‘আইস’ বদলে ‘নাইস’ করতে চান ট্রাম্প
যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট বিভাগ ‘আইস’-এর নাম পরিবর্তন করে ‘ন্যাশনাল অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট’ বা সংক্ষেপে ‘নাইস’ করার ইচ্ছা পোষণ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ এবং বিভিন্ন সাক্ষাৎকারে ট্রাম্প বারবার এই বিভাগটির রিব্র্যান্ডিং করার আগ্রহ প্রকাশ করেছেন। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।