ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগে প্রথম আসরে সাকিব আল হাসানকে সরাসরি চুক্তিতে অন্তর্ভুক্ত করেছে রয়্যাল ব্রাসেলস। বেলজিয়ামের এই লিগটি আইসিসি অনুমোদিত প্রাপ্ত ফ্রাঞ্চাইজি লিগ।
আরও পড়ুন:
দেশটির ব্রাসেলস শহরে আগামী ৬ থেকে ১৪ জুন পর্যন্ত ৬ দলের এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। সাকিবের পাশাপাশি সরাসরি চুক্তিতে যোগ দিয়েছেন ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেল। এছাড়া ড্রাফটের জন্য নিবন্ধন করেছেন রশিদ খান, হাসারাঙ্গা, ফাফ ডু প্লেসি, পোলার্ড, মোহাম্মদ আমির ও ফিন অ্যালেনের মতো বিশ্বসেরা ক্রিকেটাররা।





