
বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়াকে ধারণ করতে হবে: আসিফ নজরুল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মৃতিচারণ করে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়াকে ধারণ করতে হবে। আজ (শুক্রবার, ১৬ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘নাগরিক সমাজ’র উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়ার প্রয়াণে যুক্তরাষ্ট্রে স্মরণসভা
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তার প্রয়াণে শোক ও শ্রদ্ধা জানাতে আয়োজিত এই সভায় জিয়ার রাজনৈতিক জীবন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তার আজীবন সংগ্রামের কথা তুলে ধরেন বক্তারা।

এভারকেয়ার থেকে রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়াকে সংসদ ভবন পর্যন্ত নেয়া হবে: প্রেস সচিব
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা পর্যন্ত নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) খালেদা জিয়ার জানাজা ও দাফন সংক্রান্ত প্রস্তুতির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

খালেদা জিয়ার মৃত্যুতে মমতা ব্যানার্জীর শোক
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টের মাধ্যমে তিনি শোক প্রকাশ করেন।

খালেদা জিয়ার মৃত্যু: উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় যেসব সিদ্ধান্ত হলো
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ সভা হয়।

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবক হারিয়েছে: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। তিনি বলেন, ‘আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ। দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। তার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।’

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল; চিকিৎসা গ্রহণ করছেন: ডা. জাহিদ
খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, আগের মতোই চিকিৎসা গ্রহণ করছেন বলে জানিয়েছেন অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। আজ (বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালের বাইরে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ কথা জানান।

বান্দরবানে বিএনপির অফিসে হামলা-ভাঙচুর
বান্দরবানে ওয়ার্ড বিএনপির অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল (সোমবার, ৮ এপ্রিল) গভীর রাতে শহরের কালাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সোমবার গভীর রাতে জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপির অফিসের তালা ভেঙে হামলা চালায় দুর্বৃত্তরা।

হাসপাতাল থেকে আজ লন্ডনের বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন আগের চেয়ে অনেকটা ভালো। আজ (শুক্রবার, ২৪ জানুয়ারি) রাতে হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন। লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকের সামনে সাংবাদিকদের এ কথা জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রাষ্ট্রব্যবস্থাকে আরো সংকটে ঠেলে না দিয়ে নির্বাচন দেয়ার আহ্বান আব্দুস সালামের
রাষ্ট্রব্যবস্থাকে আরো সংকটে ঠেলে না দিয়ে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। তিনি বলেন, কয়েকজন উপদেষ্টা দিয়ে দেশের সকল সমস্যা সমাধান করা সম্ভব নয়।

জনগণের ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন: আব্দুস সালাম
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, নির্বাচন হলে জনগণের ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। ক্ষমতার দম্ভ দেখানোর ফলেই আওয়ামী লীগ সরকারকে আজকে এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সাবেক আইজিপি শহীদুল হক-যুগ্ম সচিব কিবরিয়াসহ তিনজনের ২ দিনের রিমান্ড
কুমিল্লার চৌদ্দগ্রামে ৮ বাসযাত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় সাবেক আইজিপি শহিদুল হক ও যুগ্ম সচিব কিবরিয়াসহ তিনজনকে ২ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ (সোমবার, ১১ নভেম্বর) সকালে তাদের আদালতে হাজির করা হয়।