ভুট্টা
ডিজেল-সারের দাম বাড়তি: ৪০ বছরের সবচেয়ে বড় সংকটে মার্কিন কৃষকেরা

ডিজেল-সারের দাম বাড়তি: ৪০ বছরের সবচেয়ে বড় সংকটে মার্কিন কৃষকেরা

যুক্তরাষ্ট্রের কর্ন বেল্ট অঞ্চলের শস্যচাষিরা বলছেন, ডিজেল ও সারের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় তারা ৪০ বছরের মধ্যে সবচেয়ে বড় সংকটে পড়েছেন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ইরান যুদ্ধের জেরে জ্বালানি ও কৃষি উপকরণের খরচ বেড়েছে বলে তারা অভিযোগ করছেন। এতে ভুট্টা ও সয়াবিন উৎপাদনকারীদের উৎপাদন ব্যয় বেড়ে গেছে, যার প্রভাব পড়তে পারে খাদ্যপণ্যের দামেও।

টাঙ্গাইলে নিখোঁজের পরদিন ভুট্টাক্ষেতে মিললো শিশুর মরদেহ

টাঙ্গাইলে নিখোঁজের পরদিন ভুট্টাক্ষেতে মিললো শিশুর মরদেহ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ি ইউনিয়নে নিখোঁজের একদিন পর মোছা. ফাতেমা (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (রোববার, ১২ এপ্রিল) সকাল ১১টার দিকে স্থানীয় একটি ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

কৃষকদের নিরবচ্ছিন্ন ডিজেল-বিদ্যুৎ দেয়ার লক্ষ্যে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

কৃষকদের নিরবচ্ছিন্ন ডিজেল-বিদ্যুৎ দেয়ার লক্ষ্যে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, চলতি মৌসুমে কৃষকের পাট, ধান, ভুট্টা চাষাবাদের কথা মাথায় রেখে সরকার তাদের নিরবচ্ছিন্ন ডিজেল এবং বিদ্যুৎ দেয়ার লক্ষ্যে কাজ করছে।

চুয়াডাঙ্গায় ভুট্টা চাষে কৃষকের ঝোঁক; লাভজনক হওয়ায় বাড়ছে আবাদ

চুয়াডাঙ্গায় ভুট্টা চাষে কৃষকের ঝোঁক; লাভজনক হওয়ায় বাড়ছে আবাদ

চুয়াডাঙ্গায় আবাদযোগ্য জমির অর্ধেকেরও বেশি জমিতে এখন ভুট্টার চাষ হচ্ছে। অর্থকরী ফসল হওয়ায় এ জেলায় ভুট্টা চাষে বেশ লাভবান হচ্ছেন কৃষকেরা। তাদের ভাষ্য, অনুকূল আবহাওয়ার কারণে চলতি মৌসুমে সব খরচ বাদ দিয়েও বিঘাপ্রতি ভালো লাভের আশা রয়েছে। অন্যদিকে কৃষি বিভাগ বলছে, বাজারে ভুট্টার ভালো দাম পাওয়ায় আগামী মৌসুমে এর আবাদ আরও বাড়বে।

বন্যায় ব্যহত আর্জেন্টিনার কৃষি, হুমকিতে সয়াবিন-ভুট্টা উৎপাদন

বন্যায় ব্যহত আর্জেন্টিনার কৃষি, হুমকিতে সয়াবিন-ভুট্টা উৎপাদন

চাষ তো দূরে থাক, ফসলি জমিতে প্রবেশই করতে পারছেন না আর্জেন্টিনার চাষিরা। দীর্ঘ সময় ধরে বন্যার পানি জমে থাকায় দেখা দিয়েছে এমন পরিস্থিতি। এতে হুমকির মুখে সয়াবিন তেল ও ভুট্টা উৎপাদন, যাতে দিশেহারা কৃষক। শস্য রপ্তানিতে দেশটি শীর্ষে থাকায় বিশ্বজুড়েই তৈরি হতে পারে সংকট।

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে একই গ্রামের ৩ শ্রমিকের মৃত্যু

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে একই গ্রামের ৩ শ্রমিকের মৃত্যু

পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ফকিরেরহাট বেংহাড়িপাড়া এলাকায় ভুট্টারক্ষেতে ভুট্টা ভাঙার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিক নিহত হয়েছে। আজ (বুধবার, ৪ জুন) সকালে ওই জমিতে ভুট্টা ভাঙার কাজ করতে গেলে বিদ্যুতের পড়ে থাকা তার মাটিতে পড়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান ওই এলাকার শ্রমিক জামিদুল ইসলাম (২৩)।

বগুড়ায় ‘হলুদ স্বর্ণ’ ভুট্টার বাম্পার ফলন

বগুড়ায় ‘হলুদ স্বর্ণ’ ভুট্টার বাম্পার ফলন

বগুড়ার যমুনা চরাঞ্চলে এবার ‘হলুদ স্বর্ণ’ খ্যাত ভুট্টার বাম্পার ফলন হয়েছে; যা পোল্ট্রি খাতে কমিয়েছে আমদানিনির্ভরতা। পলি মাটির উর্বরতা আর অনুকূল আবহাওয়ায় বিঘাপ্রতি ফলন হয়েছে ৪০ থেকে ৫০ মণ পর্যন্ত। তবে নিম্নমানের বীজ ও সার নিয়ে ক্ষোভ রয়েছে চাষিদের। কৃষি বিভাগের দাবি, পরিস্থিতি মোকাবিলায় কঠোর নজরদারি চলছে।

কুড়িগ্রামে ঝড়ো হাওয়া, গাছ পড়ে বৃদ্ধা নিহত

কুড়িগ্রামে ঝড়ো হাওয়া, গাছ পড়ে বৃদ্ধা নিহত

কুড়িগ্রামে চৈত্রের শেষ দিনের আগের রাতে বৃষ্টিসহ কালবৈশাখি ঝড়ো হাওয়া বয়ে গেছে। শনিবার (১২ এপ্রিল) দিবাগত মধ্যরাত থেকে আজ (রোববার, ১৩ এপ্রিল) ভোর রাত পর্যন্ত সময়ে থেমে থেমে বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যায়। এতে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের পূর্ব ফকির পাড়া গ্রামে ঘরের উপর গাছ পড়ায় চাপা পড়ে ছইমন বেগম নামের এক পঞ্চাশোর্ধ মহিলা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম।

মেহেরপুরে লক্ষ্যমাত্রার চেয়ে ৫০০ হেক্টর বেশি জমিতে ভুট্টার আবাদ

মেহেরপুরে লক্ষ্যমাত্রার চেয়ে ৫০০ হেক্টর বেশি জমিতে ভুট্টার আবাদ

পুষ্টিগুণ ও অর্থকরী ফসল হিসেবে দিন দিন জনপ্রিয় হচ্ছে ভুট্টা। মেহেরপুরে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে ৫০০ হেক্টর বেশি জমিতে ভুট্টা আবাদ হয়েছে। উৎপাদনের সম্ভাব্য বাজারমূল্য দাঁড়িয়েছে ৬৭৮ কোটি টাকার বেশি। ফলে ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষকরা।

গাইবান্ধায় মরিচ ও ভুট্টার দাম না পেয়ে বিপাকে চরাঞ্চলের চাষিরা

গাইবান্ধায় মরিচ ও ভুট্টার দাম না পেয়ে বিপাকে চরাঞ্চলের চাষিরা

গাইবান্ধার চরাঞ্চলে চলছে মরিচ ও ভুট্টা উত্তোলন। প্রতিদিনই শত শত টন মরিচ উত্তোলন হলেও মরিচ চাষীরা পাচ্ছেন না কাঙ্ক্ষিত দাম। একই অবস্থা ভুট্টার। দাম না পাওয়ার পেছনে ফসল সংরক্ষণ ও বিপণন ব্যবস্থা না থাকাকে দুষছেন চাষিরা।

কুড়িগ্রামে অতিবৃষ্টি-বন্যায় ৫৭ কোটি টাকার পাট নষ্ট

কুড়িগ্রামে অতিবৃষ্টি-বন্যায় ৫৭ কোটি টাকার পাট নষ্ট

সোনালি আঁশ পাট। কিন্তু অনেক স্বপ্ন নিয়ে বোনা সেই পাট নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কুড়িগ্রামের চর, দ্বীপচর ও নিম্নাঞ্চলের কৃষকরা। খরা, অতিবৃষ্টি আর বন্যায় নষ্ট হয়েছে হাজার হাজার হেক্টর খেতের পাট। যাতে অন্তত ৫৭ কোটি টাকা ক্ষতি হয়েছে ২১ হাজারের বেশি কৃষকের। এরপরও হাটে স্থানীয় ফড়িয়াদের ইচ্ছে মতো দাম নির্ধারণ ক্ষতি বাড়াচ্ছে কৃষকদের।

ভালো দাম পাওয়ায় নওগাঁয় ভুট্টা চাষে আগ্রহ বেড়েছে

ভালো দাম পাওয়ায় নওগাঁয় ভুট্টা চাষে আগ্রহ বেড়েছে

কম উৎপাদন খরচ, ফলন বেশি এবং দাম ভাল পাওয়ায় নওগাঁয় কৃষকদের মাঝে ভুট্টা চাষে আগ্রহ বেড়েছে। সরকারি প্রণোদনা ও সহযোগিতায় পাওয়ায় প্রতি বছরই বাড়ছে ভুট্টার আবাদ। এ বছর ভুট্টার ভাল ফলনের পাশাপাশি ভালো দামও পাওয়ার আশা করছেন চাষিরা।