
তীব্র গরমে শ্রমজীবীদের সুরক্ষায় নিউইয়র্ক মেয়র মামদানির বিশেষ নির্দেশ
দিন দিন অসহনীয় হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের তাপমাত্রা। তীব্র গরমে নাজেহাল বাসিন্দারা। এমন অবস্থায় শ্রমজীবীদের সুরক্ষায় এগিয়ে এসেছেন শহরের মেয়র জোহরান মামদানি। প্রতিটি স্বাস্থ্য বিভাগকে শ্রমজীবীদের সুরক্ষার বিষয়ে নির্দেশ দিয়েছেন তিনি। একটি নির্বাহী আদেশের স্বাক্ষরের মাধ্যমে নগর সংস্থাগুলোকে যথাযথ পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে। নিউইয়র্কের ইতিহাসে এ ধরনের উদ্যোগ প্রথম বলে অভিহিত করেছে সিটি হল কার্যালয়।

নিউ ইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরের রানওয়েতে ‘সিঙ্কহোল’, বন্ধ উড়োজাহাজ চলাচল
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক লা গার্ডিয়া বিমানবন্দরের একটি রানওয়েতে বিশাল গর্ত বা ‘সিঙ্কহোল’ দেখা দেয়ায় বুধবার সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে উড়োজাহাজ ওঠানামা। সকালে নিয়মিত পরিদর্শনকালে রানওয়েটির কাছে এই গর্তটি শনাক্ত করেন বিমানবন্দরের কর্মীরা। এর ফলে অভ্যন্তরীণ রুটের বহু ফ্লাইট বাতিল ও শিডিউল বিপর্যয়ের মুখে পড়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিউ ইয়র্কে বাংলা নববর্ষ উদযাপিত
দেশের বাইরে, নিউ ইয়র্কেও নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ- ১৪৩৩। দিনটি উপলক্ষ্যে এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের উদ্যোগে চতুর্থবারের মতো ঐতিহাসিক টাইমস স্কয়ারে জড়ো হন হাজারো প্রবাসী বাঙালি।

ইসরাইলকে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে নিউ ইয়র্কে বিক্ষোভ, গ্রেপ্তার প্রায় ১০০
ইসরাইলে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে নিউ ইয়র্কে যুদ্ধবিরোধী বিক্ষোভকারীদের প্রায় ১০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিউইয়র্কের লাগুয়ার্ডিয়ায় বিমান-যান দুর্ঘটনায় বিমান চলাচল বন্ধ
নিউইয়র্কের লাগুয়ার্ডিয়া বিমানবন্দরে একটি এয়ার কানাডা বিমানের সঙ্গে পোর্ট অথরিটির একটি যানবাহনের সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্রটিতে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে। আজ (সোমবার, ২৩ মার্চ) ভোরে দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

নিউ ইয়র্কে ইফতার ও তারাবির আয়োজন; রমজানে ২ হাজার মানুষের জন্য বিনামূল্যে খাবার
নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে একটি সংগঠনের উদ্যোগে ইফতার ও তারাবির নামাজের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিচ্ছে শহরটির বসবাসরত মুসল্লিরা। এছাড়া, সংগঠনের উদ্যোগে রমজানে প্রায় ২ হাজার মানুষকে দেয়া হচ্ছে বিনামূল্যে ইফতার।

নিউইয়র্কে প্রথম মুসলিম মেয়র হিসেবে কোরআন হাতে শপথ গ্রহণ করেছেন মামদানি
নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে পবিত্র কোরআন হাতে শপথ গ্রহণ করেছেন জোহরান মামদানি। নতুন বছরের ঘণ্টা বাজার পর-মুহূর্তেই নিউইয়র্ক সিটির ১২০ বছরের পুরনো একটি সাবওয়ে স্টেশনে শপথ গ্রহণ করেন এই ডেমোক্র্যাট নেতা।

নিউইয়র্কের পর আরও দুই অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট প্রার্থীদের বিজয়
নিউইয়র্কের পাশাপাশি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন ইতিহাস তৈরি হয়েছে নিউজার্সি ও ভার্জিনিয়ায় স্টেট গভর্নর নির্বাচনেও। দুটি অঙ্গরাজ্যের ক্ষমতাসীন রিপাবলিকানদের হারিয়ে বিজয় ছিনিয়ে এনেছেন ডেমোক্র্যাট দুই প্রার্থী।

নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন: প্রার্থী বাছাইয়ে ভোটারদের মিশ্র প্রতিক্রিয়া
আগামীকাল হবে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন। কয়েক মাসের প্রচারণায় এরইমধ্যে অনেক ভোটারের মনে আস্থা গড়েছেন ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি। পিছিয়ে নেই অন্য দুই প্রার্থী অ্যন্ড্রূ কুওমো ও কার্টিস স্লিওয়াও। প্রার্থী বাছাইয়ে ভোটারদের মধ্যেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এখন পর্যন্ত বিভিন্ন জরিপ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, এগিয়ে রয়েছেন ৩৪ বছর বয়সী মামদানি।

বর্জ্য থেকে জৈব সার তৈরি করছে নিউ ইয়র্ক সিটি, বাড়ছে সবুজায়ন ও মাটির উর্বরতা
নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে বর্জ্য সংগ্রহ করে, সেগুলোকে জৈব সারে রূপান্তর করছে যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ। যা নগরীর মাটির উর্বরতা বাড়ানোর পাশাপাশি, ভূমিকা রাখছে সবুজায়নেও। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করতেও ইতিবাচক ভূমিকা রাখছে এ উদ্যোগ।

নিউ ইয়র্কের ব্রুকলিনে বারে গুলিবর্ষণ: নিহত ৩, আহত ৮
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ব্রুকলিনে একটি বারে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১৭ আগস্ট) ভোররাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট।

জাতিসংঘের ফিলিস্তিন সম্মেলনে যোগ দিতে কাল যুক্তরাষ্ট্র যাচ্ছেন তৌহিদ
জাতিসংঘ সদর দপ্তরে ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ নিষ্পত্তি ও দ্বিরাষ্ট্র সমাধানের বাস্তবায়ন নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে রোববার যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়বেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।