বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশনা আসার পর আজ (বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর) সকাল থেকে হিলি সীমান্তসহ জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
আরও পড়ুন:
মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী।
তিনি বলেন, ‘নির্দেশনা আসার পর থেকে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়াও সীমান্তবর্তী এলাকার আঞ্চলিক সড়ক গুলোতে তেলের লড়ি চলাচলে নজরদারি ও তেলপাম্প গুলোতে মজুদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। যাতে করে কোনোভাবেই দেশের জ্বালানি তেল ভারতে পাচার না হয়।’





