বাণিজ্য যুদ্ধ
মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা জবাব, ড্রোন রপ্তানিতে কড়াকড়ি চীনের

মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা জবাব, ড্রোন রপ্তানিতে কড়াকড়ি চীনের

যুক্তরাষ্ট্রের নানা বিধিনিষেধের জবাবে বুধবার একগুচ্ছ অর্থনৈতিক পদক্ষেপ ঘোষণা করেছে চীন। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে ড্রোন রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ এবং ছয়টি মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে যেকোনো ধরনের বাণিজ্যিক লেনদেন নিষিদ্ধ করা। এনবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নতুন ব্যবসায়িক উদ্যোগ

ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নতুন ব্যবসায়িক উদ্যোগ

বাণিজ্য যুদ্ধ হোক বা সামরিক সংঘাত; মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিটি কথাই যেন বিশ্ববাজারে আলোড়ন তুলে। আর তাই তার প্রতিটি বক্তব্য যেন মূল্যবান ব্যবসায়ীদের জন্য। আর সেটাকে কাজে লাগিয়ে ট্রাম্পের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল এ দেয়া প্রতিটি পোস্টের বিপরীতে মূল্য ধার্য করতে চাইছে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ। কিন্তু এ উদ্যোগের আইনগত ও নৈতিক ভিত্তি নিয়ে প্রশ্ন তুলছেন ট্রাম্প বিরোধীরা।

তাইওয়ান ইস্যুতে ট্রাম্পকে কড়া বার্তা শি জিনপিংয়ের

তাইওয়ান ইস্যুতে ট্রাম্পকে কড়া বার্তা শি জিনপিংয়ের

বেইজিংয়ে দুই দিনের শীর্ষ সম্মেলনের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন, তাইওয়ান ইস্যুতে যেকোনো ভুল পদক্ষেপ দুই দেশের সম্পর্ককে অত্যন্ত বিপজ্জনক পথে নিয়ে যেতে পারে, এমনকি তা সশস্ত্র সংঘাতের কারণও হতে পারে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বেইজিংয়ে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, লক্ষ্য বাণিজ্য ও ইরান সংকট নিরসন

বেইজিংয়ে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, লক্ষ্য বাণিজ্য ও ইরান সংকট নিরসন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ে পৌঁছেছেন। বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির দেশের মধ্যকার বাণিজ্য সম্পর্ক এবং বৈশ্বিক নানা সংকট নিয়ে চীনা নেতা শি জিনপিংয়ের সঙ্গে তাঁর দুই দিনের এই উচ্চপর্যায়ের সফর শুরু হলো। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তথ্য জানাছে।

ট্রাম্পের চীন সফর: ভঙ্গুর বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ নিয়ে সংশয়

ট্রাম্পের চীন সফর: ভঙ্গুর বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ নিয়ে সংশয়

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহেই বেইজিং সফরে যাচ্ছেন। গত এক দশকের মধ্যে কোনো মার্কিন প্রেসিডেন্টের এটিই প্রথম চীন সফর। ১৩ থেকে ১৫ মে পর্যন্ত অনুষ্ঠেয় এই সফরে ট্রাম্প চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির দেশের মধ্যকার বৈরী সম্পর্ক ও ভঙ্গুর বাণিজ্য চুক্তির প্রেক্ষাপটে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তাইওয়ান ইস্যুতে চীন-জাপানের মধ্যে বাণিজ্য যুদ্ধ

তাইওয়ান ইস্যুতে চীন-জাপানের মধ্যে বাণিজ্য যুদ্ধ

তাইওয়ান ইস্যুতে জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির চীন বিরোধী মন্তব্যের জেরে চিড় ধরেছে টোকিও বেইজিং বহুদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে। শুরু হয়েছে দু'দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ। জাপানের কাছ থেকে পণ্য আমদানিতে বিধি-নিষেধ, পর্যটনখাতে নিষেধাজ্ঞাসহ বিভিন্নক্ষেত্রে মুখ ফিরিয়ে নিয়েছে চীনা সরকার। এতে করে তোপের মুখে পড়েছেন জাপানের প্রধানমন্ত্রী।

বাণিজ্য যুদ্ধ মোকাবিলায় কানাডার ৫৮১ বিলিয়ন ডলারের বাজেট ঘোষণা

বাণিজ্য যুদ্ধ মোকাবিলায় কানাডার ৫৮১ বিলিয়ন ডলারের বাজেট ঘোষণা

মার্ক কার্নি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বাজেট ঘোষণা করলো কানাডা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ মোকাবিলায় হাউজ অব কমন্সে পেশ করা হয় ৫৮১ বিলিয়ন ডলারের বাজেট।

আলোচনার মাধ্যমে বাণিজ্য যুদ্ধের অবসান চান ট্রাম্প

আলোচনার মাধ্যমে বাণিজ্য যুদ্ধের অবসান চান ট্রাম্প

চীনের সঙ্গে ইতিবাচক বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের। শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের এক দিন আগে দক্ষিণ কোরিয়া সফরকালে এ কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনার মাধ্যমে বাণিজ্য যুদ্ধের অবসান চান তিনি। তবে সময় স্বল্পতায় হচ্ছে না ট্রাম্প ও কিম জং উনের বৈঠক।

রাশিয়ার ওপর ইইউর নিষেধাজ্ঞা আটকে দিলো স্লোভাকিয়া-মাল্টা

রাশিয়ার ওপর ইইউর নিষেধাজ্ঞা আটকে দিলো স্লোভাকিয়া-মাল্টা

স্লোভাকিয়া ও মাল্টার ভেটোতে রাশিয়ার ওপর ১৮তম বারের মতো বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিতে ব্যর্থ হলো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। নর্ড স্ট্রিম পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহে বিধিনিষেধ ছিলো সংস্থাটির এবারের নিষেধাজ্ঞা প্রস্তাবে। অবশ্য যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পুনর্গঠনে ১১৫ বিলিয়ন ডলারের ফান্ড তৈরির প্রস্তাব করেছে ইইউ কমিশন। এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলায় দুইজন নিহত হয়েছে বলে দাবি কিয়েভের। রাশিয়ার হামলা প্রতিহত করতে তাই পশ্চিমা অস্ত্রের পাশাপাশি অভ্যন্তরীণ সক্ষমতা বাড়াতে তৎপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আগামী ছয় মাসের মধ্যে প্রয়োজনের ৫০ শতাংশ অস্ত্র ইউক্রেনেই উৎপাদন করতে চান তিনি।

অর্থনৈতিক টানাপড়েনের মধ্যেই কানাডায় ঈদুল আজহা উদযাপন

অর্থনৈতিক টানাপড়েনের মধ্যেই কানাডায় ঈদুল আজহা উদযাপন

কানাডাজুড়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। আবহাওয়া ভালো থাকায় মসজিদসহ ঈদগাহগুলোতেও বড় পরিসরে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। বাংলাদেশিদের শঙ্কা, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের কারণে অর্থনৈতিক মন্দার দিকে যেতে পারে কানাডা। ঈদুল আজহার ত্যাগের মহিমা মুসলিম দেশগুলোর মতো কানাডার বৈচিত্র্যের অংশ উল্লেখ করে বিদ্বেষ রুখতে এক হওয়ার আহ্বান জানান কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

কানাডার নির্বাচনের ওপর নির্ভর করছে অটোয়ার অর্থনৈতিক ভবিষ্যৎ

কানাডার নির্বাচনের ওপর নির্ভর করছে অটোয়ার অর্থনৈতিক ভবিষ্যৎ

ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে ভোট দিতে মুখিয়ে কানাডিয়ানরা। এই নির্বাচনের ওপর নির্ভর করছে অটোয়ার অর্থনৈতিক ভবিষ্যৎ। কারণ ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্যযুদ্ধে জড়িয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে কানাডা। বর্তমান পরিস্থিতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাসঘাতক হিসেবে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

বৈশ্বিক বাজারে অস্থিরতা, দেশে স্বর্ণের বিক্রি কমেছে ৫০-৬০ শতাংশ

বৈশ্বিক বাজারে অস্থিরতা, দেশে স্বর্ণের বিক্রি কমেছে ৫০-৬০ শতাংশ

বিশ্বজুড়ে স্বর্ণের বাজারে আবারও অস্থিরতা। দেশের বাজারে স্বর্ণের ভরি ঠেকেছে ১ লাখ ৭২ হাজার টাকায়। এমন বাস্তবতায় বিক্রি কমেছে ৫০-৬০ শতাংশ পর্যন্ত। বাজুস বলছে, শুল্ক ও বাণিজ্য যুদ্ধের পাশাপাশি দেশের বুলিয়ান মার্কেট লাগামহীন দাম বৃদ্ধির অন্যতম কারণ। অর্থনীতিবিদদের পরামর্শ, ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে স্বর্ণের চাহিদা ও যোগানের সমন্বয় করতে হবে।