ফ্রি এনার্জি রহস্য
তেলনির্ভরতা কমাতে চেয়েছিলেন এ ছয় গবেষক; সব প্রজেক্টই কেন ব্যর্থ হয়?

তেলনির্ভরতা কমাতে চেয়েছিলেন এ ছয় গবেষক; সব প্রজেক্টই কেন ব্যর্থ হয়?

রাতের অন্ধকার। গ্যারেজের ভেতর একা বসে আছেন একজন উদ্ভাবক। তার হাতে একটি যন্ত্র—যে যন্ত্র বিশ্ব বদলে দিতে পারে। আর মাত্র একটু সময়, একটু পরীক্ষা। তাহলেই হয়তো পেট্রোল-ডিজেলের যুগের (Gasoline and Diesel Era) অবসান ঘটবে। কিন্তু পরের দিন সকালে তাকে পাওয়া গেল মৃত। গলায় দড়ি। আত্মহত্যা (Suicide) বলে দাবি পুলিশের। তবে প্রতিবেশীরা জানেন, ওই উদ্ভাবক আত্মহত্যার পাত্র নন। আরেকজনের গায়ে গুলি। আরেকজনের গবেষণাগারে আগুন। আরেকজনের পেটেন্টের (Patent) মেয়াদ ফুরিয়ে গেছে বাজারে না আসতেই। এসব কি শুধুই কাকতালীয়? নাকি পর্দার আড়ালে কোনো নীরব ঘাতক কাজ করছে?