ফ্যামিলি কার্ড বাস্তবায়ন হলে নারীদের অর্থনৈতিক সচ্ছলতা আসবে: সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন | ছবি: এখন টিভি
1

ফ্যামিলি কার্ডের যে কার্যক্রম আজ (মঙ্গলবার, ১০ মার্চ) শুরু হয়েছে সেটি যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায় তাহলে পরিবারের মা-বোনদের অর্থনৈতিক সচ্ছলতা আসবে এবং আগামীর প্রজন্ম হবে সুন্দর ও শিক্ষিত হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জের জয়পুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় জাহিদ হোসেন বলেন, ‘আগামী ৪ বছরের মধ্যে সারা দেশে ৫০ থেকে ৮০ লাখ পরিবার ফ্যামিলি কার্ড মাধ্যমে সুবিধা পাবে, পর্যায়ক্রমে সাড়ে চার কোটি পরিবারকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। কোনো অবস্থাতেই ভুল বুঝাবুঝির কারণ নেই।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ডের জন্য কোনো টাকা দিতে হয় না। কার্ড সংগ্রহের জন্য সরকারি কর্মকর্তা জনগণের বাড়িতে যাবে এবং কার্ড উপকার ভোগীর বাড়িতে পৌঁছিয়ে দেয়া হবে।’

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দেশে প্রভাব ফেলতে পারে উল্লেখ করে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যের দেশে যে যুদ্ধ চলছে সারা পৃথিবীর অর্থনীতি কিছুটা বিপর্যয় হচ্ছে এটা আমাদের দেশে প্রভাব ফেলতে পারে তাই মিতব্যয়ী হতে হবে। যাতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বিপদের সময় মোকাবিলা করতে পারি।’

এসএস