
কক্সবাজারে ফুটবলপ্রেমীদের ব্যতিক্রমী উদ্যোগ, এক হাজার চারা রোপণ
পরিবেশ সংরক্ষণে ফুটবলপ্রেমীদের সম্পৃক্ত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ‘আর্জেন্টিনা ফ্যানস ফর নেচার’ নামের একটি সংগঠন। সংগঠনটির উদ্যোগে কক্সবাজারে এক হাজার দেশিয় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ লাইভ, ঘরে বসে মোবাইলে দেখবেন যেভাবে
গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপ ২০২৬ (FIFA World Cup 2026) নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা ও উত্তেজনার কোনো সীমা নেই। আর ম্যাচটি যদি হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের, তবে তো ফুটবল ভক্তদের আগ্রহের পারদ আকাশ ছুঁয়ে যায়। গ্রুপ পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বাঁচা-মরার ম্যাচে আগামীকাল (বৃহস্পতিবার, ২৫ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে সেলেসাওরা।

অনলাইনে ফ্রিতে বিশ্বকাপ দেখে যে বিপদ ডেকে আনছেন, আপনার ডিভাইস কি সুরক্ষিত?
চলমান ২০২৬ ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে অনলাইনে বিনামূল্যে খেলা দেখার ‘ফ্রি’ লিংকের আড়ালে বড় ধরনের সাইবার প্রতারণার ফাঁদ (Cyber fraud and online scams) তৈরি হয়েছে। ওটিটি প্ল্যাটফর্মগুলোর কারিগরি জটিলতার সুযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও অননুমোদিত লিংক ছড়িয়ে দিচ্ছে হ্যাকার এবং অনলাইন জুয়ার চক্র (Online gambling sites and hackers)। এতে সাধারণ ফুটবলপ্রেমীদের ডিভাইস হ্যাক হওয়া, ব্যক্তিগত তথ্য এবং ব্যাংকিং তথ্য চুরির মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে (Device hacking and banking data theft risks)। বিশ্বখ্যাত সংবাদমাধ্যম বিবিসির এক সাম্প্রতিক প্রতিবেদনে এই ভয়াবহ তথ্য তুলে ধরা হয়েছে (Free World Cup Live Streaming Links: Big Cyber Security and Hacking Risks Revealed)।

বিশ্বকাপে কী মুখোমুখি হবে ব্রাজিল ও জার্মানি? নকআউট পর্বের জটিল সমীকরণ জেনে নিন
২০১৪ সালের বিশ্বকাপে ঘরের মাঠে সেই দুঃস্মৃতিময় ৭-১ গোলের ব্যবধানে ব্রাজিলের হারের পর থেকে (Brazil 1-7 Germany World Cup history) ফুটবল বিশ্বে এই দুই পরাশক্তির লড়াই মানেই অন্যরকম এক উন্মাদনা। তবে বিগত দুটি বিশ্বকাপে জার্মানি গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ায় দীর্ঘদিন ফুটবলপ্রেমীরা এই হাই-ভোল্টেজ ম্যাচ উপভোগ করতে পারেননি। অবশেষে চলমান ২০২৬ বিশ্বকাপে আবারও সেলেসাও ও ডাই মানশাফটদের মাঠের লড়াই (Brazil vs Germany football rivalry) দেখার এক দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে।

বিশ্বকাপের ১৪ জুনের কুইজ: সঠিক উত্তর দিয়ে জিতে নিন বিমান টিকিট-বাফেট ভাউচার
বিশ্বজুড়ে বেজে উঠেছে ফুটবল বিশ্বকাপের দামামা। ইতিহাসের সবচেয়ে বড় এই ফুটবল মহোৎসবকে সাধারণ দর্শকদের মাঝে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করে তুলতে বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘এখন টেলিভিশন’।

এক দিনের জন্য ঢাকায় এসেছে ফিফা বিশ্বকাপ ট্রফি
বিশ্বভ্রমণের অংশ হিসেবে একদিনের জন্য বাংলাদেশে এসেছে বিশ্বকাপ ফুটবলের ট্রফি। আজ (বুধবার, ১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে বিশ্বকাপের সোনালি ট্রফি।

২০ মিনিটেই তুর্কমেনিস্তানের জালে বাংলাদেশের ৬ গোল
এক ম্যাচ আগেই এশিয়া কাপ নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ (শনিবার, ৫ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় তুর্কমেনিস্তানের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে খেলছে বাংলাদেশ।

ফুটবলপ্রেমীদের পুরোনো উচ্ছ্বাস ফিরিয়ে দিতে পেরে খুশি বাফুফে সভাপতি
ম্যাচ হারলেও বাংলাদেশের ফুটবলপ্রেমীদের পুরোনো উচ্ছ্বাস ফিরিয়ে দিতে পেরে খুশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। দারুণ খেলে ম্যাচ জেতায় সিঙ্গাপুরকে অভিনন্দন জানানোর পাশাপাশি বাংলাদেশকেও দিয়েছেন কৃতিত্ব।

সুপার কাপের ফাইনালে মুখোমুখি রিয়াল-বার্সা
নতুন বছরের শুরুতেই এল ক্লাসিকোর স্বাদ পেতে যাচ্ছে ফুটবলপ্রেমীরা। তাও যেনতেন কোনো ম্যাচে নয়। স্প্যানিশ সুপার কাপের শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এল ক্লাসিকোতে বার্সেলোনাকে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ
মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনাকে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে রাত ১টায় শুরু হবে মহারণ। টেবিলের রেস আর দু'দলের সাম্প্রতিক ফর্ম এবার জমিয়ে তুলেছে চিরপ্রতিদ্বন্দ্বিতার লড়াই।

ফুটবল বিশ্বে সবচেয়ে দামি ডিফেন্ডার কে
বাজারদরের দিক দিয়ে বিশ্ব ফুটবলের সবচেয়ে দামি ডিফেন্ডার কে? নাম শুনলে অনেকের কাছেই অচেনা মতে হতে পারে। তবে, শীর্ষ দশে আছে রুবেন দিয়াস, রোনাল্ড আরাওহোর মতো তারকা ডিফেন্ডার।