Recent event

ইনজুরি কাটিয়ে নেইমারের জোড়া গোল, উদযাপনে বর্ণবাদের প্রতিবাদ

নেইমার দ্য সিলভা সান্তোস জুনিয়র
নেইমার দ্য সিলভা সান্তোস জুনিয়র | ছবি: এখন টিভি
0

ইনজুরি কাটিয়ে জোড়া গোল করে দলের জয়ের নায়ক বনে গেছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার দ্য সিলভা সান্তোস জুনিয়র। প্রথম গোলের পর নেচে উদযাপন করে তা উৎসর্গ করেছেন সম্প্রতি বর্ণবাদের শিকার হওয়া জাতীয় দলের সতীর্থ ভিনিসিয়াস জুনিয়রকে।

দীর্ঘ দুই মাসেরও বেশি সময় পর গত ১৬ ফেব্রুয়ারি চলতি বছরে প্রথমবারের মত মাঠে নামেন নেইমার। তিনি টানা দুই ম্যাচ গোল না পেলে শুরু হয় আনচেলত্তির ব্রাজিল দলে আর ডাক না পাওয়ার গুঞ্জন।

কিন্তু শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভাস্কো দ্য গামার বিপক্ষে ম্যাচের ২৫ মিনিটেই দুর্দান্ত গোল করেন নেইমার। এরপর ৬১ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের জয়সূচক গোলটি করেন এ ব্রাজিলিয়ান সুপারস্টার।

আরও পড়ুন:

ম্যাচ শেষে সমালোচকদের এক হাত নিয়ে নেইমার বলেন, ‘একদিন তারা বলবে আমি খারাপ, অবসর নেয়ার মত খেলোয়াড়। আবার আরেকদিন বলবে, আপনাকে বিশ্বকাপে যেতেই হবে, এটাই ফুটবল।’

এছাড়াও নিজের উদযাপন নিয়ে তিনি জানান, এটি ছিল ভিনির জন্য। তিনি ভিনিকে বলেছিলেন আবার গোল করলে একই ঢংয়ে উদযাপন করতে। কারণ বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে নেইমার নিজেও একই উদযাপন করবেন।

এসএইচ