
দখল আর দূষণে প্রাণ হারিয়েছে ফেনীর খাল, বাড়ছে জীববৈচিত্রে ঝুঁকি
অব্যাহত দখল ও দূষণের কারণে ফেনীতে এক সময়ে প্রবহমান খালগুলোর এখন করুণ দশা। যেখানে এক সময় ছিলো স্বচ্ছ জল, মাছ ও জীববৈচিত্র এখন তা পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। ২০২৪ এর যে ভয়াবহ বন্যা তার ক্ষতির নেপথ্যেও খালের এ বেহাল দশা।

দখল আর অবহেলায় মৃতপ্রায় বরিশালের খাল, প্রকল্পের আশায় সিটি করপোরেশন
দখল, দূষণ আর অযত্নে বরিশাল নগরীর ভেতর দিয়ে প্রবাহিত খালগুলো মরে গেছে। স্বাধীনতার আগে ২২টি খাল থাকলেও এখন ৫-৬টির অবয়ব আছে মাত্র। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় খালগুলো উদ্ধারের দাবি নাগরিক সমাজের। এদিকে সিটি করপোরেশন বলছে-মন্ত্রণালয়ে প্রকল্প পাঠানো হয়েছে। পাশ হলে খাল উদ্ধারের কাজ শুরু হবে।

হরমুজ প্রণালি দখলে নেয়ার ‘চিন্তাভাবনা’ করছেন ট্রাম্প
কৌশলের মাধ্যমে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দখলের ‘চিন্তাভাবনা’ করছেন ট্রাম্প। সম্প্রতি সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। খবর দ্য গার্ডিয়ানের।

দলিল, রেকর্ড নাকি দখল: আইনের চোখে জমির আসল মালিক কে?
বাংলাদেশে ভূমি আইন (Land Law) এবং মালিকানা নিয়ে প্রচলিত বিতর্কের অবসান ঘটাতে আইনের সুনির্দিষ্ট ব্যাখ্যা জানা জরুরি। জমি কেনা-বেচা বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির মালিকানা প্রমাণের ক্ষেত্রে তিনটি প্রধান স্তম্ভ কাজ করে। তবে কোনটি কার চেয়ে বেশি শক্তিশালী, তা নির্ভর করে পরিস্থিতির ওপর।

একদল চাঁদাবাজি থেকে সরে গেলেও, দখল করছে আরেক দল: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, একদল চাঁদাবাজি থেকে সরে গেলেও আরেক দল দখল করেছে এবং এখান থেকে সরে আসতে হবে। আজ (বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে, দেশে বিনিয়োগ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিডিএ এবং ইউএনডিপির যৌথ আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

গাজা দখলে অভিযান শুরু, ৬০ হাজার ইসরাইলি সেনা মোতায়েন; পালাচ্ছে লাখো ফিলিস্তিনি
গাজা সিটির পুরোপুরি দখল নিতে এবার পরিকল্পিত সামরিক অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী। প্রথম ধাপের এই অভিযান পরিচালনার জন্য ৬০ হাজার রিজার্ভ সেনা মোতায়েন করা হয়েছে। ভয়াবহ হামলা থেকে প্রাণ বাঁচাতে পরিবার-পরিজন নিয়ে শহর ছেড়ে পালাচ্ছেন লাখ লাখ ফিলিস্তিনি।

গাজা সংঘাতের মাঝে ইসরাইলের নতুন পরিকল্পনা
অধিকৃত পশ্চিম তীরের ই-ওয়ান এলাকায় ৩ হাজারের বেশি বাড়ি নির্মাণে চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইসরাইল। গাজায় চলমান আগ্রাসনের মধ্যেই এ অনুমোদন দিয়ে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিলো তেলআবিব। এর তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিন। আর বসতি নির্মাণের নতুন পরিকল্পনাকে অবৈধ বলে আখ্যা দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। ই-ওয়ান ভূখণ্ড দখল পরিকল্পনা নিজের ভবিষ্যৎকে হুমকিতে ফেলবে বলেও মনে করছেন অনেক ইসরাইলি।

নারায়ণগঞ্জের দু’গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত
নারায়ণগঞ্জের বন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'গ্রুপের সংঘর্ষে কুদ্দুস মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আহত হয় উভয়পক্ষের অন্তত ৭ জন। নিহত কুদ্দুস হাফেজীবাগ এলাকার বাসিন্দা। গতকাল শনিবার (২১ জুন) রাত ৯টায় উপজেলার শাহী মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

দল বদলেই দখলের গল্প, আলোচনায় আ.লীগ নেতা জমির
মানিকগঞ্জ পৌরসভার চার নম্বর ওয়ার্ডে ডায়াবেটিক হাসপাতালের জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক জমির উদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপি নেতাদের ছত্রছায়ায় থেকে তিনি দীর্ঘদিনের একটি ক্লাব ভেঙে জমি দখল করেছেন।

লক্ষ্মীপুরে ভবন দখল মামলায় ৪১ জন গ্রেপ্তার
লক্ষ্মীপুরে বেআইনিভাবে তিনতলা বাণিজ্যিক ভবনসহ চার কোটি টাকার সম্পত্তি দখলের ঘটনার মামলায় ব্যবসায়ী আনোয়ার হোসেনসহ ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৭ মার্চ) দুপুরে তাদেরকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করে পুলিশ। এর আগে, গতকাল (বুধবার, ২৬ মার্চ) ভোরে তাদের লক্ষ্মীপুর পৌরসভার মধ্য বাঞ্চানগর এলাকার ওই ভবন থেকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

সোনাগাজীতে ভূমি দস্যুদের দখলে চরাঞ্চল, বিপাকে খামারি-মৎস্যজীবীরা
ফেনীর সোনাগাজীর দক্ষিণাঞ্চলে ফেনী নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা বিশাল চরাঞ্চল মৎস্য চাষের নামে দখল করে নিয়ে গেছে ভূমি দস্যুরা। ফলে আবহমান কাল থেকে চরাঞ্চলে বসবাস কারী গরু-মহিষ ও ভেড়ার শতাধিক খামারিরা চারণভূমি হারিয়ে চরম বিপাকে পড়েছে। অপরদিকে নদী ও খাল দখল হয়ে যাওয়ায় জেলে পাড়ার শত শত মৎস্যজীবী জেলে পরিবার গুলো তাদের আদিপেশা ছেড়ে অন্য পেশায় নিজেদেরকে সম্পৃক্ত করতে না পেরে অসহায়ভাবে মানবেতর জীবনযাপন করছে।

টাঙ্গাইলের ভূঞাপুরে বালুঘাট থেকে রাজস্ব পাচ্ছে না সরকার
টাঙ্গাইলের ভূঞাপুরে দীর্ঘদিন যাবত ৪০টির অধিক ঘাট থেকে প্রতিদিন বিক্রি হয় প্রায় ৭০০ ট্রাক বালু। আগে এসব ঘাট আওয়ামী লীগের নেতাদের দখলে থাকলেও এখন দখল নেয়ার অভিযোগ উঠেছে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন, প্রতিদিন প্রায় ৪০ লাখ টাকার বালু বিক্রি করা হলেও এক টাকাও রাজস্ব পাচ্ছে না সরকার। জেলা প্রশাসন বলছে, অবৈধ বালুরঘাট বন্ধে প্রতিনিয়ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে তারা।