বেনইয়ামিন নেতানিয়াহু
ওয়াশিংটন-তেহরান চুক্তি নিয়ে মুখ খুললো তেল আবিব, ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর ফোনালাপ

ওয়াশিংটন-তেহরান চুক্তি নিয়ে মুখ খুললো তেল আবিব, ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর ফোনালাপ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে নিজেদের প্রথম প্রতিক্রিয়া জানিয়েছে ইসরাইল সরকার। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু গত রাতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে এই চুক্তি নিয়ে আলোচনা করেছেন।নিউ ইয়র্ক টাইমস দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নেতানিয়াহু ‘আমার কথা শুনবে’; ইরান ইস্যুতে দাপুটে বার্তা ট্রাম্পের

নেতানিয়াহু ‘আমার কথা শুনবে’; ইরান ইস্যুতে দাপুটে বার্তা ট্রাম্পের

ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ‘আমি যা চাইব, তাই করবেন’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দুই নেতার মধ্যে এক ‘উত্তপ্ত’ ফোনালাপের খবরের পরদিন গতকাল (বুধবার, ২০ মে) সাংবাদিকদের কাছে এমন দাপুটে দাবি করলেন তিনি। ট্রাম্প বলেন, ‘নেতানিয়াহু খুব ভালো মানুষ, আমি যা চাইবো তিনি তাই করবেন। ভুলে যাবেন না, তিনি একজন যুদ্ধকালীন প্রধানমন্ত্রী।’ টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দুর্নীতির মামলায় ৮৮তম বার আদালতে নেতানিয়াহু

দুর্নীতির মামলায় ৮৮তম বার আদালতে নেতানিয়াহু

দুর্নীতির মামলায় হাজিরা দিতে তেল আবিবের জেলা আদালতে হাজির হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। এটি এই মামলায় তার ৮৮তম হাজিরা। ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ বরাত দিয়ে আল জাজিরার জানিয়েছে, নেতানিয়াহুর ‘নিরাপত্তা ও রাজনৈতিক ব্যস্ততার’ কথা বিবেচনায় নিয়ে বিচারক তার শুনানির সময় সংক্ষিপ্ত করার আবেদন মঞ্জুর করেছেন।

যুদ্ধবিরতির আগে লেবাননে ‘উল্লেখযোগ্য সাফল্য’ পেয়েছে ইসরাইল

যুদ্ধবিরতির আগে লেবাননে ‘উল্লেখযোগ্য সাফল্য’ পেয়েছে ইসরাইল

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে ইসরাইলি সামরিক বাহিনী সেখানে ‘উল্লেখযোগ্য কৌশলগত সাফল্য’ পেয়েছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকেরা। তবে এই যুদ্ধবিরতিকে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে ইসরাইলের ‘নতিস্বীকার’ হিসেবে দেখছেন দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকার বাসিন্দারা। সিএনএনের বিশ্লেষণী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধ থামালে সরকার ভাঙার আশঙ্কায় নেতানিয়াহু

যুদ্ধ থামালে সরকার ভাঙার আশঙ্কায় নেতানিয়াহু

জোট সরকার ভেঙে যেতে পারে এমন আশঙ্কায় নেতানিয়াহু পূর্ণাঙ্গ যুদ্ধ বন্ধের প্রস্তাবে রাজি হচ্ছেন না বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, গাজায় যুদ্ধ বন্ধ হলে নেতানিয়াহু প্রশাসনের অস্তিত্ব প্রশ্নের মুখে পড়বে, এমনকি ক্ষমতাচ্যুতও হতে পারেন ইসরাইলি প্রধানমন্ত্রী। বিপরীতে মুখে পর্যালোচনার কথা বললেও হামাস মনে করে, যুদ্ধ বন্ধের কোনো আগ্রহই নেই নেতানিয়াহুর।

গাজায় জিম্মিদের মুক্তি না দিলে ভয়াবহ পরিণতির হুমকি ট্রাম্পের

গাজায় জিম্মিদের মুক্তি না দিলে ভয়াবহ পরিণতির হুমকি ট্রাম্পের

আগামী ২০ জানুয়ারির মধ্যে গাজায় জিম্মিদের মুক্তি না দিলে ভয়াবহ পরিণতির হুমকি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের ক্ষমতা গ্রহণের আগেই যুদ্ধবিরতি চান তিনি। এছাড়া গাজা ভয়াবহ মানবিক সংকটের দ্বারপ্রান্তে আছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত। গাজায় ত্রাণ পৌঁছানোর জন্য প্রধান প্রবেশদ্বার রাফাহ ক্রসিং খুলে দেয়ার জন্য বৈঠক করেছে হামাস ও ফাত্তাহ গোষ্ঠী। এদিকে ইসরাইলি হামলায় গাজায় একদিনে ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও যুদ্ধবিরতি উপেক্ষা করেই দক্ষিণ লেবাননেও ইসরাইলি হামলায় নতুন করে নিহত হয়েছেন অন্তত ১১ জন। ফলে, হুমকিতে পড়েছে চলমান যুদ্ধবিরতির ভবিষ্যৎ।

আন্তর্জাতিক অপরাধ আদালত ইহুদি বিদ্বেষী: বেনইয়ামিন নেতানিয়াহু

আন্তর্জাতিক অপরাধ আদালত ইহুদি বিদ্বেষী: বেনইয়ামিন নেতানিয়াহু

যুদ্ধাপরাধের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় আন্তর্জাতিক অপরাধ আদালতকে ইহুদি বিদ্বেষী সংগঠন বলে মন্তব্য করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। অপরাধ আদালতের এই রায়কে ফ্রেঞ্চ রিপাবলিকের ‘ড্রেফাস ট্রায়াল’ কেলেঙ্কারির সাথে তুলনা করে নেতানিয়াহু বলেন, ইহুদিদের নিশ্চিহ্ন করতে ৭ অক্টোবর হামাস যে যুদ্ধের সূচনা করেছে, তা হলোকাস্টের পর সবচেয়ে জঘন্য গণহত্যার উদাহরণ। এছাড়া, আইসিসির এই রায়ের প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। আর, অপরাধ আদলতের রায়ের প্রতি শ্রদ্ধা জানালেও যুদ্ধবিরতি কার্যকরে নেতানিয়াহুর সাথে আলোচনা বসতে আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘ।