Recent event
বদিউল আলম মজুমদার
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এখন সময়ের দাবি: বদিউল আলম মজুমদার

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এখন সময়ের দাবি: বদিউল আলম মজুমদার

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, দেশের গণতন্ত্র রক্ষায় একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন এখন সবচেয়ে বেশি প্রয়োজন। বর্তমান রাজনৈতিক ও নির্বাচনি পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে, যা থেকে বেরিয়ে আসতে মৌলিক সংস্কার জরুরি।

নির্বাচন নিয়ে ‘শঙ্কা’ আছে: বদিউল আলম

নির্বাচন নিয়ে ‘শঙ্কা’ আছে: বদিউল আলম

নাগরিকদের সংগঠন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘নির্বাচনি ট্রেন’ ট্র্যাকে উঠে গিয়েছে। যদিও নির্বাচন নিয়ে ‘শঙ্কা’ আছে। এটাকে ট্র্যাকচ্যুত করতে পারেন রাজনীতিবিদ ও তাদের মনোনীত প্রার্থীরা। তারা যদি সদাচরণ করেন, তাহলে নির্বাচনে কোনো ঝুঁকি বা শঙ্কা থাকবে না।

স্বতন্ত্র প্রার্থীর ১ শতাংশ ভোটারের সই অযৌক্তিক: বদিউল আলম

স্বতন্ত্র প্রার্থীর ১ শতাংশ ভোটারের সই অযৌক্তিক: বদিউল আলম

সামান্য কারণে মনোনয়ন বাতিল অংশগ্রহণমূলক নির্বাচন বাধাগ্রস্ত করবে এবং এর দায় নির্বাচন কমিশনকে নিতে হবে বলে মন্তব্য করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলছেন, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের যে স্বাক্ষর দরকার, এটি অযৌক্তিক। আজ (সোমবার, ৫ জানুয়ারি) সকালে ময়মনসিংহে ‘গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনি ইশতেহার’- শীর্ষক বিভাগীয় সংলাপে তিনি এসব কথা বলেন।

কমিশন নিরপেক্ষ না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না: বদিউল আলম মজুমদার

কমিশন নিরপেক্ষ না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না: বদিউল আলম মজুমদার

কমিশন নিরপেক্ষ না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। জানান, রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও নির্বাচনি অঙ্গন পরিছন্ন না হলে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব না। আজ (রোববার, ৩০ নভেম্বর) বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও চ্যালেঞ্জ শীর্ষক এক সেমিনারে প্রধান বক্তা হিসেবে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

'স্বৈরাচারী ব্যবস্থা যেন ফিরে না আসে সেজন্য ঐকমত্য কমিশন কাজ করছে'

'স্বৈরাচারী ব্যবস্থা যেন ফিরে না আসে সেজন্য ঐকমত্য কমিশন কাজ করছে'

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার বলেছেন, স্বৈরাচারী ব্যবস্থা যেন ফিরে না আসে সে জন্য জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছে। শনিবার বিকেলে দিনাজপুর সদর উপজেলার বাঁশের হাট ব্র্যাক লার্নিং সেন্টারে এক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনেকেই বৈষম্যবিরোধী চেতনাকে ক্ষুণ্ন করছে: দেবপ্রিয় ভট্টাচার্য

অনেকেই বৈষম্যবিরোধী চেতনাকে ক্ষুণ্ন করছে: দেবপ্রিয় ভট্টাচার্য

বৈষম্যবিরোধী চেতনার সাথে যারা জড়িত ছিলো, তাদের অনেকেই এখন এই চেতনাকে ক্ষুণ্ন করছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। আজ (সোমবার, ৯ ডিসেম্বর) সকালে রাজধানীতে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

‘নির্বাচন কমিশনকে সব রকম সহায়তা করতে সংস্কার কমিশন বদ্ধপরিকর’

‘নির্বাচন কমিশনকে সব রকম সহায়তা করতে সংস্কার কমিশন বদ্ধপরিকর’

নির্বাচন কমিশনের সঙ্গে কোনো মত পার্থক্য নেই, কমিশন চায় নিরপেক্ষ নির্বাচন, নির্বাচন কমিশনকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সব রকম সহায়তা করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, যারা নির্বাচন ব্যবস্থায় সুস্পষ্ট অপরাধ করেছে তাদের বিচার নিয়েও আলোচনা হয়েছে।

‘মনোনয়ন বাণিজ্যের মাধ্যম চিহ্নিত করা গেলে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব’

‘মনোনয়ন বাণিজ্যের মাধ্যম চিহ্নিত করা গেলে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব’

নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের মাধ্যম চিহ্নিত করার মাধ্যমে নির্বাচন অনেকটা সুষ্ঠু করা সম্ভব বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। আজ (শুক্রবার, ২৯ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, প্রার্থী ও নাগরিকের ভূমিকা নিয়ে আয়োজিত ছায়া সংসদে তিনি এ কথা বলেন।

তত্ত্বাবধায়ক সরকারের জন্য সবাই একমত: বদিউল আলম

তত্ত্বাবধায়ক সরকারের জন্য সবাই একমত: বদিউল আলম

মিশ্র পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও দুই কক্ষ বিশিষ্ট সংসদ করার দাবি জানিয়েছেন বিশিষ্ট নাগরিকরা। দুপুরে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে বৈঠকের পর তারা এসব কথা জানান সাংবাদিকদের। এসময় তারা, 'না' ভোটের বিধান রাখা, ইসির ক্ষমতা নিশ্চিত করা, কেনাকাটা ও সীমানা নির্ধারণে স্বচ্ছতা রাখার দাবি জানিয়েছেন।

‘নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ধারাবাহিকভাবে সংলাপ করছে সংস্কার কমিশন’

‘নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ধারাবাহিকভাবে সংলাপ করছে সংস্কার কমিশন’

সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিত, ইভিএম বনাম অনলাইন ভোট, হলফনামা যাচাই বাছাই ও না ভোট ফিরিয়ে আনার ব্যাপারে প্রস্তাবনা দেয়া হয়েছে। সব পক্ষের সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটির প্রধান বদিউল আলম মজুমদার। দুপুর নির্বাচন কমিশন সচিবালয়ে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এসময় কমিটির সদস্য তোফায়েল আহমেদ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা উচিত বলে মন্তব্য করেন।