Recent event
প্রযুক্তিখাত
চ্যাটজিপিটিকে টেক্কা দিলো চীনা চ্যাটবট ডিপসিক

চ্যাটজিপিটিকে টেক্কা দিলো চীনা চ্যাটবট ডিপসিক

বাজারে এসেই চ্যাটজিপিটিকে টেক্কা দিলো চীনা স্টার্টআপ চ্যাটবট ডিপসিক। এর আধিপত্যে হুমকির মুখে বাজারের শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানগুলো। একদিনে রেকর্ড প্রায় ৬০ হাজার কোটি ডলার বাজারমূল্য হারিয়েছে এনভিডিয়া। যুক্তরাষ্ট্রের প্রযুক্তিখাতের জন্য ডিপসিককে হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডিপসিকের সাফল্যে বিনিয়োগ নীতিই পাল্টে ফেলতে পারে মার্কিন প্রযুক্তি খাত, বলছেন বিশ্লেষকরা। এসবের মধ্যেই সাইবার হামলার কবলে পড়েছে ডিপসিক।

মুঠোফোন-ব্রডব্যান্ড সেবায় ভ্যাট বৃদ্ধি, প্রযুক্তি খাতে সংকটের আশঙ্কা

মুঠোফোন-ব্রডব্যান্ড সেবায় ভ্যাট বৃদ্ধি, প্রযুক্তি খাতে সংকটের আশঙ্কা

গত বাজেটের পর ছয়মাস না যেতেই আবারো বাড়ানো হলে মুঠোফোনে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারের খরচ। এবার প্রথমবারের মতো ভ্যাট বসানো হয়েছে ব্রডব্যান্ড সেবার ওপরও। এতে চরমভাবে গ্রাহক সংকটে পড়তে পারে এ খাত। বিশেষজ্ঞরা বলছেন, গ্রাহক না বাড়লে কেবল ভ্যাট বৃদ্ধির কারণে ক্ষতির মুখে পড়বে প্রযুক্তিখাতের এ শিল্প।

বছরের প্রথম প্রান্তিকে কম্পিউটার বিক্রি বেড়েছে ৩ শতাংশ

বছরের প্রথম প্রান্তিকে কম্পিউটার বিক্রি বেড়েছে ৩ শতাংশ

কোভিড মহামারী ও সরবরাহ চেইনের সংকট কাটিয়ে উঠছে বৈশ্বিক প্রযুক্তি খাত। এর অংশ হিসেবে চলতি বছরের প্রথম প্রান্তিকে কম্পিউটার বিক্রি ৩.২ শতাংশ বেড়ে ৫ কোটি ৭২ লাখ ইউনিট ছাড়িয়েছে। সম্প্রতি বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অর্থনৈতিক অস্থিতিশীলতার মধ্যেও ঘুরে দাঁড়াচ্ছে এশিয়ার প্রযুক্তি খাত

অর্থনৈতিক অস্থিতিশীলতার মধ্যেও ঘুরে দাঁড়াচ্ছে এশিয়ার প্রযুক্তি খাত

টালমাটাল বিশ্ব অর্থনীতিতে মূল্যস্ফীতি থেকে শুরু করে সরবরাহ সংকট, উচ্চ সুদহার ভোক্তা পর্যায়ের ব্যয়ে প্রভাব ফেলছে। এর মাঝেও বিশ্বের বিভিন্ন দেশে সেমিকন্ডাক্টরের চাহিদা ও ব্যবহার বাড়ছে। আর এর পরিপ্রেক্ষিতে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রযুক্তি খাত ঘুরে দাঁড়াচ্ছে।

'পরবর্তী প্রজন্মের চীনা প্রসেসর চলতি বছরই'

'পরবর্তী প্রজন্মের চীনা প্রসেসর চলতি বছরই'

চিপ প্রযুক্তিতে তাইওয়ানকে পেছনে ফেলতে প্রতারণা আর চুরির সহায়তা নিচ্ছে চীন। এমনটাই দাবি করেছে তাইওয়ান। স্বায়ত্বশাসিত দ্বীপাঞ্চলের মুখপাত্রের দাবি, যুক্তরাষ্ট্র বেইজিংয়ের প্রযুক্তিখাতে নিষেধাজ্ঞা দিলেও চলতি বছরই পরবর্তী প্রজন্মের প্রসেসর বানিয়ে ফেলবে চীন।