
যাত্রীদের নিরাপদ-নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: রাজিব আহসান
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে সহজ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। আজ (মঙ্গলবার, ১৭মার্চ) পূর্বাচল উপশহরের ৩শ’ ফিট সড়কের শীতলক্ষ্যা নদীর কাঞ্চন ব্রীজসংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সুলতানগঞ্জ পোর্ট নিয়ে আর কোনো টানাপোড়েন থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা
রাজশাহী সুলতানগঞ্জ নদীবন্দর ও পোর্ট অব কল নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কোনো টানাপোড়েন পূর্বে থাকলেও এখন আর হবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। রাজশাহীতে সুলতানগঞ্জ নদী বন্দর ও পোর্ট অব কল পরিদর্শন ও পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

হাতিয়ায় যেতে যেন ভোগান্তির শেষ নেই
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া। তিনশ' বছরের পুরনো এই দ্বীপে এখনও যাতায়াত নিয়ে ভোগান্তির শেষ নেই। স্থানীয়দের দাবি, সিন্ডিকেটের কারণে আধুনিক যাতায়াতের ব্যবস্থা থমকে আছে।

বাংলার সৌরভে অগ্নি দুর্ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি
দুর্নীতি হলেও চীন থেকে জাহাজ কেনার প্রকল্প চলমান থাকবে
বাংলার সৌরভে অগ্নি দুর্ঘটনা তদন্তে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে প্রধান করে ১০ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এটি নাশকতা না দুর্ঘটনা তা তদন্তে বেরিয়ে আসবে বলে জানান নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। চীন থেকে জাহাজ ক্রয়ে দুর্নীতি হলেও জাহাজ সংকট থাকায় প্রকল্প বাদ দেয়া যাবে না। তবে, দাম কমাতে দরকষাকষি হচ্ছেন বলে জানান। দুর্নীতির সব তথ্য দুদকে পাঠানো হবে বলে জানান। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক জানান, সব ঠিক থাকলে আগামী দুই বছরের মধ্যে বিএসসির বহরে চারটি অয়েল মাদার ট্যাংকারসহ চারটি জাহাজ যুক্ত হবে। সক্ষমতা বাড়াতে আগামী কয়েক বছরে ২০ থেকে ২৫টি যুক্ত হবে।

নৌকা থাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন হতে পারে: এম সাখাওয়াত
নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের নামের মধ্যে ‘নৌকা’ শব্দটি থাকায় এ মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে জাহাজ ও বন্দর মন্ত্রণালয় করার প্রস্তাব করা হবে।

আমি কোনো কিছু পেতে আসিনি: এম সাখাওয়াত হোসেন
দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, 'বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে সততা ও দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে। আমি কোনো কিছু পেতে আসিনি। দুর্নীতি ও অনিয়মকে এড়িয়ে মন্ত্রণালয়কে এগিয়ে নিতে হবে।' মন্ত্রণালয়ের যেকোন সমস্যা সমাধানে আমি সচেষ্ট থাকবেন বলেও জানান তিনি।

চট্টগ্রাম বন্দরে পোশাক খাতের পণ্য খালাসে সাতদিনের জরিমানা মওকুফ
সাম্প্রতিক সহিংসতায় চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে দেরি হওয়ায় সাত দিনের বন্দর ভাড়া বা ডেমারেজ চার্জ মওকুফ করেছে সরকার। তবে এ সুবিধা পাবেন শুধু পোশাক খাতের ব্যবসায়ীরা।