
ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়ছে জমির ধান, ক্ষতিপূরণের দাবি কৃষকদের
টাঙ্গাইলের ঘাটাইলের সিঙ্গুরিয়া গ্রামে পরিবেশ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠেছে বেশ কয়েকটি ইটভাটা। এসব ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় শত বিঘা জমির ধান পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকরা বলছেন, ক্ষতিপূরণ না পেলে অনেকের অর্ধহার-অনাহারে দিন পার করতে হবে।

চাঁদপুরে ময়লার ভাগাড়ে পোড়ানো বর্জ্যের ধোঁয়ায় নাকাল জনজীবন
চাঁদপুর পৌরসভার ময়লার ভাগাড়ে পোড়ানো বর্জ্যের বিষাক্ত ধোঁয়ায় নাকাল জনজীবন। বিকেল থেকে ছড়াতে থাকা ধোঁয়ার তীব্রতা বৃদ্ধি পায় রাতের বেলা। এতে শ্বাসজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। চিকিৎসকরা বলছেন এই পরিবেশে বৃদ্ধি পাচ্ছে দীর্ঘমেয়াদি স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা। আধুনিক ডাম্পিং স্টেশন তৈরির পরিকল্পনার কথা জানিয়েছে জেলা প্রশাসক।

কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না ভারতের বায়ুদূষণ
কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না ভারতের বায়ুদূষণ পরিস্থিতি। দিল্লির পাশাপাশি বিহার, হরিয়ানা, পাঞ্জাব, উত্তর প্রদেশ আর পশ্চিমবঙ্গের ৫৪ কোটি মানুষের বসতিতে জেঁকে বসেছে দূষণ। সুস্থ থাকতে দৈনন্দিন জীবনকে বদ্ধ ঘরে আটকে ফেলছেন এই বিপুলসংখ্যক মানুষ।

এখনো গুরুতর দূষণের কবলে ভারতের বিস্তীর্ণ অঞ্চল
তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার আহ্বান পরিবেশবিদদের
বেশ কয়েকদিন ধরে বিশ্বের দূষিত নগরীর তালিকায় শীর্ষে দিল্লি। আগের তুলনায় কিছুটা ভালোর দিকে গেলেও এখনো বিপজ্জনক ও গুরুতর দূষণের কবলে ভারতের বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দারা। বিষাক্ত ধোঁয়া থেকে নিস্তার পেতে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার আহ্বান পরিবেশবিদদের।