
সলিমপুরের জঙ্গলে যৌথ বাহিনীর অভিযান: এলাকার জীবন ও আধিপত্যের গল্প উন্মোচন
সলিমপুর—প্রায় তিন হাজার একর জঙ্গল, যেখানে দশকের পর দশক বাইরের কেউ প্রবেশ করতে পারেনি। সোমবার যৌথ বাহিনীর অভিযানে প্রথমবারের মতো বাইরে এসেছে সলিমপুরের ভেতরের ছবি। রাজনৈতিক কার্যালয়, বাজার, পাহাড় কেটে তৈরি ঘর—এলাকার জীবন ও আধিপত্যের গল্প এবার সবার সামনে।

পাহাড়ে দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্সের ঘোষণা দিলেন পার্বত্যমন্ত্রী
পাহাড়ে দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। আজ (বুধবার, ৪ মার্চ) সকাল সাড়ে এগারোটায় রাঙামাটি জেলা পরিষদের হলরুমে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি।

পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্যমন্ত্রী
পরিবেশ ধ্বংস করে বা ‘পাহাড় কেটে’ কোনো ধরনের রিসোর্ট বা পর্যটন কেন্দ্র নির্মাণ বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। আজ (মঙ্গলবার, ৩ মার্চ) দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অডিটোরিয়ামে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

শিক্ষকসংকটে থমকে পাহাড়ের মাতৃভাষা শিক্ষা, বই পেয়েও বঞ্চিত শিক্ষার্থী
মাতৃভাষায় দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষকের সংকটে এগুচ্ছে না পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষার পাঠদান। সরকার বিনামূল্যে মাতৃভাষার পাঠ্যবই সরবরাহ করলেও, এক দশকেও নেই কাঙ্ক্ষিত সাফল্য। পাঠ থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরাও। স্ব স্ব মাতৃভাষায় দক্ষ ও বিশেষায়িত শিক্ষক নিয়োগের পুরনো দাবিই উঠে আসছে বারবার।

জলাধারের নগর চট্টগ্রাম: দুই দশকে বিলীন ৪০ শতাংশ পুকুর-দীঘি, বিপন্ন প্রাকৃতিক ভারসাম্য
সাগর পাহাড় নদীর শহর হিসেবে পরিচিত হলেও, ইতিহাসে জলাধারের নগর চট্টগ্রাম। সম্ভ্রান্ত জমিদার, ধনাঢ্য ব্যবসায়ী, মোগল সম্রাট বা রেলের বিকাশে যেই নগরে একসময় প্রাণ সঞ্চার করতো প্রায় পাঁচ হাজারের মতো পুকুর-দীঘি। প্রকৃতির রূপ আর পাখির ঝাঁকে ধরা দিতো এক ভালোবাসার শহর। অথচ অপরিকল্পিত উন্নয়নের ডামাডোলে হারিয়ে গেছে সেসব জলাধারের জৌলুস। সিডিএ বলছে, দুই দশকে এ নগরের দৃশ্যপট থেকে হারিয়ে গেছে প্রায় ৪০ শতাংশ পুকুর দীঘি। এতে শুধু প্রকৃতির রুক্ষতা বাড়েনি, বেড়েছে নগরের উষ্ণতা আর অগ্নিঝুঁকিও।

বান্দরবানে জুমের ধান কাটার উৎসব, ফলনও ভালো
বান্দরবানের সবুজ পাহাড় জুমের পাকা ধানে সোনালী আভা ছড়িয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো। পাহাড়ি পল্লীগুলোয় এখন চলছে ধান কাটার উৎসব। কৃষি বিভাগ জানায়, গেলো বছরের তুলনায় এ বছর জেলায় ৯২০ হেক্টর বেশি জমিতে ধানের আবাদ হয়েছে।

পরিকল্পিতভাবে পাহাড়কে অস্থির করতেই খাগড়াছড়ির সংঘর্ষ ও আগুনের ঘটনা!
খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনায় বিচার দাবি নিয়ে ৩৫ কিলোমিটার দূরে গুইমারায় আগুন দেয়ার ঘটনা ও সংঘর্ষকে রহস্যজনক বলছেন স্থানীয়রা। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এটি পরিকল্পিত, পাহাড়কে অস্থির করতেই সংঘর্ষ ও আগুনের ঘটনা ঘটিয়েছে একটি মহল। সহিংসতায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন ক্ষতিগ্রস্ত পাহাড়ি-বাঙ্গালি অর্ধশত পরিবার।

বান্দরবানের সৌন্দর্য উপভোগে বাড়তি সতর্কতার পরামর্শ প্রশাসনের
বান্দরবানের বিভিন্ন উপজেলায় রয়েছে অসংখ্য ঝর্ণা। সবুজ পাহাড় আর মনোরম প্রাকৃতিক পরিবেশে পাহাড়ের গহীনে এসব ঝর্ণা দেখতে প্রতিদিনই ছুটে যায় পর্যটকরা। তবে সর্তকতার অভাবে ঘটে দুর্ঘটনার। পর্যটন সংশ্লিষ্ট ও প্রশাসনের কর্তারা বলছে, পার্বত্য এলাকায় ভ্রমণে বাড়তি সর্তকতা প্রয়োজন। পাশাপাশি ভ্রমণ নিষিদ্ধ এলাকার গহীনে যাওয়াও অনুচিত।

মানব লোভে প্রকৃতি হারাচ্ছে সৌন্দর্য; পাহাড়, সাগর ও বন সংকটের মুখে
বাংলাদেশের প্রকৃতি একসময় ছিল পাহাড়ের সবুজ, সাগরের নীল আর বনের গভীরতায় ভরপুর সৌন্দর্যের প্রতীক। কিন্তু মানুষের লোভ আর অব্যবস্থাপনায় সেই সৌন্দর্য দ্রুত নিঃশেষ হচ্ছে। ভোলাগঞ্জের সাদাপাথর পরিণত হয়েছে মরুভূমিতে, দূষণে হাঁপাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত, আর শালবনে দাউ দাউ করে জ্বলছে আগুন। হুমকির মুখে শুধু প্রকৃতি নয়—পর্যটনের ভবিষ্যতও।

দুর্গম পাহাড়ে ‘আর্লি ওয়ার্নিং’ সিস্টেমে কমবে দুর্যোগের ঝুঁকি
দুর্গম পাহাড়ে সূচনা হতে চলেছে নতুন যুগের। আর্লি ওয়ার্নিং বা আগাম সতর্কতা প্রকল্পে পাল্টে যাচ্ছে দুর্যোগ মোকাবেলার ধরণ, একইসঙ্গে কমছে ক্ষয়ক্ষতির ঝুঁকি। ইউরোপীয় কমিশনের সহায়তায় বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার উদ্যোগে এ প্রকল্প, পাহাড়ে পৌঁছে দিচ্ছে আগাম সতর্কতার বার্তা।

‘পাহাড়ে পাহাড়ি-বাঙালি বিভেদ সৃষ্টিকারীদের ঠাঁই বিএনপিতে হবে না’
পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি বিভেদ সৃষ্টিকারীদের কোনো ঠাঁই বিএনপিতে হবে না বলে জানিয়েছেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌরসভার মেয়র মো. জাবেদ রেজা। গতকাল (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) বিকেলে আলীকদম বাজারে বিএনপির উদ্যোগে আয়োজিত সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ কর্মসূচি পাহাড়ি বাঙালির মিলনমেলায় পরিণত হয়েছে।

কমলগঞ্জে চা বাগানের সেকশন থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানে গামছা দিয়ে পেঁচানো অবস্থায় বিপুল কর (৫৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শনিবার, ৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।