
নওগাঁয় পুকুরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
নওগাঁর মহাদেবপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তাসলিমা আক্তার (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ (রোববার, ৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার চেরাগপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাসলিমা উপজেলার চেরাগপুর গ্রামের নুরুন্নবীর মেয়ে ও বগুড়া জেলার একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। পাঁচ মাসে আগে তার বিয়ে হয়। এ ঘটনায় তার স্বামী সামির হোসেন (২০) গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে বর্ষার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বাড়ির পাশের মাঠে এ ঘটনা ঘটে।

শীতলক্ষ্যা নদীতে ডুবে পোশাক শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্বাধীন (১৯) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।আজ (সোমবার, ২৭ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বাধীন হাজীগঞ্জ এলাকার বাসিন্দা বাদল মিয়ার ছেলে।

নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে আব্দুর রহমান (৮) ও আব্দুর রহিম (৩) নামের দুই সহোদরের মৃত্যু হয়েছে। গতকাল (শুক্রবার, ১৯ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার ভেচকি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

সাতক্ষীরায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নে পৃথক ঘটনায় মাছের ঘের ও নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ১৩ জুন) দুপুরে ইউনিয়নের ওয়ারিয়া ও পাথরঘাটা এলাকায় এ দুটি ঘটনা ঘটে।

পেকুয়ায় পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু
কক্সবাজারের পেকুয়ায় খালার বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে। আজ (রোববার, ২ নভেম্বর) দুপুরে পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের কইড়ার পাড়ায় এ ঘটনাটি ঘটে বলে জানান পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা।

সাতক্ষীরায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশু ও এক যুবকের মৃত্যু
সাতক্ষীরার কলারোয়া, শ্যামনগর ও সদর উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশু ও এক যুবকের মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ১৫ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামে পানিতে ডুবে মারা গেছে দুই বছরের শিশু ইরফান খাঁ। সে ইকরাম খাঁর ছেলে।

পাবনার ফরিদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
পাবনার ফরিদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। জেলার ফরিদপুর উপজেলার, খাগরবাড়িয়া ৯ নম্বর ওয়ার্ডে হৃদয়বিদারক এ দুর্ঘটনা ঘটেছে। আজ (রোববার, ৩১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায় খাগরবাড়িয়া এলাকার রজব মন্ডলের ছেলে জিয়ারুল (৩) ও মাসুদুর রহমানের মেয়ে জামেনা (২) তারা দুই আপন চাচাতো ভাই বোন।

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ (রোববার, ১৭ আগস্ট) সকাল ও বিকালে পৃথক ঘটনায় মারা যায় তারা। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর-চকপাড়ার একটি ডোবায় ডুবে মারা যায় দুই শিশু।

মৌলভীবাজারে সাঁতার শেখাতে গিয়ে পানিতে ডুবে বাবা-মেয়ের মৃত্যু
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বাবুল ব্রিকসের স্বত্বাধিকারী ও জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামের বাবুল আহমেদ বাবু (৬০) ও তার ১৮ বছরের মেয়ে পানিতে ডুবে মারা গেছেন।

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে বাবা-ছেলের মৃত্যু
কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে গোসল করতে নেমে পানিতে ডুবে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ৯ জুন) দুপুর সোয়া ২টায় কলাতলীর সায়মন হোটেলের সামনে সমুদ্রে তারা ডুবে যান বলে জানান সৈকতে কর্মরত লাইফগার্ড সুপারভাইজার মো. সাইফুল্লাহ সিফাত।

নেত্রকোণায় পানিতে ডুবে ৪ শিশুসহ ৫ জনের মৃত্যু
নেত্রকোণায় দুই উপজেলায় একদিনেই নদী ও পুকুরের পানিতে ডুবে ৪ শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন দুর্গাপুর ও বাকি তিনজন পূর্বধলা উপজেলার।