
‘নবীন রাজনৈতিক দল হিসেবে ৩০ আসনে প্রতিদ্বন্দ্বিতা ও ছয়টিতে বিজয়—অসাধারণ অর্জন’
নাহিদ ইসলামকে অভিনন্দন জানিয়ে ড. ইউনূস
ত্রয়োদশ সংসদ নির্বাচনে সাফল্য অর্জন করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এসময় তিনি বলেন, ‘একটি নবীন রাজনৈতিক দল হিসেবে ত্রিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা, তার মধ্যে ছয়টিতে বিজয় অর্জন এবং আরও কয়েকটি আসনে তীব্র ও সম্মানজনক প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা—এ এক অসাধারণ অর্জন।’

‘দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার প্রজ্ঞা-গণতান্ত্রিক মূল্যবোধ দেশকে স্থিতিশীল-অন্তর্ভুক্তিমূলক পথে এগিয়ে নেবে’
অভিনন্দন জানিয়ে তারেক রহমানকে ড. ইউনূস
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসময়ে তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চেতনার আলোকে আপনি দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নিয়ে যাবেন। আজ (শনিবার, ১৪ ফেব্রুয়ারি) এক শুভেচ্ছা বার্তায় তিনি অভিনন্দন জানিয়েছেন।

নোয়াখালী-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির জয়নুল আবদিন ফারুক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবদিন ফারুক ধানের শীষ প্রতীকে ৮৩ হাজার ৯৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দেশবাসীকে ইসির ধন্যবাদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করায় দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনায় আগামীকাল শুক্রবার বিশেষ দোয়া ও প্রার্থনার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কাজ করছে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জাতির প্রতি প্রতিশ্রুতি অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে আইন ও সংবিধানের বিধান অনুসারে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারীর নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতে জাতিসংঘের আহ্বান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের মাধ্যমে প্রকাশিত বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বরিশালের ৬ আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি সংসদীয় আসনে আনুষ্ঠানিকভাবে প্রচার–প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) সকাল থেকেই নগরী ও বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগের মাধ্যমে প্রচারণায় নেমেছেন তারা।

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে নির্বাচনি প্রচারণা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ২৯৮টি নির্বাচনি এলাকায় ১ হাজার ৯৭৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ায় আগামীকাল (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা।

নির্বাচনি আসনে শুধু একজন প্রার্থী থাকলে ভোট হবে? ভোটের নতুন নিয়মে যা আছে
নির্বাচনি ব্যবস্থায় স্বচ্ছতা ফেরাতে এবং ভোটারদের অধিকার রক্ষায় বড় ধরনের পরিবর্তন আসছে। এখন থেকে কোনো আসনে একজন মাত্র প্রার্থী (Single Candidate Election Rules in Bangladesh) থাকলেও তিনি সরাসরি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে পারবেন না। সেই ক্ষেত্রে ভোটারদের জন্য ‘হ্যাঁ-না’ ভোট (Yes-No Vote) বা ‘না’ ভোট (None of the Above - NOTA) দেওয়ার সুযোগ রাখা হচ্ছে।

আজ থেকে শুরু, ১২ ফেব্রুয়ারি ফাইনাল: প্রধান উপদেষ্টা
নির্বাচনকে সামনে রেখে ধাপে ধাপে প্রস্তুতি ও পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘আজ থেকেই এই কার্যক্রম শুরু হলো এবং আগামী ১২ ফেব্রুয়ারি চূড়ান্ত বা ফাইনাল ধাপ সম্পন্ন হবে।’

ভোটের দিন যত ঘনিয়ে আসবে, ভয় তত কাটবে: সিইসি
ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তার মতে, ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ভয় ও সংশয় তত কেটে যাবে।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি: সিইসি
তফসিল ঘোষণা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আজ (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণে জানান, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। তার এই ভাষণ বিটিভি ও বাংলাদেশ বেতারে প্রচারিত হয়।