
পারমাণবিক শক্তি ও খনিজসম্পদে সহযোগিতা বাড়াতে দক্ষিণ কোরিয়া-কাজাখস্তান চুক্তি
পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং খনিজসম্পদ খাতে সহযোগিতা বৃদ্ধিতে একটি সমঝোতা স্মারক সই করেছে দক্ষিণ কোরিয়া ও কাজাখস্তান। মঙ্গলবার সিউলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে মিয়ং এবং কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোখায়েভের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এই চুক্তি সই হয়। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সৌদির পরমাণু কর্মসূচি: মদিনায় বড় আকারের ইউরেনিয়াম খনিজের সন্ধান
সৌদি আরবের জাতীয় পারমাণবিক শক্তি প্রকল্প নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুলআজিজ বিন সালমান। অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ৭০তম সাধারণ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই তথ্য নিশ্চিত করেন। একই সঙ্গে দেশটির মদিনা অঞ্চলে বিপুল পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ কাঁচামাল আবিষ্কারের কথা জানান তিনি। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নয়টি পরমাণু শক্তিধর রাষ্ট্র চেষ্টা করছে পরমাণু অস্ত্রের মজুত বাড়াতে
বিশ্বে একদিকে যেমন সংঘাত বাড়ছে, অন্যদিকে বাড়ছে সমরাস্ত্রে বিনিয়োগ। পৃথিবীর নয়টি পরমাণু শক্তিধর রাষ্ট্র একযোগে চেষ্টা করে যাচ্ছে পরমাণু অস্ত্রের মজুত বাড়াতে। সামরিক খাতে বিনিয়োগ অস্বাভাবিকহারে বাড়ার পাশাপাশি নতুন করে শুরু হয়েছে পরমাণু অস্ত্রের দৌড়। সুইডেনভিত্তিক অস্ত্র গবেষণা প্রতিষ্ঠান ‘সিপ্রি’র এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

‘শান্তিপূর্ণ পরমাণু শক্তির বিকাশে রাশিয়ার সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ’
শান্তিপূর্ণ পরমাণু প্রযুক্তির বিকাশ ও অভিন্ন স্বার্থের ওপর গুরুত্বারোপ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘বাংলাদেশ রাশিয়ার সঙ্গে পরমাণু শক্তির ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী।’ আজ (বুধবার, ২৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রায়ত্ত পরমাণু শক্তি কর্পোরেশন রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।

ভারত-রাশিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ হাজার কোটি ডলারে পৌঁছানোর লক্ষ্য
ভারতে নতুন পরমাণু শক্তি কেন্দ্র স্থাপন করবে রাশিয়া। দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ২০৩০ সাল নাগাদ ১০ হাজার কোটি ডলারে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করেছে ভারত-রাশিয়া। নরেন্দ্র মোদির রাশিয়া সফরে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয় কয়েকটি চুক্তি। জীবাশ্ম জ্বালানি বাণিজ্য বাড়াতে ভবিষ্যতে আর্কটিকের সমুদ্রপথ ব্যবহার করবে ভারত-রাশিয়া।

মহাকাশে বাড়ছে পরমাণু শক্তির ব্যবহার
বিতর্কিত জ্বালানির উৎস পরমাণু শক্তি পৃথিবী আর মহাকাশ একসঙ্গে দাপিয়ে বেড়াচ্ছে। চাঁদে ঘাঁটি কিংবা মহাকাশে অনুসন্ধান সব সীমাবদ্ধতা থেকে বের করে নিতে কাজ করতে পারে পারমাণবিক শক্তি। ২০১২ সালের আগস্টে মহাকাশযান ভয়েজার ওয়ান সৌরজগতের বাইরে চলে যায়, যা পৃথিবী থেকে তো বটেই সূর্য থেকেও ১ হাজার ৮০০ কোটি কিলোমিটার দূরে।

পরমাণু শক্তি ইঞ্জিনের আধিপত্য বাড়ছে মহাকাশে
মহাকাশে আধিপত্য বাড়ছে পরমাণু শক্তির। পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে চাঁদে আর মহাকাশে যান পাঠাতে ভবিষ্যতে আরও বাড়বে পরমাণু ইঞ্জিনের ব্যবহার। সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত বিশ্লেষণধর্মী প্রতিবেদন বলছে, ২০২৫ থেকে ২০২৬ সালের মধ্যেই মহাকাশে পরমাণু শক্তিচালিত যান পাঠাবে ইউরোপ আর যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা। তবে এক্ষেত্রে নিরাপদে মহাকাশ যাত্রাকেই প্রাধান্য দিচ্ছেন গবেষকরা।