
শিক্ষকদের ১০ম গ্রেডে বকেয়া বেতন নিয়ে যে শর্ত দিলো অর্থ মন্ত্রণালয়
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের (Primary School Headmaster Grade Update) দশম গ্রেডে বেতন নির্ধারণ পদ্ধতি নিয়ে অবশেষে জটিলতার অবসান হলেও বকেয়া বেতন নিয়ে এসেছে কঠোর শর্ত। প্রশাসনিক মন্ত্রণালয়ের সরকারি আদেশ বা জিও (Government Order - GO) জারির আগের সময়ের কোনো বকেয়া টাকা পাবেন না শিক্ষকেরা। একই সঙ্গে প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণের ব্যবস্থা 'আইবাস ডাবল প্লাস' (iBAS++ Software Pay Scale Fixation) সফটওয়্যারে যুক্ত করার প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে (Primary Headmaster 10th Grade Salary Arrears Condition)।

১০ম গ্রেড পেলেন প্রাথমিকে প্রধান শিক্ষকরা, কাদের বেতন কত বাড়বে? দেখে নিন হিসাব
দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের (Primary School Headmaster Grade Update) দশম গ্রেডে বেতন দেওয়ার জটিলতার নিরসন হয়েছে। পদটি দশম গ্রেডে উন্নীত করার দীর্ঘ ১০ মাস পর অবশেষে নতুন গ্রেড অনুযায়ী বেতন নির্ধারণ পদ্ধতি চালুর চূড়ান্ত আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ (Ministry of Finance Order)।

জাতীয় সংসদের সামনে ছিনতাইকারীর ‘হেঁচকা টানে’ প্রাণ গেলো শিক্ষিকার
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর ‘হেঁচকা টানে’ এক শিক্ষিকা নিহত হয়েছেন। নিহত শিক্ষিকা বগুড়ায় একটি প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আজ (শনিবার, ২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ ঘটনা ঘটে।

কারখানার কাছে স্কুলমাঠ ভাড়া দিলেন প্রধান শিক্ষক, বন্ধ শিক্ষার্থীদের খেলাধুলা
গাজীপুরের শ্রীপুরে নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ কারখানার নির্মাণ সামগ্রী রাখার জন্য ভাড়া দিয়েছে প্রধান শিক্ষক। এতে পুরো মাঠ খানাখন্দের সৃষ্টি হয়েছে। বন্ধ হয়েছে কোমলমতি শিক্ষার্থীদের সব ধরনের খেলাধুলা। কারখানার সীমানা প্রাচীর নির্মাণের কাজ করছে প্রধান শিক্ষকের ছেলে। এতে করে প্রতিবাদে ফুঁসে উঠেছে শিক্ষার্থী অভিভাবকরা। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন: কুমিল্লার সেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ছাত্র গ্রেপ্তার
কুমিল্লা শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে নিজের ছাত্রকে দিয়ে খাতা দেখানোর গুরুতর অভিযোগে কুমিল্লার দেবিদ্বারে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও তার এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই
দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় শূন্য থাকা দেশের প্রায় ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। রায়ের পরে অ্যাটর্নি জেনারেল জানান, সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের স্থান থাকবে উপরে আর অধিভুক্ত শিক্ষকেরা পরের ধাপে পদোন্নতি পাবেন৷ পরবর্তী সিদ্ধান্ত নিবেন শিক্ষা মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রীর নির্দেশের পর তিন্দুর সেই স্কুল জাতীয়করণ হচ্ছে
বান্দরবানের দুর্গম থানচির তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করা হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী একটি নির্দেশ পাঠিয়েছেন, থানচির তিন্দু এলাকার সেই স্কুলকে যেন জাতীয়করণ করা হয়। আজকে সংসদে স্লিপটি পাঠিয়েছেন।

সরকারি নির্দেশনা ছাড়াই স্কুল ভবন ভাঙার অভিযোগ, বিতর্কে প্রধান শিক্ষক
নিলাম কিংবা সরকারি কোনো নির্দেশনা ছাড়াই স্কুল ভবন ভেঙে বিক্রির অভিযোগ উঠেছে নরসিংদীর ফারুক আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এলাকাবাসীর তোপের মুখে বিক্রির মালামাল রক্ষা পেলেও নিয়ম বহির্ভূত কার্যকলাপের অনেক অভিযোগ এ শিক্ষকের বিরুদ্ধে।

১৩ হাজার প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগের পরীক্ষা এপ্রিলে: আবেদন জমা পড়েছে ৮৬ হাজার
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (Private Educational Institutions) দীর্ঘ প্রতীক্ষিত প্রধান শিক্ষক, অধ্যক্ষ এবং উপাধ্যক্ষসহ বিভিন্ন প্রশাসনিক পদের নিয়োগ পরীক্ষা আগামী এপ্রিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCEA) জানিয়েছে, গত ২৬ ফেব্রুয়ারি আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। মোট ১৩ হাজার ৫৯৯টি পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ৮৬ হাজার ৪৪৫টি।

প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ সুপারিশে ‘পরীক্ষা গ্রহণ কমিটি’ গঠন
দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে (MPO Registered Educational Institutions) স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে প্রতিষ্ঠান প্রধান (অধ্যক্ষ, প্রধান শিক্ষক) এবং সহকারী প্রধান শিক্ষক নিয়োগের জন্য একটি উচ্চপর্যায়ের ‘পরীক্ষা গ্রহণ কমিটি’ (Examination Committee) গঠন করেছে সরকার। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) এখন থেকে এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে।

১৩,৫৫৯ পদে প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা কবে? জানা গেল
দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ (Institutional Head Recruitment) পরীক্ষার প্রাথমিক সময়সূচি ও রোডম্যাপ চূড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ - NTRCA) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

১৩৫৯৯ অধ্যক্ষ ও প্রধান শিক্ষক পদে নিয়োগ শুরু, আবেদন করবেন যেভাবে
দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে (Non-Government Educational Institutions) বিশাল নিয়োগের সুযোগ তৈরি হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) মোট ১৩ হাজার ৫৯৯টি শূন্য পদে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং সুপার পদে নিয়োগের আবেদন গ্রহণ শুরু করেছে। গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে অনলাইন আবেদন (Online Application) প্রক্রিয়া শুরু হয়েছে।