
ফ্রান্সে তীব্র তাপদাহে ২ হাজার ২৫ জনের মৃত্যু
ফ্রান্সে গত জুনের রেকর্ডভাঙা তীব্র তাপদাহে অন্তত ২ হাজার ২৫ জনের অতিরিক্ত মৃত্যু হয়েছে। দেশটির জনস্বাস্থ্য বিভাগ শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, জুন মাসের শেষ সপ্তাহে মৃত্যুহার আগের সপ্তাহের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেড়েছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা।

৬৬ বছর পর ফ্রান্স সফরে থাইল্যান্ডের রাজা
ফ্রান্সের রাজধানী প্যারিসে এ মুহূর্তে রচিত হচ্ছে ইতিহাসের এক নতুন অধ্যায়। ৬৬ বছর পর ফ্রান্সের মাটিতে পা রেখেছেন থাইল্যান্ডের রাজা। সামরিক সম্মাননা, লাল গালিচা, এলিসি প্রাসাদের জাঁকজমক—সব মিলিয়ে এ সফর হয়ে উঠেছে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের এক মাইলফলক।

তাপপ্রবাহে ধুঁকছে ইউরোপের পর্যটন শিল্প, হতাশ ভ্রমণপিপাসুরা
ভয়াবহ তাপপ্রবাহে ধুঁকছে ইউরোপের পর্যটন শিল্প। আগেভাগে বন্ধ হচ্ছে প্যারিসের আইফেল টাওয়ার থেকে শুরু করে ল্যুভর মিউজিয়াম। এতে মন খারাপ শত শত ইউরো খরচ করে ঘুরতে যাওয়া ভ্রমণপিপাসুদের। অন্যদিকে প্রচণ্ড গরমে কষ্টের তীব্রতা বেড়েছে রাস্তায় থাকা ছিন্নমূল অভিবাসীদের।

লুইস এনরিক: স্পেন থেকে ফ্রান্সের ফুটবলে বদলেছে ভাগ্য
প্যারিসে নতুন সূর্য, একজন কোচের কারণে বদলেছে ভাগ্য, ধরা দিয়েছে অধরা সাফল্য, নামটা লুইস এনরিকে স্পেন থেকে ফ্রান্স দেখিয়েছেন তার মাস্টার ক্লাস, ফুটবলে একটা দলে একজন কোচের বুদ্ধি আর পরিকল্পনা যে কতোটা গুরুত্বপূর্ণ সেটা খুব ভালোভাবে বুঝিয়েছেন এনরিকে।

লেবাননের সঙ্গে ‘সরাসরি আলোচনা’ করতে ইসরাইলকে আহ্বান ম্যাক্রোঁর
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, লেবানন ইসরাইলের সঙ্গে ‘সরাসরি আলোচনায়’ অংশ নিতে প্রস্তুত। তিনি এ আলোচনা প্যারিসে আয়োজনের প্রস্তাবও দিয়েছেন বলে এএফপি জানিয়েছে।

ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত: আব্বাস আরাঘচি
ইরান সংঘাত চায় না, তবে যেকোনো যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত বলে হুঁশিয়ারি বার্তা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আজ (সোমবার, ১২ জানুয়ারি) এমন হুঁশিয়ারি বার্তা দেন তিনি। প্যারিস থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর প্রকাশ করে।

বড়দিন সামনে রেখে উৎসবমুখর হয়ে উঠছে ইউরোপ
বড়দিন সামনে রেখে একে একে সেজে উঠছে ইউরোপের সব ব্যস্ত নগরী। শীতের হিমেল হাওয়ায় গাছে রঙ-বেরঙের আলো, অর্কেস্ট্রার সুর আর নাচে নাচে রাতের আঁধার উৎসবমুখর হয়ে উঠছে প্যারিস-লন্ডন।

ফ্রান্সের বিশ্বখ্যাত লুভর জাদুঘরে চুরি
ফ্রান্সের প্যারিসে অবস্থিত বিশ্বখ্যাত লুভর জাদুঘরে চুরি হয়েছে। লাইভ প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, আজ (রোববার, ১৯ অক্টোবর) স্থানীয় সময় সকালের দিকে এমন ঘটনা ঘটে। ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী রচিদা দাতি বলেছেন, এ ঘটনার পর জাদুঘরটি একদিনের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।

প্রথমবার দেম্বেলের হাতে উঠলো ব্যালন ডি’অর
লামিনে ইয়ামালকে পেছনে ফেলে প্রথমবারের মতো বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি’অর জিতলেন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ফরোয়ার্ড উসমান দেম্বেলে। গতকাল (সোমবার, ২২ সেপ্টেম্বর) রাতে প্যারিসে জমকালো আয়োজনে দেম্বেলের হাতে পুরস্কার তুলে দেন রোনালদিনহো।

প্যারিসে খাবার হাতে ওয়েটারদের দৌড় প্রতিযোগিতা
খাবার হাতে নিয়ে সড়কে দৌড়াচ্ছেন ওয়েটাররা। আর দুই পাশে দাঁড়িয়ে উৎসাহ দিচ্ছেন সারি সারি দর্শক। প্যারিসের সড়কে এমন দৃশ্য চোখে পড়ে বছরে অন্তত একবার। ভোজনরসিক ফ্রেঞ্চদের এ উৎসব নিয়ে মাতামাতির শেষ নেই।

প্যারিসে শুরু হয়েছে ৪ দিনব্যাপী আন্তর্জাতিক কংগ্রেস
ইউরোপিয়ান অ্যাকাডেমি অব ডার্মাটোলজি অ্যান্ড ভেনেরোলজির আয়োজনে ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হয়েছে ৪ দিনব্যাপী আন্তর্জাতিক কংগ্রেস। ২৫তম আসরে অংশ নিয়েছেন বিশ্বের ২০০টি দেশের ৬ হাজারের বেশি চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ।

‘সবকিছু বন্ধ করে দাও’ স্লোগানে উত্তাল ফ্রান্স
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, রাজধানী প্যারিসসহ দেশজুড়ে রাস্তায় নেমেছেন বিক্ষোভকারীরা। ‘সবকিছু বন্ধ করে দাও’ স্লোগানে গড়ে ওঠা আন্দোলন অচল করে দিচ্ছে জনজীবন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮০ হাজার পুলিশ মোতায়েন করেছে সরকার। এরইমধ্যে অর্থনৈতিক সংকট আর রাজনৈতিক অস্থিরতা ফ্রান্সকে ঠেলে দিচ্ছে অনিশ্চয়তার দিকে।