বিটিআরসি
স্মার্টফোনে ওয়াই-ফাই কলিং কী, কীভাবে কাজ করে? কল করবেন যেভাবে

স্মার্টফোনে ওয়াই-ফাই কলিং কী, কীভাবে কাজ করে? কল করবেন যেভাবে

বহুতল ভবনের নিচতলায়, বেজমেন্টে কিংবা ঘনবসতিপূর্ণ এলাকায় দাঁড়িয়ে ফোনে কথা বলতে গিয়ে নেটওয়ার্ক হারিয়ে ফেলার অভিজ্ঞতা আমাদের অনেকেরই আছে। মোবাইল টাওয়ারের সিগন্যাল দেয়াল বা ছাদ ভেদ করে পৌঁছাতে না পারায় কল ড্রপ হওয়া বা কথা অস্পষ্ট হওয়ার এই বহুল পরিচিত সমস্যার আধুনিক সমাধান নিয়ে এসেছে ‘ওয়াই-ফাই কলিং’ (Wi-Fi Calling) বা প্রযুক্তির ভাষায় 'ভয়েস ওভার ওয়াই-ফাই' (VoWiFi)।

৩০০ টাকা কর বাতিলের পরেও সিমের দাম কমছে না কেন

৩০০ টাকা কর বাতিলের পরেও সিমের দাম কমছে না কেন

ডিজিটাল বাংলাদেশ ও অন্তর্ভুক্তিমূলক নেটওয়ার্ক সেবা নিশ্চিত করতে চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে (Budget 2026-27) মোবাইল সিমের ওপর থেকে ৩০০ টাকার সম্পূরক শুল্ক বা সিম ট্যাক্স (Sim Tax Removal) পুরোপুরি প্রত্যাহার করেছে সরকার। এর ফলে সরকারের প্রায় ১,২০০ কোটি টাকা রাজস্ব ছাড় দিতে হয়েছে। সরকারের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের কাছে মোবাইল ও ইন্টারনেট সেবা আরও সাশ্রয়ী করা এবং নতুন গ্রাহক সংখ্যা বাড়ানো। তবে ১ জুলাই থেকে শুল্ক প্রত্যাহারের এই সিদ্ধান্ত কার্যকর হলেও বাস্তবে এর সুফল পাচ্ছেন না সাধারণ ভোক্তারা।

একবার চার্জে ১৫ দিন চলবে নকিয়ার নতুন ফোন, দাম কত?

একবার চার্জে ১৫ দিন চলবে নকিয়ার নতুন ফোন, দাম কত?

নকিয়ার চিরচেনা নস্টালজিয়া আর ঐতিহ্যকে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় দেশের বাজারে ফিরিয়ে আনা হলো। বাংলাদেশে সম্পূর্ণ নিজস্ব কারখানায় উৎপাদিত নতুন চমক ‘নকিয়া ১১০ পাওয়ার’ (Nokia 110 Power bangladesh price) আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ, চমৎকার ডিসপ্লে ও সাশ্রয়ী মূল্যের এই ফোনটি একবার পূর্ণ চার্জে টানা ১৫ দিন পর্যন্ত সচল থাকবে। সম্প্রতি রাজধানীর গুলশান শুটিং ক্লাবে আয়োজিত এক জমকালো সম্মেলনে এই ফোনটি উন্মোচন করা হয়।

লাইসেন্স ছাড়া ওয়াকিটকি ব্যবহার করলে ব্যবস্থা নেয়া হবে: বিটিআরসি

লাইসেন্স ছাড়া ওয়াকিটকি ব্যবহার করলে ব্যবস্থা নেয়া হবে: বিটিআরসি

লাইসেন্স ছাড়া ওয়াকিটকি বা অন্য কোনো ডিভাইস ব্যবহার, সংরক্ষণ, আমদানি, বিপণন ও পরিচালনার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, আইন অমান্য করলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

শৃঙ্খলা ফেরানোর এনইআইআরে অচল দেশের মোবাইল বাজার

শৃঙ্খলা ফেরানোর এনইআইআরে অচল দেশের মোবাইল বাজার

নিঃস্ব হওয়ার শঙ্কায় লাখো পরিবার

শৃঙ্খলার নামে চালু হয়েছিল ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার (এনইআইআর)। কিন্তু সেই শৃঙ্খলাই অচল করে দিয়েছে দেশের মোবাইল বাজার। দুই সপ্তাহ ধরে তালাবদ্ধ রাজধানীর বড় বড় মোবাইল মার্কেট। একদিকে গ্রেপ্তার আতঙ্কে ঘরছাড়া ব্যবসায়ীরা, অন্যদিকে, কোটি কোটি টাকার লোকসানের শিকার হওয়ায় নিঃস্ব হওয়ার শঙ্কায় লাখো পরিবার।

বিভ্রান্তিকর লিংকে ব্যক্তিগত তথ্য-ফি না দিতে বিটিআরসির সতর্কতা

বিভ্রান্তিকর লিংকে ব্যক্তিগত তথ্য-ফি না দিতে বিটিআরসির সতর্কতা

এনইআইআর সেবা নিতে অননুমোদিত ও বিভ্রান্তিকর কোনো লিংক বা ওয়েবসাইটের মাধ্যমে ব্যক্তিগত তথ্য বা ফি না দিতে সতর্ক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

আপনার স্মার্টফোন আসল না নকল? এনইআইআর ও আইএমইআই যাচাইয়ের কৌশল

আপনার স্মার্টফোন আসল না নকল? এনইআইআর ও আইএমইআই যাচাইয়ের কৌশল

বর্তমানে স্মার্টফোন কেনার আগে বা পুরনো ফোন ব্যবহারের ক্ষেত্রে সেটি বৈধ কি না তা জানা অত্যন্ত জরুরি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) অবৈধ হ্যান্ডসেট বন্ধে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (National Equipment Identity Register - NEIR) কার্যক্রম জোরদার করেছে। এখন থেকে কোনো ফোন কেনার আগে সেটি এনইআইআর ডাটাবেসে নিবন্ধিত কি না এবং এর আইএমইআই (International Mobile Equipment Identity - IMEI) সঠিক কি না তা যাচাই করা বাধ্যতামূলক।

বিটিআরসির ডিজি হলেন শাহজাদ পারভেজ

বিটিআরসির ডিজি হলেন শাহজাদ পারভেজ

ব্রিগেডিয়ার জেনারেল শাহজাদ পারভেজ মহিউদ্দিনকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে।

বিটিআরসি ভবনে হামলা-ভাঙচুরের ঘটনায় ২৮ জন আটক

বিটিআরসি ভবনে হামলা-ভাঙচুরের ঘটনায় ২৮ জন আটক

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) বাতিলের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা-ভাঙচুর চালানো হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১ জানুয়ারি) এ ঘটনায় এখন পর্যন্ত মোবাইল ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের ২৮ জনকে আটক করা হয়েছে।

বিটিআরসি ভবনের সামনে ব্যবসায়ীদের বিক্ষোভ, হামলা-ভাঙচুরের অভিযোগ

বিটিআরসি ভবনের সামনে ব্যবসায়ীদের বিক্ষোভ, হামলা-ভাঙচুরের অভিযোগ

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভবনের সামনে বিক্ষোভ করেছেন ব‍্যবসায়ীরা। এসময় মোবাইল ফোন ব্যবসায়ীদের পক্ষ থেকে ক্ষুব্ধ হয়ে বিটিআরসি হামলা ও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ উঠেছে। আজ (বৃহস্পতিবার, ১ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

এনইআইআর চালু ১ জানুয়ারি; মোবাইল ব্যবসায়ীদের ক্ষোভ

এনইআইআর চালু ১ জানুয়ারি; মোবাইল ব্যবসায়ীদের ক্ষোভ

আগামী ১ জানুয়ারি থেকে এনইআইআর (ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার) সিস্টেম চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। কমিশনের এ সিদ্ধান্তকে ‘নির্দিষ্ট সিন্ডিকেটের স্বার্থরক্ষার অপচেষ্টা’ উল্লেখ করে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে মোবাইল ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন ‘মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ’ (এমবিসিবি)।

সিমকার্ড নিয়ে নতুন সিদ্ধান্তে সরকার, আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন জানবেন যেভাবে

সিমকার্ড নিয়ে নতুন সিদ্ধান্তে সরকার, আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন জানবেন যেভাবে

আপনার জাতীয় পরিচয়পত্র (NID) ব্যবহার করে বর্তমানে কয়টি সিম নিবন্ধিত রয়েছে, তা জানা এখন আগের চেয়ে অনেক সহজ। গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক কিংবা টেলিটক—যে অপারেটরই ব্যবহার করুন না কেন, খুব সহজেই আপনার নামে থাকা সিমের সংখ্যা (Registered SIM check) যাচাই করে নিতে পারেন। বিশেষ করে সিম জালিয়াতি রোধে এই তথ্যটি জেনে রাখা এখন অত্যন্ত জরুরি।