বিশ্ব আবহাওয়া সংস্থা
এল নিনো হতে পারে রেকর্ড ভাঙা শক্তিশালী; ‘বিপজ্জনক অঞ্চলে’ বিশ্ব: জাতিসংঘ

এল নিনো হতে পারে রেকর্ড ভাঙা শক্তিশালী; ‘বিপজ্জনক অঞ্চলে’ বিশ্ব: জাতিসংঘ

এল নিনো আবহাওয়া পরিস্থিতি চার দশকের রেকর্ড ভাঙতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের আবহাওয়া সংস্থা। সংস্থাটি জানিয়েছে, আগামী কয়েক মাসে এল নিনো ‘অত্যন্ত শক্তিশালী’ হয়ে উঠবে এবং ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকার প্রায় নিশ্চিত সম্ভাবনা রয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, বিশ্ব এখন চরম আবহাওয়ার ‘বিপজ্জনক অঞ্চলে’ প্রবেশ করেছে।

মানব সভ্যতার ইতিহাসে বায়ুমণ্ডলে রেকর্ড কার্বন ডাই-অক্সাইডের মাত্রা: ডব্লিউএমও

মানব সভ্যতার ইতিহাসে বায়ুমণ্ডলে রেকর্ড কার্বন ডাই-অক্সাইডের মাত্রা: ডব্লিউএমও

অতীতের সব রেকর্ড ভেঙে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা এতোটাই বেড়েছে যে, মানব সভ্যতার ইতিহাসে এমন পরিস্থিতি আর কখনোই দেখা যায়নি। এমন চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। এতে পৃথিবী আরও উষ্ণ হয়ে ওঠার পাশাপাশি, জলবায়ুর ক্ষতিকর প্রভাবও তীব্র হওয়ার ঝুঁকি দেখা দিয়েছে।

জলবায়ু পরিবর্তনে ইউরোপে বাড়ছে তাপমাত্রা

জলবায়ু পরিবর্তনে ইউরোপে বাড়ছে তাপমাত্রা

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে ইউরোপের তাপমাত্রা এতোটাই বাড়ছে যে তা মানবদেহের সহনীয় সীমার বাইরে চলে যাচ্ছে। স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে সব বয়সী মানুষ। সোমবার (২২ এপ্রিল) এমন তথ্য দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস জলবায়ু পর্যবেক্ষণ পরিষেবা এবং বিশ্ব আবহাওয়া সংস্থা-ডব্লিউএমও।