ব্রিটিশ প্রধানমন্ত্রী
বার্নহামকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দিলেন র‍্যাচেল রিভস

বার্নহামকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দিলেন র‍্যাচেল রিভস

ব্রিটিশ অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) জানিয়েছেন, অ্যান্ডি বার্নহামকে তিনি পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করছেন। তিনি মনে করেন, বার্নহাম তার নির্ধারিত আর্থিক বিধিগুলো মেনে চলবেন এবং যুক্তরাজ্যে নীতিনির্ধারণে স্থিতিশীলতা বজায় রাখবেন। একই সঙ্গে তাকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে সরিয়ে দেয়া হতে পারে এমন খবরও উড়িয়ে দিয়েছেন তিনি। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ব্রিটেনের সম্ভাব্য প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম সম্পর্কে কতটা জানেন?

ব্রিটেনের সম্ভাব্য প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম সম্পর্কে কতটা জানেন?

তীব্র চাপের মুখে শেষ পর্যন্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কিয়ার স্টারমার। তিনি স্বীকার করেছেন যে দেশকে নেতৃত্ব দেয়ার জন্য তিনি আর সঠিক ব্যক্তি নন। স্টারমারের এই নাটকীয় বিদায়ের ফলে অ্যান্ডি বার্নহামের ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত হয়ে গেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইংল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত অর্ধশতাধিক

ইংল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত অর্ধশতাধিক

ইংল্যান্ডের বেডফোর্টে দু’টি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ট্রেনের চালক। আহত হয়েছেন অর্ধশতাধিক।

পদত্যাগ করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

পদত্যাগ করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগ করার সিদ্ধান্ত নিতে পারেন বলে গুঞ্জন ছড়িয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের কলাম লেখক ড্যান হজেস সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে দাবি করা হয়, স্টারমার তার ঘনিষ্ঠ বন্ধুদের কাছে প্রধানমন্ত্রিত্ব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছেন।

সঙ্কটে কিয়ার স্টারমার: ব্রিটিশ প্রধানমন্ত্রীর উত্তরসূরি হতে পারেন যারা

সঙ্কটে কিয়ার স্টারমার: ব্রিটিশ প্রধানমন্ত্রীর উত্তরসূরি হতে পারেন যারা

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন। জেফরি এপস্টেইন কেলেঙ্কারিতে বিতর্কিত লর্ড পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্তকে কেন্দ্র করে তার পদত্যাগের দাবি জোরালো হচ্ছে। স্টারমার নিজেই স্বীকার করেছেন যে ম্যান্ডেলসন ও শিশু যৌন অপরাধী এপস্টেইনের সম্পর্কের বিষয়ে জানতেন। এরপরই নিজ দলের ভেতরে-বাইরে তার বিচারবুদ্ধি নিয়ে প্রশ্ন উঠেছে। যুক্তরাজ্যের দ্য ইন্ডিপেন্ডেন্ট প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জেফ্রি এপস্টেইন কেলেঙ্কারির প্রভাব: পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

জেফ্রি এপস্টেইন কেলেঙ্কারির প্রভাব: পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন নথি প্রকাশের প্রভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের চাপ দিন দিন তীব্র হচ্ছে। স্কটিশ লেবার পার্টির নেতা আনাস সারওয়ার সোমবার (৯ ফেব্রুয়ারি) তার পদত্যাগের আহ্বান জানিয়েছেন।

এপস্টেইন কাণ্ডে প্রধানমন্ত্রিত্ব হারাতে পারেন কিয়ার স্টারমার

এপস্টেইন কাণ্ডে প্রধানমন্ত্রিত্ব হারাতে পারেন কিয়ার স্টারমার

যৌন নিপীড়ক এপস্টেইনের সঙ্গে সম্পর্ক আছে জেনেও পিটার ম্যান্ডেলসনকে রাষ্ট্রদূত নিয়োগ দেয়ায় প্রধানমন্ত্রিত্ব হারাতে পারেন যুক্তরাজ্যের কিয়ার স্টারমার। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন আরও দাবি করছে, নিপীড়নের শিকার হওয়া নারীদের কাছে ক্ষমা চেয়েও দলের ভেতরে সমালোচনার ঝড় থামাতে পারছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী। এদিকে, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, এপস্টেইন কাণ্ডে নাম আসায় বিশ্বের বিভিন্ন প্রান্তের রথী মহারথীদের পদমর্যাদা ঝুঁকিতে পড়লেও বিতর্ক এড়াতে সক্ষম হয়েছেন ট্রাম্প।

বলিউডের ইয়াশ রাজ ফিল্মস স্টুডিওতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

বলিউডের ইয়াশ রাজ ফিল্মস স্টুডিওতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

ব্রিটেনে ফিরছে বলিউড সিনেমা। ভারতের শীর্ষ চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশক সংস্থা ইয়াশ রাজ ফিল্মসের স্টুডিও পরিদর্শন করে এ ঘোষণা দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্টুডিও ঘুরে দেখার পাশাপাশি ইয়াশ রাজ পরিবারের পুত্রবধূ রানি মুখার্জিসহ বেশ কয়েকজন সেলিব্রিটি সঙ্গেও দেখা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

লন্ডন পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

লন্ডন পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস। আজ (মঙ্গলবার, ১০ জুন) তিনি স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশটিতে পৌঁছেন। লন্ডন সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।

চার দিনের সফরে আজ যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

চার দিনের সফরে আজ যুক্তরাজ্যে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

চার দিনের সরকারি সফরে আজ (সোমবার, ৯ জুন) যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে সম্মাননা গ্রহণের পাশাপাশি এই সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। ড. ইউনূসের এ সফরকে ঘিরে উচ্ছ্বসিত প্রবাসীরা। তাকে স্বাগত জানাতে চলছে প্রস্তুতি।

ইইউ-ব্রিটেন বাণিজ্যে নতুন সম্ভাবনা

ইইউ-ব্রিটেন বাণিজ্যে নতুন সম্ভাবনা

যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন হলে ব্রিটেনের অর্থনীতি আবারও চাঙ্গা হবে বলে মনে করেন বিশ্লেষকরা। বরিস জনসনের শাসনামলে যেখানে অধিকাংশ চুক্তিই ছিল দ্বিপক্ষীয়, সেখানে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দূরত্ব কমানোর পদক্ষেপকে বর্তমান প্রশাসনের সাফল্য হিসেবে দেখছেন তারা। যদিও ইইউভুক্ত দেশগুলোকে যুক্তরাজ্যের জলসীমায় মাছ ধরার অনুমতি দেয়ায় স্থানীয় মৎস্যজীবীদের বিরাগভাজন হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

ইউক্রেনকে ২২৬ কোটি পাউন্ড ঋণ দেবে যুক্তরাজ্য

ইউক্রেনকে ২২৬ কোটি পাউন্ড ঋণ দেবে যুক্তরাজ্য

সামরিক সক্ষমতা বাড়াতে ইউক্রেনকে ২২৬ কোটি পাউন্ড ঋণ দেবে যুক্তরাজ্য। শনিবার, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপস্থিতিতে এই ঋণ চুক্তিতে স্বাক্ষর করেছেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী রেচেল রিভস।