Recent event
ব্যালট
যেসব ছোট ভুলে বাতিল হতে পারে আপনার মূল্যবান ভোট, সতর্ক হোন

যেসব ছোট ভুলে বাতিল হতে পারে আপনার মূল্যবান ভোট, সতর্ক হোন

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন দিন হতে যাচ্ছে। এদিন একই সঙ্গে সংসদ নির্বাচন এবং নতুন জাতীয় সনদ অনুমোদনের জন্য গণভোট (Referendum) অনুষ্ঠিত হবে। ভোট দেওয়া কেবল একটি নাগরিক অধিকার নয়, এটি একটি গুরুদায়িত্ব। অনেকেই মনে করেন ব্যালট পেপারে সিল (Stamping on Ballot Paper) দিলেই কাজ শেষ। কিন্তু ছোট্ট কিছু ভুলের কারণে আপনার মূল্যবান ভোটটি বাতিল হয়ে যেতে পারে। গণনার সময় যেন আপনার ভোটটি বাদ না পড়ে, সেজন্য নিচের বিষয়গুলো নিয়ে এখনই সতর্ক হোন। নির্বাচন কমিশন (ইসি) এ বিষয়ে কঠোর নির্দেশনা জারি করেছে।

দিনাজপুরে ভোটকেন্দ্রগুলোতে পৌঁছেছে নির্বাচনি সরঞ্জাম, নিরাপত্তা জোরদার

দিনাজপুরে ভোটকেন্দ্রগুলোতে পৌঁছেছে নির্বাচনি সরঞ্জাম, নিরাপত্তা জোরদার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সব ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ নির্বাচনি সরঞ্জাম বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

অবাধ-সুষ্ঠু নির্বাচনে টাঙ্গাইলে কঠোর অবস্থানে যৌথবাহিনী

অবাধ-সুষ্ঠু নির্বাচনে টাঙ্গাইলে কঠোর অবস্থানে যৌথবাহিনী

এবারের জাতীয় নির্বাচনে টাঙ্গাইলের ১২টি উপজেলার ৮টি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আসনগুলোর প্রতিটি কেন্দ্রে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে ব্যাপক প্রস্তুতি ও কঠোর অবস্থানে রয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শান্তি-শৃঙ্খলভাবে নির্বাচন সম্পন্ন করতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

ব্যালটে নেই ধানের শীষ: যে ৯ আসনে বড় চমক দিচ্ছে বিএনপি

ব্যালটে নেই ধানের শীষ: যে ৯ আসনে বড় চমক দিচ্ছে বিএনপি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (13th National Parliamentary Election) দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ৯টি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (BNP) ঐতিহ্যবাহী প্রতীক ‘ধানের শীষ’ (Sheaf of Paddy) দেখা যাবে না। আসন সমঝোতা এবং আইনি জটিলতার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

‘ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই; প্রতি কেন্দ্রে থাকবে ৫ অস্ত্রধারী সদস্য’

‘ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই; প্রতি কেন্দ্রে থাকবে ৫ অস্ত্রধারী সদস্য’

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুষ্কৃতকারীদের ভোটকেন্দ্র থেকে ব্যালট ছিনতাইয়ের কোনো সুযোগ নেই। এবার প্রতিটি কেন্দ্রে কমপক্ষে পাঁচজন অস্ত্রধারী সদস্য মোতায়েন থাকবেন।

জাতীয় নির্বাচনে ভোট দিতে ৭ লাখ ১৭ হাজার নিবন্ধন, প্রবাসীদের কাছে ব্যালট পাঠানো শুরু

জাতীয় নির্বাচনে ভোট দিতে ৭ লাখ ১৭ হাজার নিবন্ধন, প্রবাসীদের কাছে ব্যালট পাঠানো শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে এরই মধ্যে ৭ লাখ ১৭ হাজার ২১৭ জন ভোটার নিবন্ধন করেছেন। প্রবাসী বাংলাদেশি ছাড়াও নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন।

বুলেট দিয়ে বিএনপির প্রার্থী সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান: ডা. শফিকুর রহমান

বুলেট দিয়ে বিএনপির প্রার্থী সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান: ডা. শফিকুর রহমান

পাবনার ঈশ্বরদীতে পাবনা-৪ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা জামায়াতের আমির আবু তালেব মন্ডলের প্রচারণায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপির দলীয় প্রার্থী বুলেট দিয়ে তার সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান। আজ (বৃহস্পতিবার, ২৭ নভেম্বর) রাতে তার ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এ কথা লিখেছেন।

নির্বাচনের ব্যালট সাদাকালো, গণভোটে রঙিন

নির্বাচনের ব্যালট সাদাকালো, গণভোটে রঙিন

গণভোট অধ্যাদেশ–২০২৫ এর খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আজ (মঙ্গলবার, ২৫ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, গণভোট পরিচালনার প্রক্রিয়া বিস্তারিত উল্লেখ করে অধ্যাদেশটি চূড়ান্ত করা হয়েছে। আজ বা কালকের মধ্যেই এর গেজেট নোটিফিকেশন হবে।

ইভিএমে নয় ভোট হবে ব্যালটে: সিইসি

ইভিএমে নয় ভোট হবে ব্যালটে: সিইসি

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নয় ব্যালটেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।