
দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগপত্র গ্রহণ করেছে সরকার
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদের পদত্যাগপত্র গ্রহণ করেছে সরকার।

দায়িত্ব হস্তান্তর না হওয়া পর্যন্ত পদে থাকছেন ঢাবি ভিসি: শিক্ষা প্রতিমন্ত্রী
পদত্যাগপত্র জমা দিলেও দায়িত্ব হস্তান্তর না হওয়া পর্যন্ত পদে বহাল থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, মন্ত্রণালয়ের দাপ্তরিক সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট একটি তারিখ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। আজ (সোমবার, ২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

সমালোচনায় পাত্তা না দিয়ে নিজের সন্তুষ্টিতে কাজ করতে চান সালাউদ্দিন
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে এমনটাই প্রত্যাশা করেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। কথা বলেছেন মিডল অর্ডারের ব্যর্থতা আর জাতীয় দলে নিজের কোচিং নিয়েও। তবে পদত্যাগপত্র কী কারণে জমা দিয়েছিলেন সে বিষয়ে মুখ খুলতে নারাজ সালাউদ্দিন।

টিউলিপের জন্য ব্রিটিশ সরকারের দরজা খোলা থাকবে: স্টারমার
টিউলিপ সিদ্দিকির পদত্যাগপত্র গ্রহণ করে তাকে একটি চিঠি লিখেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। চিঠিতে তিনি বলেছেন, টিউলিপের জন্য ব্রিটিশ সরকারের দরজা খোলা আছে।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চট্টগ্রামের প্রিমিয়ার ভিসির পদত্যাগ
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন পদত্যাগ করেছেন। গতকাল (শুক্রবার, ৬ ডিসেম্বর) রাতে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোহাম্মদ ইফতেখার মনির। এছাড়া বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য ও ট্রেজারারও পদত্যাগ করেছেন।

পদত্যাগ করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও ৫ সদস্য
পদত্যাগ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ ও কমিশনের পাঁচ সদস্য। আজ (বৃহস্পতিবার, ৭ নভেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বরাবর পদত্যাগপত্র জমা দেন তারা।

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পদত্যাগ
জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন শিরীন শারমিন চৌধুরী। আজ (সোমবার, ২ সেপ্টেম্বর) দুুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

ওয়াসার এমডি তাকসিম এ খানের পদত্যাগ
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান পদত্যাগ করেছেন। গতকাল (বুধবার, ১৪ আগস্ট) ই-মেইলের মাধ্যমে তিনি এই পদত্যাগপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি মহাপরিচালকের পদত্যাগ
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন লিয়াকত আলী লাকী। আজ (সোমবার, ১২ আগস্ট) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ নিশ্চিত করেছেন।

বিএসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন মোহসীন চৌধুরী
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বর্তমান কমিশনার মোহাম্মদ মোহসীন চৌধুরী।

মন্থর হওয়া অর্থনীতিতে গতি ফিরিয়ে আনা হবে: ড. সালেহ উদ্দিন
দেশের অর্থনীতিকে মন্থর অবস্থা থেকে গতিতে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ
পদত্যাগ করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. মো হাসিবুর রশীদ। আজ (শুক্রবার, ৯ আগস্ট) রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।