নেই। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।

নির্বাচনের ব্যালট পেপার পৌঁছালো ফরিদপুরের ভোটকেন্দ্রে

নির্বাচনের ব্যালট পেপার পৌঁছালো ফরিদপুরের ভোটকেন্দ্রে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ব্যালট পেপার ও গণভোটের ব্যালট ও নির্বাচনি সরঞ্জামাদি ফরিদপুরের সহকারী রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে যাচ্ছে ভোটকেন্দ্রগুলোতে। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে শুরু হয় এ কার্যক্রম।

এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা

এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশবাসীর প্রতি সপরিবারে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি বলেন, ‘দ্বিধাহীন চিত্তে আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন। দেশের চাবি আপনাদের হাতে, সে চাবি সঠিকভাবে ব্যবহার করুন। আল্লাহ যেন আমাদের সঠিক পথে পরিচালিত করেন। এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রধান উপদেষ্টার এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন ঘিরে উত্তেজনা; ৫৭৪ কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ চিহ্নিত

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন ঘিরে উত্তেজনা; ৫৭৪ কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ চিহ্নিত

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন ঘিরে এবারও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার ৮০৫টি ভোটকেন্দ্রের ৫৭৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। তবে গ্রামাঞ্চলের বিবাদমান গোষ্ঠীগুলো ভোট নিয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষে দাঙ্গায় জড়াতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

প্রথমবার ভোট দিচ্ছেন? যেসব তথ্য জানা জরুরি

প্রথমবার ভোট দিচ্ছেন? যেসব তথ্য জানা জরুরি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (13th National Election) এবং একই সাথে দেশব্যাপী গণভোট (Referendum)। যারা এবার প্রথমবারের মতো ভোটার হয়েছেন বা প্রথমবার ভোট দিতে যাচ্ছেন, তাদের জন্য ভোটকেন্দ্রে যাওয়ার আগে এবং ভোটদানের সঠিক প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি।