
জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত এক বৈঠকে সভাপতিত্ব করেছেন।

বিশ্ব পরিবেশ দিবস: দেশজুড়ে ৪ হাজার স্বেচ্ছাসেবকের বৃক্ষরোপণ ও মানববন্ধন
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ (শুক্রবার, ৫ জুন) দেশের ৬৪টি জেলায় একযোগে বৃক্ষরোপণ, পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছেন ৪ হাজার স্বেচ্ছাসেবী। জাতীয় ও স্থানীয় পর্যায়ের শতাধিক পরিবেশবাদী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।

বিমানবন্দর এলাকায় কোনো শব্দ দূষণ থাকবে না: ডিএনসিসি প্রশাসক
বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশন, পরিবেশ অধিদপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সমন্বয়ে শব্দ সচেতনতামূলক এক সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার, ৫ জুন) গুলশান-২ গোল চত্বরে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

বুকভরে শ্বাস নেয়ার অধিকারটুকু বাঁচিয়ে রাখব তো?
বিশ্ব পরিবেশ দিবস
সকালবেলা জানালা খুলতেই একসময় যে নির্মল বাতাস মুখে এসে লাগত; এখন সেখানে ধুলো, ধোঁয়া আর পোড়া গন্ধের ভারী উপস্থিতি। শহরের কংক্রিটের দেয়াল, যানবাহনের কালো ধোঁয়া আর নির্বিচারে গাছ কাটার মধ্যে প্রতিদিন একটু একটু করে হারিয়ে যাচ্ছে মানুষের স্বস্তির নিঃশ্বাস। নদী, বন আর পাখির কোলাহলে ভরা পৃথিবী আজ যেন ক্লান্ত এক গ্রহে পরিণত হয়েছে। জলবায়ু পরিবর্তন, বায়ুদূষণ, নদী দখল, প্লাস্টিকের আগ্রাসন ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার ভয়াবহ প্রভাব এখন আর কেবল গবেষণার বিষয় নয়; এটি মানুষের প্রতিদিনের বাস্তবতা।

‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রশিক্ষণ-সম্প্রসারণ কার্যক্রমকে অগ্রাধিকার দেয়া হবে’
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা, উদ্ভাবন, প্রশিক্ষণ ও সম্প্রসারণ কার্যক্রমকে অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষিকে টেকসই, আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু ভিত্তিতে পুনর্গঠনের জন্য সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে।

পৃথিবী ধ্বংসের পেছনে দায়ী সবাই, আমরা নিজেরাই: প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পৃথিবী ধ্বংসের পেছনে দায়ী সবাই, আমরা নিজেরাই। আজ (বুধবার, ২৫ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষমেলা ২০২৫–এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘পৃথিবীর সর্বনাশের জন্য যারা দায়ী, তারা আমরা সবাই এখানে হাজির। আমরা সবাই আসামি।’

পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান প্রধান উপদেষ্টার
দূষণ রোধ ও পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ (বুধবার, ২৫ জুন) রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৫ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নেত্রকোণায় পরিবেশ দিবস উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ
থামাও প্লাস্টিক দূষণ, বাঁচাও জীবন। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে নেত্রকোণায় পরিবেশ কর্মীরা এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। ‘এনডিং প্লাস্টিক পলিউশন; বা ‘প্লাস্টিক দূষণ থামাও’ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণা শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি ও সবুজ সংহতির আয়োজনে বারসিকের সহযোগিতায় একটি প্লাস্টিক দানব তৈরি করা হয়।

'প্রতিদিনই পরিবেশ দিবস বিবেচনায় বছরব্যাপী পরিবেশ সুরক্ষা কার্যক্রম'
প্রতিদিনই পরিবেশ দিবস বিবেচনা করে বছরব্যাপী পরিবেশ সুরক্ষা কার্যক্রম চালাতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, 'পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধিতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে হলে অনতিবিলম্বে সরকারের পাশাপাশি আমাদের সবাইকে পরিবেশ রক্ষায় কাজ করতে হবে।'

উন্নয়ন প্রকল্পে পরিবেশকে গুরুত্বের নির্দেশ প্রধানমন্ত্রীর
উন্নয়নের নামে পরিবেশের যাতে ক্ষতি না হয় সেই ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (বুধবার, ৫ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযানের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।