
বাফুফেকে দেয়া চিঠিতে সই জালিয়াতির অভিযোগ; ব্যবস্থা নেয়ার আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর
বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময় পুনর্নির্ধারণের দাবিতে বাফুফেকে দেয়া ক্লাবগুলোর চিঠিতে স্বাক্ষর জালের বিস্ফোরক অভিযোগ। যা নিয়ে ব্যবস্থা নেয়ার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর। অভিযোগ পেলে তদন্তের আশ্বাস বাফুফেরও।

ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেল বসুন্ধরা কিংস
লম্বা অপেক্ষার পর অবশেষে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। গতকাল (শুক্রবার, ২৮ আগস্ট) মধ্যরাতে ফিফার কাছ থেকে ছাড়পত্র পেয়েছে অভিজাত ক্লাবটি।

পেছালো ঘরোয়া ফুটবল লিগের শুরু
অবশেষে পেছাচ্ছে ঘরোয়া লিগের শুরুর তারিখ। ৩ সপ্তাহ পিছিয়ে আগামী ১৮ সেপ্টেম্বর শুরু হবে ২০২৬-২৭ মৌসুমের বাংলাদেশ ফুটবল লিগ। আর ফেডারেশন কাপের শুরু ২২ সেপ্টেম্বর। তবে আন্তর্জাতিক সূচির কারণে শুরুতে ক্লাবগুলোতে থাকবেন না জাতীয় দলের কোনো ফুটবলার।

লিগ কমিটি ও ক্লাবের সমন্বয়হীনতা নিয়ে অভিযোগ, বিপাকে ব্রাদার্স ইউনিয়ন
বাংলাদেশের সবচেয়ে বড় ফুটবল লিগ বিএফএল নিয়ে লিগ কমিটির সঙ্গে ক্লাবগুলোর কোনো সমন্বয় নেই। এমনটাই অভিযোগ করেছেন ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খান। বারবার সূচি পরিবর্তন, লিগ শুরু ও শেষ করার সুনির্দিষ্ট সময়সীমা না থাকায় বিপাকে পরতে হচ্ছে ক্লাবগুলোকে।

বাংলাদেশ ফুটবল লিগ: আবাহনীর বিপক্ষে মাঠে নামছে বসুন্ধরা
বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএলের) বড় ম্যাচে আজ (শনিবার, ২৭ ডিসেম্বর) ঢাকা আবাহনীর বিপক্ষে মাঠে নামছে বসুন্ধরা কিংস। ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে পাকাপোক্ত জায়গা করে নিতে আশাবাদী কিংস। অন্যদিকে কিংসকে হারিয়ে জয়ের ধারায় ফিরতে মরিয়া আবাহনী। কিংস এরেনায় ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে ৫টায়।