নির্বাচনের ব্যালট পেপার পৌঁছালো ফরিদপুরের ভোটকেন্দ্রে

নির্বাচনের সরঞ্জামাদি পৌঁছে যাচ্ছে ফরিদপুরে ভোটকেন্দ্রে
নির্বাচনের সরঞ্জামাদি পৌঁছে যাচ্ছে ফরিদপুরে ভোটকেন্দ্রে | ছবি: এখন টিভি
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ব্যালট পেপার ও গণভোটের ব্যালট ও নির্বাচনি সরঞ্জামাদি ফরিদপুরের সহকারী রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে যাচ্ছে ভোটকেন্দ্রগুলোতে। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে শুরু হয় এ কার্যক্রম।

ফরিদপুর সদর আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া বলেন, ‘আমরা প্রত্যেকটি ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসারের কাছে নির্বাচনি ব্যালট পেপার ও সরঞ্জামাদি বুঝিয়ে দিচ্ছি। প্রিজাইডিং অফিসার পুলিশ ও আনসার বাহিনীর নিরাপত্তায় ব্যালট পেপার নিজ নিজ ভোটকেন্দ্রে নিয়ে যাওয়া শুরু করেছেন।’

আরও পড়ুন:

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বলেন, ‘ব্যালট পেপার হস্তান্তর একটি সংবেদনশীল প্রক্রিয়া। তাই আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করছি।’

নির্বাচন কমিশনের তথ্য মতে, ফরিদপুরের চারটি সংসদীয় আসনে এবারে জাতীয় ত্রয়োদশ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২৮ জন প্রার্থী। জেলায় মোট ভোটার ১৭ লাখ ৭১ হাজার ৯২৩ জন।

জেআর