বৈশ্বিক সংকট
সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার

সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে চলমান বৈশ্বিক সংকট মোকাবিলায় নয়টি ক্ষেত্রে সরকারের পরিচালন ব্যয় কমিয়ে পরিপত্র জারি করা হয়েছে। সম্প্রতি এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ পরিপত্র জারি করে সব সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পাঠিয়েছে।

নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা; বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের

নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা; বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের

দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের চাপ সামলাতে আদর্শ বিকল্প হতে পারে নবায়নযোগ্য জ্বালানি। তবে উৎপাদন সক্ষমতার মাত্র ৪ শতাংশের কাছাকাছি জাতীয় গ্রিডে যুক্ত করা গেছে, যা সংকট মোকাবিলায় যথেষ্ট নয় বলছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তাদের মতে, বিদ্যুতের চাপ সামলাতে নেট মিটারিং ও স্মার্ট গ্রিডের স্পষ্ট রূপরেখা দেয়া জরুরি। পাশাপাশি সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে এই খাতে বিনিয়োগ বাড়ানোরও পরামর্শ তাদের।

মজুত সত্ত্বেও জ্বালানি তেলের বাজারে অস্থিরতা, রাজধানীর অনেক স্টেশনে বিক্রি বন্ধ

মজুত সত্ত্বেও জ্বালানি তেলের বাজারে অস্থিরতা, রাজধানীর অনেক স্টেশনে বিক্রি বন্ধ

দিনভর জ্বালানি তেলের জন্য দীর্ঘ অপেক্ষার পর শনিবার রাতেও উপচে পড়া ভিড় ফিলিং স্টেশনগুলোতে। সন্ধ্যার পর রাজধানীর বেশ কয়েকটি পাম্প বন্ধ হওয়ায় চাপ আরও বেড়ে যায়। এদিকে পর্যাপ্ত মজুত থাকার পরেও বৈশ্বিক সংকটে শঙ্কিত হয়ে বেশি করে তেল কিনতে চায় গাড়িচালকরা। এমন পরিস্থিতিতে সীমা বেঁধে দেয়ায় পরিস্থিতি আরও ঘনীভূত হয়েছে বলে অভিযোগ ক্রেতাদের।

ট্রাম্পের দ্বিতীয় দফা যুক্তরাজ্য সফর: আলোচনায় ছিল দ্বিপক্ষীয় বাণিজ্য ও বৈশ্বিক সংকট

ট্রাম্পের দ্বিতীয় দফা যুক্তরাজ্য সফর: আলোচনায় ছিল দ্বিপক্ষীয় বাণিজ্য ও বৈশ্বিক সংকট

দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি কিংবা বিনিয়োগের নিশ্চয়তা ছাড়াও ট্রাম্পের দ্বিতীয় দফা যুক্তরাজ্য সফরের সঙ্গে জড়িত ইউক্রেন যুদ্ধ ও গাজা সংঘাতের মতো বৈশ্বিক সংকট। বিশ্লেষকরা মনে করেন, অন্যতম প্রভাবশালী এ দুই দেশের ওপর অনেকটাই নির্ভর করছে ইউক্রেন যুদ্ধ বন্ধের সমাধান সূত্র, যার আভাস মিলেছে দুই নেতার সংবাদ সম্মেলন থেকে। আর মার্কিন বার্তা সংস্থা সিএনএনের দাবি, ট্রাম্পের সফর থেকে ২৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের নিশ্চয়তা পাওয়াই স্টারমার প্রশাসনের বড় অর্জন।

চট্টগ্রামে ১৭ দেশের ২৯৭ শিক্ষার্থীকে সনদ প্রদান

চট্টগ্রামে ১৭ দেশের ২৯৭ শিক্ষার্থীকে সনদ প্রদান

এশিয়ান ইউনিভার্সিট ফর উইমেনস'র একাদশ সমাবর্তন বায়েজিদে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে ১৭টি দেশের মোট ২৯৭ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও সাবেক ব্রিটিশ ফাস্ট লেডি চেরি ব্লেয়ার বলেন, 'স্নাতক ডিগ্রিধারীদের জন্য আজ একটি বিশেষ দিন। শুধু নারীর ক্ষমতায়ন নয়, সারা বিশ্বে ক্ষুধা,দারিদ্র্য ও বৈষম্যহীন বিশ্ব গড়তে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভূমিকা রাখবে।' চার বছরের এই জার্নি বৈশ্বিক সংকট মোকাবিলায় তাদেরকে সহায়তা করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বিশ্বের অর্থনৈতিক সংকটে বাংলাদেশও চাপে আছে: ওবায়দুল কাদের

বিশ্বের অর্থনৈতিক সংকটে বাংলাদেশও চাপে আছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদের আমদানি-রপ্তানি, জ্বালানি ও ডলার সংকট এসব অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ। বিশ্বের অর্থনৈতিক সংকট থেকে বাংলাদেশ মুক্ত আছে এটা অস্বীকার করা যাবে না। আমরাও চাপে আছি এটা স্বীকার করতে হবে।’

'সিন্ডিকেট না থামালে মূল্যস্ফীতি কমানো কঠিন'

'সিন্ডিকেট না থামালে মূল্যস্ফীতি কমানো কঠিন'

একচেটিয়া ব্যবসায়ী সিন্ডিকেট না থামানো গেলে মূল্যস্ফীতি কমানো কঠিন হবে বলে মনে করছেন দেশের অর্থনীতিবিদরা। আজ (শনিবার, ১৮ মে) রাজধানীতে বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তারা জানান, বৈশ্বিক সংকটে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে পরিকল্পিতভাবে এগিয়ে নিতে হবে।